MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TVS Iqube Millionr Special Edition Launched
Census 2027 Problems
Sealdah Local Train Cancelled
TMC Account Controversy
Hrithik Roshans Son Musical Debut
8th Pay Commission
বদলি ভাতা
Annapurna Yojana Update
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • ধোনি নয়, অধিনায়ক হিসেবে সিএসকের পছন্দ ছিল অন্য কেউ, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ধোনি নয়, অধিনায়ক হিসেবে সিএসকের পছন্দ ছিল অন্য কেউ, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ট্রফির বিচারে রোহিত শর্মা এগিয়ে থাকলেও, মোট জয় সহ সার্বিক পরিসংখ্যানে আইপিএলের সেরা অধিনায়কের নামও এমএসডি। ২০০৮ সাল থেকেই চেন্নাই সুপার কিংস দলের দায়িত্বে রয়েছেন ধোনি। এবার তিনিই অধিনায়ক। কিন্তু আইপিএল ২০২০ শুরু হওয়ার আগে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। অধিবনায়ক হিসেবে ধোনি প্রথম পছন্দ ছিল না সিএসকে কর্তৃপক্ষের। জানিয়েছেন প্রাক্তন সিএসকে তারকাই। যেই তথ্য সামনে আসার পর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে নেট দুনিয়ায়। 

2 Min read
Author : Sudip Paul
Published : Sep 12 2020, 07:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

আইপিএলের অন্যতম সফল দল চেন্নাইব সুপার কিংস। সেই সাফল্যের কান্ডারির নাম যে মহেন্দ্র সিং ধোনি, তা নিয়ে কারও কোনও সন্দেহ নেই। দলকে তিনবার চ্যাম্পিয় করার পাশাপাশি একাধিক বার ফাইনালে তুলেছেন ধোনি। আইপিএলের ইতিহাসে সিএসকেই একমাত্র দল যারা প্রতিবার আইপিএল খেলেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

এবার আইপিএলেও দলকে নেতৃত্ব দিতে ও সাফল্য এনে দিতে প্রস্তুত হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু আইপিএলের ১৩ তম মরসুম শুরু হওয়ার আগেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। অধিনায়ক হিসেবে নাকি চেন্নাইয়ের প্রথম পছন্দ ছিল না মহেন্দ্র সিং ধোনি। 
 

37

কিছুদিন আগেই সিএসকে মালিক এন শ্রীনিবাসন জানিয়েছেন, কীভাবে ২০০৮-এর আইপিএল নিলামের আগে অঙ্ক কষে ধোনিকে জালে তুলেছিল ফ্র্যাঞ্চাইজি। মাহিও দক্ষিণী শহরকেই নিজের সেকেন্ড হোম হিসেবে মানেন। অথচ ভাবতে অবাক লাগে এই ধোনিকেই নাকি প্রথম মরশুমে অধিনায়ক হিসেবে চায়নি চেন্নাই। ফ্র্যাঞ্চাইজির পছন্দ ছিল অন্য কাওকে। এই তথ্য সামনে এনেছেন সিএসকের প্রাক্তন প্লেয়ার বদ্রীনাথ।
 

47

নিজের ইউটিউব চ্যানেলে বদ্রিনাথ বলেন, ‘আইপিএল শুরু হয় ২০০৮-এ। যদি জানতে চাওয়া হয় চেন্নাইয়ের প্রথম পছন্দ কে ছিল, তবে উত্তর হল বীরেন্দ্র সেহওয়াগ। ম্যানেজমেন্ট সেহওয়াগকে দলে নেওয়ার বিষয়ে নিশ্চিতও ছিল।'
 

57

বদ্রীনাথ আরও জানান, সেওয়াগ চেন্নাইয়ের হয়ে খেলতে চাননি। দিল্লি তার ঘরের মাঠ ও দিল্লি থেকে তার উত্থান হওয়ার কারণেই সেওয়াগ দিল্লিকেই বেছে নেন খেলার জন্য। তারপরই টি২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ককে দলে নেয় সিএসকে।
 

67


যদিও দিল্লির হয়ে বেশি দিন খেলতে পারেননি বীরেন্দ্র সেওয়াগ। সাফল্য না দিতে পারায় তাকে দিল্লি ছেড়ে যোগ দিতে হয় অন্য দলে। শেষে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলে আইপিএলকে বিদায় জানান সেওয়াগ।
 

77

অপরদিকে চেন্নাই হয়ে বিগত বছরগুলিতে যা করেছেন ধোনি তা ইতিহাস। তবে বদ্রীনাথের এই তথ্য আইপিএল ২০২০ শুরুর আগে সত্যিই সকলকে অবাক করেছে।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suryakumar Yadav: 'ভেবেছিলাম আরও ২ বছর জাতীয় দলের নেতৃত্বে থাকব,' আক্ষেপ সূর্যকুমারের
Recommended image2
Imran Khan: 'জেলের বাইরে এলে কাউকে খেয়ে নেবে?' ইমরান খানের মুক্তির দাবি জাভেদ মিঁয়াদাদের
Recommended image3
Imran Khan: ইমরানের ছেলেদের সাক্ষাৎকার আথারটনের, লর্ডস টেস্ট বয়কটের হুমকি পাকিস্তানের
Recommended image4
India vs Sri Lanka: কলম্বোর ম্যাচ ড্র, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা আছে ভারতের?
Recommended image5
India vs Sri Lanka: সোনাল দিনুশার অবিশ্বাস্য লড়াই, কলম্বো টেস্ট বাঁচিয়ে নিল শ্রীলঙ্কা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved