MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • শুক্রবারের সারাদিন কেমন কাটবে আপনার, দেখে নিন রাশিফল

শুক্রবারের সারাদিন কেমন কাটবে আপনার, দেখে নিন রাশিফল

পুরাতন জ্যোতিষ শাস্ত্রে যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- রাশি রয়েছে। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রও রয়েছে, যার ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। 

5 Min read
Author : Deblina Dey
Published : Feb 07 2020, 12:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
মেষ– আজ কোনও সংঘর্ষে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। নতুন কোনও ব্যবসা করার কথা ভাবতে পারেন। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন ওঠার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। মনোমালিন্যের যোগ রয়েছে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৩৯। শুভ দিক দক্ষিণদিক। শুভ রত্ন লাল প্রবাল।
212
বৃষ– আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ কার্যে সাফল্য লাভ করতে পারেন। আজ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে। সঞ্চয় নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরের খুব ব্যথার সৃষ্টি হতে পারে। কিছু কেনাবেচার জন্য খরচ। পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাড়িতে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে, প্রতিবেশীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে। ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৬২। শুভ দিক অগ্নিকোণ। শুভ রত্ন প্রবাল।
312
মিথুন– সকালের দিকে কোনও আর্থিক ক্ষতির খবর পেতে পারেন। আজ ব্যবসায় উৎপাদন বৃদ্ধি পাবে। আজ আপনার উচ্চাশা পূরণের সম্ভাবনা রয়েছে। অফিসে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। কোনও আত্মীয়ের থেকে আজ বিশেষ সাহায্য পেতে পারেন। জীবাণু সংক্রমণের যোগ রয়েছে। আপনার কোনও প্রতিভার জন্য আজ জনপ্রিয়তা লাভ করবেন। বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করার জন্য খেসারত দিতে হতে পারে। সামান্য কোনও অশান্তি আদালত অবধি গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। অতিরিক্ত অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে। আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৩৫। শুভ দিক উত্তর পূর্ব দিক। শুভ রত্ন পান্না।
412
কর্কট– ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। বাড়িতে পোষ্য কেনায় আনন্দ। সংস্থাগত পরিবর্তনের যোগ রয়েছে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। আজ ভালো কোনও জিনিস ভোগ করতে পারবেন। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। আজ সারাদিন অবসন্ন থাকবেন। গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৪১। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন মুনস্টোন।
512
সিংহ– কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। আজ কাজে উৎসাহ বৃদ্ধি পাবে। সাফল্য লাভের যোগ রয়েছে। ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক বেশ ভালোই থাকবে। বিশেষ কোনও আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। টাকা পাওয়ার যোগ রয়েছে। আজ কাউকে সুখি করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। যে কোনও প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন। বিদ্যার্থীরা ভাল কিছু করে দেখানোর সুযোগ পাবেন। আপনার শুভ রং গেরুয়া। শুভ সংখ্যা ৫৫। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন ক্যাটসআই।
612
কন্যা– চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে। নতুন কোনও কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে। প্রচুর পরিশ্রম সত্ত্বেও আপনার আশা পূরণ হবে না। আজ কোনও কারনে সারাদিন বিরক্তিভাব বজায় থাকবে। পেট ব্যাথায় ভুগতে হতে পারে। আজ অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারে। বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনও কাজের দিকে পা বাড়ানোই শ্রেয়। তৃতীয় কারও জন্য সংসারে অশান্তি হতে পারে। শিক্ষক শিক্ষিকাদের জন্য সময়টা শুভ। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা। আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৯। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন চুনি।
712
তুলা- বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজ বিশেষ কোনও সুখবর আসতে পারে। শরীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। অর্থনৈতিক সমস্যার সন্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য দিনটি মোটামুটি ভালো। আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ২১। শুভ দিক উত্তর। শুভ রত্ন মুক্তো।
812
বৃশ্চিক- রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন আঘাত লাগার আশঙ্কা রয়েছে। আপনার উদ্ভাবনী চিন্তাশক্তির ফলে উপার্জন বৃদ্ধি পাবে। সন্তানদের পড়াশুনো নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে। ব্যবসায়ীদের আয় আজ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি লাভ হতে পারে। আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৭৪। শুভ দিক পূর্ব। শুভ রত্ন নীলা।
912
ধনু- প্রভাবশালী কোনও ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন। আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। যৌথ কোনও কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন। রাজনীতিতে সুনাম বৃদ্ধি পেতে পারে। পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি ভালো। অভিভাবকের শারিরীক সমস্যা দেখা দিতে পারে। আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৪৪। শুভ দিক দক্ষিণ ও শুভ রত্ন সাদা প্রবাল।
1012
মকর- আজ সাফল্য লাভের যোগ রয়েছে। ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক বেশ ভালোই থাকবে। বিশেষ কোনও আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। বিদ্যার্থীরা ভাল কিছু করে দেখানোর সুযোগ পাবেন। আজ অপর কারও থেকে সাহায্য পাবেন। আজ কাউকে সুখি করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। যে কোনও প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন। আপনার শুভ রং গোলাপী। শুভ সংখ্যা ৮৬। শুভ দিক পূর্ব। শুভ রত্ন পান্না
1112
কুম্ভ- সন্তানদের নিয়ে দুশ্চিন্তা মিটে যাবে। প্রেমের ক্ষেত্রে আজ দিনটি বিশেষ ভালো নয়, সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ মিলতে পরে। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। অভিভাবকদের সঙ্গে কোনও বিষয়ে তর্কে জড়িয়ে পড়তে পারেন। অনেক দিন থেকে ফেলে রাখা কোনও আজ সেরে ফেলুন। গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেষ সুযোগ আসতে পারে। আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৬৭। শুভ দিক অগ্নিকোন। শুভ রত্ন লাল প্রবাল
1212
মীন- ব্যবসায় ভালো আয় হতে পারে। শিক্ষার্থীদের ভালো ফল পাওয়ার জন্য একটু ধৈর্য্য ধরতে হবে। তাড়াহুড়োর ফলে সমস্যা বৃদ্ধি পেতে পারে। আজকের দিন আপনার বেশ ভালোই কাটবে। শিল্পীদের জন্য আজ শুভ দিন। আজ সমস্যায় পড়লে বন্ধুর সাহায্য পাবেন। কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে তা সমাধান হয়ে যাবে সহজেই। যে কোনও বিষয়ে চিন্তা-ভাবনা করে সিন্ধান্ত নিন। আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৫৩। শুভ দিক পশ্চিম। শুভ রত্ন গোমেদ।
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Love Horoscope: সঙ্গীকে মনের কথা বলার সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image2
মহা শিবরাত্রি ২০২৬: ৩০০ বছর পর তৈরি হচ্ছে বিরল রাজযোগ! টাকার বৃষ্টি হবে এই রাশির ওপর!
Recommended image3
Love Horoscope: আপনার জীবন সঙ্গীর গুরুত্ব অনুভব করুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image4
Money Horoscope: আজ আপনি ব্যবসায় অগ্রগতি হতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Recommended image5
Ajker Rashifal: আজ খরচ বৃদ্ধি পেতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved