MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Mamata Banerjee's Niece Found Dead in Birbhum
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Astrology
  • Horoscope
  • Daily Horoscope: শুক্রবার মিলতে পারে নতুন সুযোগ, কোন কোন রাশির জন্য এটি শুভদিন

Daily Horoscope: শুক্রবার মিলতে পারে নতুন সুযোগ, কোন কোন রাশির জন্য এটি শুভদিন

পুরাতন জ্যোতিষ শাস্ত্রে যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন রাশি রয়েছে। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রও রয়েছে, যার ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। 

5 Min read
Author : debojyoti AN
Published : Dec 03 2021, 07:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

মেষ– আজ সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু উপার্জন হতে পারে। ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ আছে। গৃহ নির্মাণের শুভ সময় আসছে। অপরকে সাহায্য করার সুযোগ পাবেন। যদিও এতে অর্থ ব্যয় হতে পারে। বিবাহের যোগ রয়েছে। কাউকে উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে। প্রতিবাদী মানসিকতা মন থেকে ঝেড়ে ফেলুন, না হলে বিপদ। বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন। তবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। দাম্পত্য সুখ বজায় থাকবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার আশঙ্কা। আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৫৭। শুভ দিক দক্ষিণদিক। শুভ রত্ন লাল প্রবাল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

বৃষ– বিদ্যার্থীরা ভাল কিছু করে দেখানোর সুযোগ পাবেন। আজ কাউকে সুখি করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। যে কোনও প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন। প্রবাস যাত্রার যোগ রয়েছে। আজ ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। স্বামী-স্ত্রীর সম্পর্ক বেশ ভালোই থাকবে। বিশেষ কোনও আলোচনা থাকলে সেরে ফেলুন। আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৪৮। শুভ দিক অগ্নিকোণ। শুভ রত্ন প্রবাল।

312

মিথুন– আজ আপনি কারও অপবাদের শিকার হতে পারেন। সেবামূলক কাজে মানসিক শান্তি বজায় থাকবে। আজ সারাদিন কাজে অলসতা থাকলেও সঞ্চয় ভাল হবে। বন্ধু প্রীতি বজায় থাকবে। পুরনো দিনের অশান্তি মিটে যেতে পারে। দর্শনশাস্ত্রে উন্নতির যোগ রয়েছে। পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘ মেয়াদি কোনও কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন। আজ অপরের সমালোচনা করতে যাবেন না। আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৭৩। শুভ দিক উত্তর পূর্ব দিক। শুভ রত্ন পান্না।

412

কর্কট– কোনও শোকের খবর পেতে পারেন, সেই কারণে সারাদিন মানসিক কষ্ট থাকবে। প্রেমে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। কারও প্ররোচনায় পা দেবেন না। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। অভিযানে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৭১। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন মুনস্টোন।

512

সিংহ– বাড়িতে পোষ্য কেনায় আনন্দ। আজ গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। আপনার উপার্জন অসৎ উপায়ে হবে। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। আপনার শুভ রং গেরুয়া। শুভ সংখ্যা ৯৩। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন ক্যাটসআই।

612

কন্যা– চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করার জন্য খেসারত দিতে হতে পারে। সকালের দিকে কোনও আর্থিক ক্ষতির খবর পেতে পারেন। সম্পর্কের প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে। আপনার কোনও প্রতিভার জন্য আজ জনপ্রিয়তা লাভ করবেন। মনঃকষ্ট বৃদ্ধি পেতে পারে। সামান্য কোনও অশান্তি আদালত অবধি গড়াতে পারে। অফিসে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। কোনও আত্মীয়ের থেকে আজ বিশেষ সাহায্য পেতে পারেন। অতিরিক্ত অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে। আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৫৩। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন চুনি।

712

তুলা– অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। ভাই বোনদের সঙ্গে হঠাৎ ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমে জট ছেড়ে যাবে। স্বাস্থ্যহানীর যোগ রয়েছে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। নতুন কোনও কাজের জন্য উৎসাহ বৃদ্ধি পাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। শরীরে নানা রূপ রোগের উপদ্রব বাড়তে পারে। সারাদিন মোটের উপর কাটবে। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ২৩। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন জারকন

812

বৃশ্চিক– কর্মক্ষেত্রে অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। আজ সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। নতুন কোনও ব্যবসা করার কথা ভাবতে পারেন। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। কোনও দুঃসংবাদ পেতে পারেন। যানবাহন ওঠার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ১৮। শুভ দিক উত্তর-পূর্ব দিক। শুভ রত্ন হীরে।

912

ধনু- আজ সামাজিক কোনও কারণে নিজের বীরত্ব দেখানোর সুযোগ পাবেন। বিশেষ কারও দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে। আজ দীর্ঘ মেয়াদি রোগের তাড়াতাড়ি চিকিৎসা করুন। দূরের কোনও আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন। সন্তানদের পরীক্ষার ফল ভাল হবে। শরীরে একটু দুর্বলতা আসতে পারে। কর্মস্থানে উদাসিন ভাব আপনার ক্ষতি করবে। পথেঘাটে সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে। ব্যথা বেদনা বাড়বে। আজ অধিক পরিশ্রম হতে পারে। আপনার শুভ রং হলুদ। শুভ সংখ্যা ৪২। শুভ দিক পূর্ব দিক। শুভ রত্ন সাদা প্রবাল।

1012

মকর– আজ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে। আর্থিক লাভের যোগ রয়েছে। ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। কিছু কেনাবেচার জন্য খরচ। বাড়িতে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে, প্রতিবেশীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরের খুব ব্যথার সৃষ্টি হতে পারে। পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আপনার শুভ রং নীল। শুভ সংখ্যা ২৭। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন নীলা।

1112

কুম্ভ- অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তির আশঙ্কা। আগুন থেকে সাবধানে থাকুন। সন্তানের জন্য উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে। আজ কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ায় মানসিক কষ্ট বাড়তে পারে। গুরুজন স্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। নতুন কোনও কাজের খবর পারে। পরিশ্রমের ফল ভাল হবে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আপনার শুভ রং মেরুন। শুভ সংখ্যা ৫৯। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন ইন্দ্রনীলা।

1212

মীন- চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। শিক্ষক শিক্ষিকাদের জন্য সময়টা শুভ। নতুন কোনও কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে। আজ অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারে। বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনও কাজের দিকে পা বাড়ানোই শ্রেয়। তৃতীয় কারও জন্য সংসারে অশান্তি হতে পারে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা। কাজে সাফল্য লাভের যোগ রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে। আপনার শুভ রং কমলা। শুভ সংখ্যা ৪২। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন মুক্তো।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DA
debojyoti AN
এশিয়ানেট নিউজ বাংলার প্রতিষ্ঠাতা এডিটর দেবজ্যোতি চক্রবর্তী। ২২ বছরের সাংবাদিক জীবনে প্রিন্ট মিডিয়া ও নিউজ চ্যানেলেও কাজ করেছেন। ইনভেস্টিগেটিভ জার্নালিজম-এ রেখেছেন যোগ্যতার প্রমাণ। পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Zodiac Signs: এই ৫ রাশির ছেলেমেয়েরা বিয়ে করতে ভয় পায়; আপনার সন্তান থাকলে পাশে দাঁড়ান!
Recommended image2
Shani Good Luck: ২০২৭ পর্যন্ত ৪ রাশির ওপর থাকবে কৃপা দৃষ্টি, শনি দেবের আশীর্বাদে মালামাল হবেন কারা?
Recommended image3
Ajker Rashifal: কাজ সময় মতো শেষ করতে পারবে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image4
Astrology News: সেপ্টেম্বরে বড় গ্রহের চালবদল, শনি-বৃহস্পতির শুভ দৃষ্টিতে এই ৪ সেক্টরে বিনিয়োগে হবে বাম্পার লাভ!
Recommended image5
Vastu Tips: বাড়ির এই ৩ জায়গায় ভুলেও ঠাকুরঘর নয়, সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved