MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • পেলে-মারাদোনার একসঙ্গে বিরল মুহূর্তের ছবি,আবেগঘন শোক বার্তায় শেয়ার করলেন ফুটবল সম্রাট

পেলে-মারাদোনার একসঙ্গে বিরল মুহূর্তের ছবি,আবেগঘন শোক বার্তায় শেয়ার করলেন ফুটবল সম্রাট

ফুটবল বিশ্বের রাজপুত্র , ১৯৮৬ ফুটবল ববিশ্বকাপের নায়ক দিয়াগো মারাদোনার প্রয়াণের পর কেটে গিয়েছে ৭ দিন।  ব্রাজিলের রীতি অনুয়ায়ী মারাদোনাকে শোকবার্তার মাধ্যমে শ্রদ্ধা জানালেন ফুটবল সম্রাট পেলে। ব্রাজিলে কেউ প্রয়াত হলে চিরাচরিত প্রথা অনুযায়ী ৭ দিন পর তাঁকে শ্রদ্ধা জানানো হয়। আর ফুটবল রাজপুত্রের প্রয়াণে ফুটবল সম্রাটের আবেগঘন শোকবার্তা মন ছুঁয়ে গিয়েছে সকলের। ইনস্টাগ্রামে পেলে এই  শোকবার্তা শেয়ার করেল।

2 Min read
Author : Sudip Paul
Published : Dec 04 2020, 01:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

নিজের শোকবার্তায় মারাদোনাকে শ্রদ্ধা জানিয়ে পেলে লেখেন,'৭ দিন পার হয়ে গেল তুমি নেই। অনেকেই সারা জীবন তোমার আর আমার মধ্যে তুলনা করে এসেছে। কিন্তু আমার কাছে তুমি জিনিয়াস। তোমার পায়ে ফুটবল মানেই জাদু। পুরো বিশ্বকে মাতিয়ে দিয়েছিলে তুমি। 
 

26

'তুমি একজন সত্যিকারের কিংবদন্তী। তবে এই সব কিছুর থেকে তুমি আমার কাছে একজন খুব ভালো বন্ধু। আমি জানি, যদি আমরা পরস্পরের এই তুলনা না করে যদি একজন আরেকজনকে শ্রদ্ধা করতাম, তাহলে আজ পৃথিবীটা হয়ত আরেকটু সুন্দর হত। তাই আজ আমি বলতে চাই, তুমি অতুলনীয়।'
 

36

এছাডা ব্রাজিল তথা বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তী লেখেন,'তুমি তোমার নিজস্ব ভঙ্গিতে আমাদের ভালবাসতে শিখিয়েছ। সঙ্গে এটাও শিখিয়েছ, যত বেশি সম্ভব আমরা যেন ‘আই লাভ ইউ’ বলতে পারি।'

46

কিন্তু তুমি এত তাড়াতাড়ি চলে গেলে যে, আমি আর সেটা তোমাকে বলতে পারিনি। তোমার কথা আমার সবসময় মনে পড়ে। তাই আজ এখানে লিখছি, আই লাভ ইউ, দিয়েগো।'
 

56

'বন্ধু,কোনও একদিন স্বর্গে গিয়ে আমরা একই দলে খেলব। আর সেদিন প্রথমবারের জন্য একটাও গোল না করেও আমি আনন্দে লাফিয়ে সেলিব্রেট করব। কারণ, সেদিন আরও একবার তোমাকে আলিঙ্গনের সুযোগ পাব আমি।'
 

66

এর আগে মারাদোনার প্রয়াণের দিনও শোক প্রকাশ করেছিলেন পেলে। সেদিন সোশ্যাল মিডিয়ায় পেলে লিখেছিলেন, 'অত্যন্ত বেদনাদায়ক খবর। এক জন প্রিয় বন্ধুকে হারালাম। অনেক কিছু বলার রয়েছে। কিন্তু এই দুঃসময়ে ঈশ্বর ওঁর পরিবারকে শক্তি দিন। আশা করি এক দিন আকাশে ফুটবল খেলব আমরা।' এবার মারাদোনার প্রয়াণের ৭ দিন পর পেলে প্রিয় বন্ধুর প্রতি শোকবার্তা ও আরও একবার স্বর্গে গিয়ে একসঙ্গে ফুটবল খেলার ইচ্ছে প্রকাশ, নেটজেনদের কুর্নিশ আদায় করে নিয়েছে।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
আল-হিলালে যোগ দিলেন, প্রাক্তন সতীর্থ রোনাল্ডোর বিরুদ্ধে লড়াই বেনজেমার
Recommended image2
ISL 2026: আইএসএল কোথায় দেখা যাবে? ব্রডকাস্টিং রাইটস পেল নতুন সংস্থা, ম্যাচ সম্প্রচার হবে টিভি এবং অ্যাপে
Recommended image3
ইলিয়াস পাশার বেনিফিট ম্যাচ, পরিবারকে ১১ লক্ষ টাকা দিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব
Recommended image4
আইএসএল ২০২৬: উইং শক্তিশালী করল ইস্টবেঙ্গল, দলে এলেন জেরি মাওয়িমিংথাঙ্গা
Recommended image5
ISL 2026: থাকছে না কোনও সেমিফাইনাল-ফাইনাল! আইএসএল-এ আমূল বদল, কিশোর ভারতীতে ইস্টবেঙ্গলের হোম ম্যাচ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved