MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • এবার ইউরোতে রোনাল্ডোর সামনে একধিক রেকর্ড গড়ার হাতছানি, প্রস্তুত সিআরসেভেন

এবার ইউরোতে রোনাল্ডোর সামনে একধিক রেকর্ড গড়ার হাতছানি, প্রস্তুত সিআরসেভেন

বয়স ৩৬। কিন্তু বয়স যত বাড়ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পারফরমেন্সের ধারও ততই বেড়ে চলেছে। এবার ইউরো কাপে দেশকে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করাই লক্ষ্য সিআরসেভেনের। একইসঙ্গে এবারের ইউরোতে পর্তুগীজ তারকার কাছে থাকছে একাধিক রেকর্ড গড়ার সুযোগ।  

2 Min read
Author : Sudip Paul
Published : Jun 15 2021, 04:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

১. সব চেয়ে বেশি বার ইউরো কাপ খেলা-
২০০৪ সালে প্রথমবার ইউরো কাপে খেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।। দেখতে দেখতে চারটি ইউরো কাপ খেলে ফেলেছেন তিনি। এবার ইউরো কাপ খেলে সর্বাধিক ৫টি ইউরো খেলার রেকর্ড গড়বেন সিআরসেভেন। ৪টি করে ইউরো খেলার রেকর্ড রয়েছে একাধিক প্লেয়ারের।

28

২. সব চেয়ে বেশি গোল-
ফ্রান্সের বিখ্যাত ফুটবলার প্লাতিনির সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন রোনাল্ডো। দুজনের ঝুলিতেই রয়েছে ৯টি করে গোল। এবার ইউরোতে একটি গোল করতে পারলেই, শীর্ষে পৌছে যাবেন পর্তুগীজ তারকা।
 

38

৩. অধিনায়ক হিসেবে সব চেয়ে বেশি বার ইউরো কাপ জয়-
অধিনায়ক হিসেবে সবথেকে বেশি বার ইউরো কাপ জিতেছেন ইকের ক্যাসিয়াস। স্পেনের অধিনায়ক হিসেবে ২০০৮ ও ২০১২ সালে ইউরো কাপ জিতেছেন ক্যাসিয়াস। ২০১৬ সালে অধিনায়ক হিসেবে ইউরো জিতেছেন রোনাল্ডো। এবার জিততে পারলে ক্যাসিয়াসকে ছোবেন তিনি।

48

৪. সব চেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে ইউরো ফাইনালে গোল-
১১ জুলাই ফাইনাল। সে দিন রোনাল্ডোর বয়স হবে ৩৬ বছর ১৫৬ দিন। পর্তুগাল এবারও যদি ফাইনালে ওঠে আর ফাইনালের সেই ম্যাচে গোল করে সব চেয়ে বেশি বয়সে ইউরো ফাইনালে গোল করার রেকর্ড গড়বেন রোনাল্ডো।

58

৫. ইউরো কাপে হ্যাটট্রিক-
দেশের হয়ে মোট ৯টি হ্যাটট্রিক রয়েছে রোনাল্ডোর। কিন্তু ইউরো কাপে  কোনও হ্যাটট্রিক নেই ফুটবল মহাতারকার। এবার হয়তো শেষবারের মত সেই সুযোগ পাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

68

৬. সব থেকে বেশি আন্তর্জাতিক গোলের রেকর্ড-
জাতীয় দলের জার্সিতে সুনীল ছেত্রী লিওনেল মেসিকে ছাপিয়ে গেছেন। তবে, টিম ইন্ডিয়া অধিনায়কের পক্ষে রোনাল্ডোকে স্পর্শ করতে এখনও সময় রয়েছে। পর্তুগাল অধিনায়কের ঝুলিতে দেশের জার্সিতে রয়েছে ১০৪ গোল। সিআর সেভেনের সামনে রয়েছে শুধুমাত্র ইরানের আলি দায়ি (১০৯)। আলিকে ছাপিয়ে যেতে হলে রোনাল্ডোকে করতে হবে আর ছটি গোল। এ বারের ইউরোতে সেই সুযোগ থাকছে রোনাল্ডোর সামনে।
 

78

৭. এক ইউরোতে সবথেকে বেশি গোল-
ফরাসি কিংবদন্তী মিশেল প্লাতিনি ১৯৮৪ সালে একটি মাত্র ইউরো কাপ খেলেই করেছিলেন ৯টি গোল। যা এখনও পর্যন্ত সেরা। এবার রোনাল্ডোর কাছে থাকছে সেই রেকর্ড গড়ার সুযোগ। এক টুর্নামেন্টে ৯টির বেশি গোল করা কঠিন হলেও, রোনাল্ডো ফর্মে থাকলে সব সম্ভব।

88

৮. কোয়ালিফায়ার সহ ইউরোতে সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড-
এখনও পর্যন্ত ইউরোতে কোয়ালিফায়ার সহ সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে ইতালির বুফোঁর। কিংবদন্তী গোলরক্ষক খেলেছেন মোট ৫৮টি ম্যাচ। সেই রেকর্ড ভাঙারও সুযোগ রয়েছে সিআরসেভেনর। 


 

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mohun Bagan Super Giant: চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে সহজ জয়, ছন্দে মোহনবাগান সুপার জায়ান্ট
Recommended image2
Dipendu Biswas Exclusive: "রাজ্যের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই" অকপট ময়দানের দীপেন্দু, মমতা-অভিষেকের প্রশংসা
Recommended image3
East Bengal: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিল্লি জয়, আইএসএল-এ ছুটছে ইস্টবেঙ্গল
Recommended image4
East Bengal: 'বাংলা ভাষার টানে থাকি লাল-হলুদ জুড়ে...' শ্রদ্ধা ইস্টবেঙ্গল সমর্থকদের
Recommended image5
East Bengal Transfer News: আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে ইস্টবেঙ্গল, লাল হলুদে সই করলেন ডেনমার্কের স্ট্রাইকার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved