MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • বেবি বাম্পের ছবি পোস্ট অনুষ্কার, তা দেখে হৃদয়ঘন আবেগে 'ক্যাপশন' পোস্ট বিরাটের

বেবি বাম্পের ছবি পোস্ট অনুষ্কার, তা দেখে হৃদয়ঘন আবেগে 'ক্যাপশন' পোস্ট বিরাটের

গতমাসেই পরিবারে নতুন অতিথি আসার কথা জানিয়েছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। বর্তমানে আইপিএল খেলতে আরবে রয়েছেন বিরাট কোহলি। আর অনুষ্কার মধ্যে ধীরে ধীরে বেড়ে উঠছে নতুন প্রাণ। নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করলেন অনুষ্কা শর্মা। যা মুহূর্তের মধ্যে মন জয় করে নেট দুনিয়ার। ছবি শেয়াররের পাশাপাশি নিজের অনুভূতির কথাও বর্ণনা করেন অনুষ্কা। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Sep 13 2020, 11:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18


নিজের মধ্যে একটু একটু করে একটি নতুন প্রাণের বেড়ে ওঠার অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। বর্তমানে যেই অনুভূতির সাক্ষী হচ্ছেন বলি  অভিনেত্রী তথা ভারত অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা।
 

28

গত মাসেই সোশ্যালল মিডিয়া দুজনের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় পরিবারের নতুন অতিথি আসার কথা জানিয়েছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা।
 

38

ছবি শেয়ার করার পাশাপাশি ক্যাপশনে বিরুষ্কা লিখেছিলেন, জানুয়ারি মাসে পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। যেই খবর প্রকাশ্যে আসার পরই শুভেচ্ছার জোয়ারে ভেসেছিলেন বিরাট ও অনুষ্কা।

48

মাঝে দুবাইতে একসঙ্গে বিরাট ও অনুষ্কাকে দেখা গিয়েছিল। কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাঙ্গালোরের সতীর্থদের পার্টি দিয়েছিলেন বিরুষ্কা। সেখানে দুই সেলেব তারকার মিষ্টি মুহূর্তের সাক্ষী থেকেছিল সকলে।
 

58

এবার নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করলেন অনুষ্কা শর্মা। ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতে দাঁড়িয়ে বলি ডিভা। ছবিতে স্পষ্ট বেবি বাম্প। সেদিকেই নজর অভিনেত্রীর। 
 

68

ছবি শেয়ার করার পাশাপাশি ক্যাপশেনের মাধ্যমে নিজের অনুভূতির কথাও শেয়ার করেছেন অনুষ্কা। তিনি লিখেছেন, “নিজের শরীরে একটা নতুন জীবন তৈরি হচ্ছে। এর চেয়ে সত্যি ও সুখের আর কী-ই বা হতে পারে।”
 

78

অনুষ্কার ছবিতে বিরাট কোহলি কি মন্তব্য করে সেটা দেখার অপেক্ষায় ছিলেন সকলেই। বিরাট কোহলির মন্তব্যও মন জয় করে নেয় সকললের। বিরাট লেখেন,'একটা ফ্রেমেই ধরা দিয়েছে আমার গোটা পৃথিবী।'
 

88

অনুষ্কার শর্মার এই পোস্ট মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই ৩৫ লক্ষ পেরিয়ে গিয়েছে পোস্টটিতে লাইকের সংখ্যা। হাজারো কমেন্টে অনুষ্কাকে শুভ কামনা জানিয়েছেন তার ভক্ত অনুগামী ও শুভাকাঙ্খীরা। সকলেই অপেক্ষায় রয়েছে জানুয়ারি মাসের।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
LSG vs RCB: শেষ ওভারে দিগ্বেশ সিং রাঠির চমক, পচা শামুকে পা কাটল আরসিবি-র
Recommended image2
Bangladesh Premier League 2026: বাংলাদেশ প্রিমিয়ার লিগে বেটিং, সাসপেন্ড ক্রিকেটার-সহ ৪
Recommended image3
Suryakumar Yadav: আইপিএল-এর মাঝেই সুখবর, কন্যাসন্তানের বাবা হলেন সূর্যকুমার
Recommended image4
Amanpreet Singh Gill: প্রয়াত অনূর্ধ্ব-১৯ দলের প্রাক্তন সতীর্থ, শোকাহত বিরাট কোহলি
Recommended image5
Yuzvendra Chahal: উড়ানের মধ্যে ধূমপানের ভিডিও ভাইরাল! বিতর্কে যুজবেন্দ্র চাহাল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved