MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • কোন রাশির জাতক পেতে চলেছে আজ সুখবর, কারই বা সম্পর্কে আসবে নয়া মোড়, জেনে নিন রবিবারের রাশিফল

কোন রাশির জাতক পেতে চলেছে আজ সুখবর, কারই বা সম্পর্কে আসবে নয়া মোড়, জেনে নিন রবিবারের রাশিফল

পুরাতন জ্যোতিষ শাস্ত্রে যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- টি রাশি রয়েছে। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রও রয়েছে, যার ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। 

5 Min read
Author : Jayita Chandra
| Updated : May 23 2021, 09:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

মেষ- অতিরিক্ত লাভের আশঙ্কা রয়েছে। আজ সারাদিন আপনার মনে শত্রু ভয় থাকবে। মাঙ্গলিক কোনও কাজের জন্য আজ মনের আনন্দ বৃদ্ধি পাবে। অচেনা ব্যক্তিদের সঙ্গে বুঝে কথা বলুন, বিবাদ হতে পারে। নিজের কাজ সম্পূর্ণ না করার জন্য সংসারে অশান্তি হতে পারে। নতুন উপায়ে উপার্জনের চেষ্টা এখন না করাই ভালো। আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৩১। শুভ দিক দক্ষিণদিক। শুভ রত্ন প্রবাল।

212

বৃষ– কর্মক্ষেত্রে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা বাড়তে পারে। শিল্পীদের জন্য আজ শুভ দিন। কর্মসূত্রে নতুন চাকরি পাওযার সুযোগ রয়েছে। আজ প্রবঞ্চিত হওয়ার যোগ রয়েছে। আজ আপনার সম্মান ও খ্যাতি বৃদ্ধি পাবে। সারাদিন সংসারে শান্তি বজায় থাকবে, তবে রাতের দিকে অশুভ যোগ রয়েছে। আজ অপরের উপকার করতে গিয়ে সমস্যায় পড়তে হতে পারে। আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৮৪। শুভ দিক অগ্নিকোণ। শুভ রত্ন সাদাপ্রবাল।

312

মিথুন– চিকিৎসায় বিভ্রাটের আশঙ্কা রয়েছে। চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। উচ্চ শিক্ষায় সাফল্যের যোগ রয়েছে। আজ চোখের সমস্যায় ভুগতে হতে পারে। আফিসে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। কোনও আত্মীয়ের থেকে আজ বিশেষ সাহায্য পেতে পারেন। চাকরি ক্ষেত্রে ভাল কোনও খবর পেতে পারনে। অতিরিক্ত অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে। আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৫২। শুভ দিক উত্তর-পূর্বদিক। শুভ রত্ন পান্না।

412

কর্কট– সঙ্গীতের প্রতি উৎসাহ বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধির যোগ রয়েছে। দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। গান বাজনা নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য ভালো সুযোগ আসবে। প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদে যাবেন না। ঋণ নিতে হতে পারে। সঙ্গীর কোনও কাজের জন্য সংসারে শান্তি ফিরে আসবে। কাজের বিষয়ে ভালো সুযোগ আসতে পারে। অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ২২। শুভ দিক উত্তর-পশ্চিমদিক। শুভ রত্ন মুনস্টোন।

512

সিংহ– যাবতীয় সমস্যা সমাধানের যোগ রয়েছে। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে। কোনও কাজে সফলতা পাওয়ার জন্য নৈতিক অবনতিও হতে পারে। আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে। এই রাশির জাতক-জাতিকাদের কর্মস্থলে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। আজ ভালো কোনও বিষয়ে প্রশিক্ষণ লাভ করতে পারবেন। আপনার শুভ রং গোলাপী। শুভ সংখ্যা ৫৮। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন চুনি।

612

কন্যা- আজ কোনও কারণে মানসিক বা পারিবারিক শান্তি ভঙ্গ হতে পারে। ধার্মিক দিকে আজ আগ্রহ বাড়তে পারে। আজ সারাদিন কোনও কারণে মানসিক অস্থিরতা বজায় থাকবে। বাড়ির পরিবেশ আপনার অনুকূলে থাকবে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদে পড়তে হতে পারে। শিক্ষার্থীরা আজ উচ্চশিক্ষার সুযোগ পাবেন। কর্মস্থলে নিজের প্রতিভা ফুটিয়ে তোলার চেষ্টা করুন, লাভবান হবেন। আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৯৯। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন পান্না।

712

তুলা – ব্যবসায় মন্দার আশঙ্কা রয়েছে। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। নতুন কোনও ব্যবসা করার কথা ভাবতে পারেন। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। ঘুরতে গিয়ে সারাদিন বেশ ভালোই কাটবে। সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। সন্তানকে নিয়ে সমস্যা দেখা দিতে পারে। আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৬৯। শুভ দিক পশ্চিমদিক। শুভ রত্ন জারকন।

812

বৃশ্চিক– ক্রীড়ায় সাফল্য অর্জনের যোগ রয়েছে। কর্মজগতে আপনার জনপ্রিয়তা বাড়তে পারে। সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে। আজ আপনার কোনও আশা পূর্ণ হতে পারে। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আঘাত প্রাপ্তির যোগ রয়েছে। আজ কোনও শুভ যোগাযোগ হতে পারে। সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময়। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো। সন্তান নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। আপনার শুভ রং কালচে লাল। শুভ সংখ্যা ৮০। শুভ দিক দক্ষিণদিক। শুভ রত্ন প্রবাল।

912

ধনু– ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। আজ কর্মক্ষেত্রে অলসতার জন্য কাজে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। নিজের সম্পত্তি থেকে কিছু অংশ আপনাকে ছাড়তে হতে পারে। আজ অপরকে সাহায্য করে মনে আনন্দ পাবেন। আপনার করা মজা অপরের বিপদ ডেকে আনতে পারে। আজ কোনও কারনে অর্থ ক্ষতির আশঙ্কা রয়েছে। বাড়তি খরচের সম্ভাবনা আছে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। আপনার শুভ রং পিত হলুদ। শুভ সংখ্যা ৭২। শুভ দিক পূর্বদিক। শুভ রত্ন পোখরাজ।

1012

মকর– কাজের পরিমান বৃদ্ধি পাবে। আজ দাম্পত্য সুখ বজায় থাকবে। মান-সম্মানহানির আশঙ্কা রয়েছে। বাকি থাকা ঘরোয়া বা গৃহস্থালীর কাজকর্ম ফেলে না রেখে সেরে নিন। প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি অনূকুল। আজ পারিবারিক কলহের যোগ রয়েছে। আপনার শুভ রং নীল। শুভ সংখ্যা ৬৮। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন ইন্দ্রনীলা।

1112

কুম্ভ– পদোন্নতির যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কোনও পুরনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। আজ বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে। কোনও কারনে আজ সারাদিন মানসিক চাপ ও চিন্তা বজায় থাকবে। জমি বা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার জন্য আজ শুভ দিন। পেটের সমস্যায় ভুগতে হতো পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে। আপনার শুভ রং কালচে নীল। শুভ সংখ্যা ৬৪। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন নীলা।

1212

মীন- আজ আয় বৃদ্ধি পেতে পারে। কোনও নতুন ব্যবসার দিকে আগ্রহ বাড়তে পারে। গুরুজনের অসুস্থতা নিতে চিন্তা বাড়তে পারে। সম্পত্তির ব্যপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বৃদ্ধি পেতে পারে। অনেক দিনের কোনও আশা আজ পূর্ণ হতে পারে। গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন চিন্তা-ভাবনা করতে পারেন। বাড়িতে কোনও পুজোর জন্য আলোচনা হতে পারে। আপনার শুভ রং হলুদ। শুভ সংখ্যা ৪৯। শুভ দিক উত্তর পূর্ব দিক। শুভ রত্ন পিত মুক্তো।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

JC
Jayita Chandra
Latest Videos
Recommended Stories
Recommended image1
Baba Vanga: সোনা-রুপো পাওয়া যাবে না আগামী দিনে? বিনিয়োগ নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী করলেন বাবা ভাঙ্গা
Recommended image2
Love Horoscope in Bengali: আপনার ব্যক্তিত্ব পরিবর্তন করার চেষ্টা করতে পারেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image3
Money Horoscope in Bengali: আজ সমস্যায় পড়লে বন্ধুরা সাহায্য পাবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Recommended image4
Ajker Rashifal: আজ সমস্যায় পড়লে বন্ধুরা সাহায্য পাবেন! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image5
Astrology: স্বয়ং শনিদেব কাজ করবেন আপনার হয়ে! টাকা ঝরবে! লটারি লাগবে এই ৫ রাশির
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved