MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এমন ১০ বিশ্ব রেকর্ড, যা ভাঙা কঠিন অ্যান্যদের পক্ষে

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এমন ১০ বিশ্ব রেকর্ড, যা ভাঙা কঠিন অ্যান্যদের পক্ষে

বয়স ৩৭ পেরিয়েছে। কিন্তু গতি ও স্কিল এতটুকু কমেনি তাঁর। বিপক্ষের রক্ষণকে একাই তছনছ করতে সিদ্ধহস্তক । তিনি বিশ্ব ফুটবলের অন্যতম তারকা ফুটবলার (World Star Footballer) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।  ২০২২ কাতার বিশ্বকাপে (2022 Football World Cup) কোয়ালিফাই করতে হলে পর্তুগালের (Portugal) সামনে কঠিন পরীক্ষা। অসাধ্য সাধন করতে নজর সেই সিআরসেভেনর (CR7)দিকে। তার আগে জেনে নিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এমন ১০টি রেকর্ড (10 Records)সম্পর্কে, যা অন্যান্যদের পক্ষে ভাঙা কঠিন।

2 Min read
Author : Sudip Paul
| Updated : Feb 07 2022, 12:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

আন্তর্জাতিক ফুটবলে এখন সর্বোচ্চ গোলের মালিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১১৫ গোলের মালিক এখন পর্তুগিজ সুপারস্টার। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১০ এবং ১১১তম গোল করে এই রেকর্ড গড়েন পর্তুগালের অধিনায়ক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

এক ফুটবল মরসুমেও সবথেকে বেশি গোল করার রেকর্ডও রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ঝুলিতে। ২০১৭ সালে এই অনন্য রেকর্ড গড়েছিলেন পর্তুগিজ মহাতারকা। সেই বছর দেশের জার্সিতে ৩২টি গোল করেন।

310

সবথেকে বেষি বয়সী ফুটবলার হিসেবে ফিফা বিশ্বকাপে হ্যাটট্রিক গড়ারও নজির রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে অনবদ্য হ্যাটট্রিক করেছিলেন সিআরসেভেন। সেই সময় তার বয়স ছিল ৩৩ বছর ১৩৩ দিন
 

410

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ডের তালিকায় আরও একটি রেকর্ড হল একটানা চারটি ফিফা বিশ্ব কাপে গোল করার নজির। ২০০৬, ২০১০, ২০১৪ বিশ্বকাপে গোল করেছিলেন তিনি। ২০১৮ বিশ্বকাপে স্পেন ম্য়াচে গোল করতেই টানা চারটি বিশ্বকাপে গোলের নজির গড়েন রোনাল্ডো।

510

নিজের দীর্ঘ আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে শুধু সবথেকে বেশি আন্তর্জাতিক  গোলই নয়, সব থেকে বেশি ফুটবল খেলীয় দেশের বিরুদ্ধে গোল করার রেকর্ডও রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ঝুলিতে। এখনও পর্যন্ত ৪৪টি দেশের বিরুদ্ধে গোল করেছেন সিআরসেভেন। 

610

দীর্ঘ আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে বিশ্বকাপ, ইউরো কাপ, নেশনস লিগ সহ একাধিক আন্তর্জাতিক মানের ফুটবল প্রতিযোগিতা খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই নিরিখে বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ১০টি আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল করার রেকর্ডও রয়েছে রোনাল্ডোর ঝুলিতে।

710

ইউরো ২০২০-র আগে এই প্রতিযোগিতায় সবথেকে ব বেশি গোলের মালিক ছিলেন মিশেল প্লাতিনি। গত ইউরো কাপে হাঙ্গেরির বিরুদ্ধে ২ গোল করে প্লাতিনিতে টপকে ইউরো কাপের সর্বোচ্চ গোলদাতা হন রোনাল্ডো। বর্তমানে ১৪ গোল করে শীর্ষ তিনি।

810

ইউরো কাপের ইতিহাসে সবথেকে বেশি ম্য়াচ জয়ের রেকর্ডও রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ঝুলিতে। ইউরো সেরার প্রতিযোগিতায় মোট ১২ ম্যাচ জিতেছেন পর্তুগিজ মহাতারকা। 

910

আন্তর্জাতিক ফুটবলে সবথেকে বেশি রেকর্ড হ্যাটট্রিকের রেকর্ডও রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ঝুলিতে। মোট ৯টি হ্যাটট্রিক করে শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আলি দাইয়ের ঝুলিতে রয়েছে ৮টি হ্যাটট্রিক। মেসির ঝুলিতে রয়েছে ৬টি হ্যাটট্রিক।

1010

একটানা পাঁচটি ইউরো কাপে গোল করা বিশ্বের প্রথম ফুটলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬, ২০২১ ইউরো কাপে টানা গোল করার নজির রয়েছে পর্তুগিজ তারকা ফুটবলারের।
 

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Brazil vs Morocco: শনিবার ভোররাতে সাম্বা ঝড়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব! মরক্কোর বিরুদ্ধে ব্রাজিলের সম্ভাব্য প্রথম একাদশ
Recommended image2
FIFA World Cup 2026: ট্রাম্পের দেশে বিশ্বকাপে খেলতে যাওয়া ইংল্যান্ড দলের জার্সি, বুট চুরি
Recommended image3
USA vs Paraguay: জয় দিয়েই ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান শুরু! প্যারাগুয়েকে ৪-১ গোলে হারাল আমেরিকা
Recommended image4
FIFA World Cup 2026: ভিসা দিল না কানাডা, বিশ্বকাপে ঘানার প্রথম ম্যাচে নেই টমাস পার্টে
Recommended image5
FIFA World Cup 2026: বসনিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়েও ড্র, বিশ্বকাপ ফুটবলে প্রথম পয়েন্ট কানাডার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved