MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • জর্জিনার রিং ফিঙ্গারে জ্বলজ্বল করছে হীরের আংটি,তাহলে কি আসন্ন রোনাল্ডোর বিয়ে

জর্জিনার রিং ফিঙ্গারে জ্বলজ্বল করছে হীরের আংটি,তাহলে কি আসন্ন রোনাল্ডোর বিয়ে

জর্জিনা রডরিগেজের রিং ফিঙ্গারে জ্বল জ্বল করছে বিশালাকৃতির হীরের আংটি। এমনই এক ছবি শেয়ার করেছেন ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর বান্ধবী। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা শীঘ্রই কি বাজতে চলেছে সিআরসেভেনের বিয়ের সানাই। 

2 Min read
Author : Sudip Paul
Published : Jul 01 2020, 01:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সবথেকে দীর্ঘ সময়ের বান্ধবী জর্জিনা রডরিগেজ। দুজনের মধ্যে সম্পর্ক যে বেশ মধুর তা তারা বারবার বুঝিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
 

211

রাশিয়ান মডেল ইরিনা শায়েকের সঙ্গে লম্বা সম্পর্ক ঘোচানোর পর একাধিক নারী সঙ্গে জড়ালেও জর্জিনার সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যতটা গভীরভাবে সম্পর্কে রয়েছেন তা কারোর অজানা নয় ৷ 
 

311

এই সেলিব্রেটি যুগল বারবার নিজেদের প্রেমের খোলামেলা প্রদর্শন করেছেন। বিন্দাস শেয়ার করেছেন তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বারবার
 

411

শুধু প্রেমিকাই নয়, রোনাল্ডোর সন্তানের মাও হয়েছেন জর্জিনা। ২০১৭ -র ১২ নভেম্বর রোনাল্ডোর ছোট মেয়ে আলানা মার্টিনা রোনাল্ডো ও জর্জিনার সন্তান।

511

শুধু নিজের সন্তান নয়, রোনাল্ডোর অন্যান্য সন্তানদের নিয়ে আনন্দের সঙ্গে লিভিং করছেন জর্জিনা। সেই একাধিক মুহূর্তের ছবিও বারবার ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

611


সম্প্রতি ইতালিতে চুটিয়ে উইকএন্ড কাটানোর একের পর এক ছবি পোস্ট করেছিলেন জর্জিনা। প্রেমিক-প্রেমিকার রৌদ্রস্নানরত অবস্থার ছবিও পোস্ট করেন জর্জিনা ৷
 

711

সেখানেই একটি ছবি উস্ক দিয়েছে রোনাল্ডোর বিয়ের জল্পনা। একটি ছবিতে দেখা যাচ্ছে যে ইয়টের ওপর রোনাল্ডোর বান্ধবীকে রোদ পোহাচ্ছেন। সেখানে তাঁর রিং ফিঙ্গারে একটি বিশালাকৃতি হীরের আংটি দেখা গেছে ৷ তারপর প্রশ্ন উঠছে তাহলে বাগদান হয়ে গিয়েছে দুই তারকার।
 

811

সেই ছবিগুলির একটি ক্যাপশন আবারও প্রমাণ করেছেন তাদের সম্পর্ক কতটা মজবুত। সেই ক্যাপশনে জর্জিনা লিখেছেন,  ‘তোমার চেয়ে যদি আমি কোনও জিনিস বেশি পছন্দ করি ,সেটা শুধুমাত্র ‘আমরা’৷

911

সেই ছবিই ইতিমধ্যে ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সকলেই বলতে শুরু করেছেন, এবার হয়তো বিয়েটা সেরেই ফেলবেন বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা।
 

1011

এর আগেও একাধিকবার এই প্রেমিক-প্রেমিকার চিরবন্ধনের খবর সামনে এসেছে কিন্তু কোনওদিনও সেটা বাস্তব হয়নি ৷ এখন দেখার এইবারের জল্পনার কোনও ফলাফল আদৌ বেরোয় কিনা।
 

1111

যদিও বিশ্ব জুড়ে রোনাল্ডোর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রিয় তারকার বিয়ের জন্য। সকলেরই একটাই আবেদন সিআরসেভেনের কাছে, এবার ছাদনা তলায় এবার বসেই পড়ুন।
 

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
৪-০ 'সাফ' বাংলাদেশ, অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবলে শ্রেষ্ঠত্বের প্রমাণ ভারতীয় দলের
Recommended image2
Mohun Bagan: "নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি", মোহনবাগান কোচের মুখে আত্মবিশ্বাসের সুর
Recommended image3
ফের শীর্ষকর্তার নিশানায় বিনিয়োগকারী সংস্থা, আইএসএল শুরুর আগেই তাল কাটল ইস্টবেঙ্গলে
Recommended image4
আল-হিলালে যোগ দিলেন, প্রাক্তন সতীর্থ রোনাল্ডোর বিরুদ্ধে লড়াই বেনজেমার
Recommended image5
ISL 2026: আইএসএল কোথায় দেখা যাবে? ব্রডকাস্টিং রাইটস পেল নতুন সংস্থা, ম্যাচ সম্প্রচার হবে টিভি এবং অ্যাপে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved