MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • স্মৃতির পাতা উল্টে ফিরে দেখা ১৯৯০-তে লিভারপুলের লিগ জয়ের ইতিহাস

স্মৃতির পাতা উল্টে ফিরে দেখা ১৯৯০-তে লিভারপুলের লিগ জয়ের ইতিহাস

কেনি দালগিসের কোচিংয়ে শেষ বার ১৯৯০ তে লিগ পেয়েছিল লিভারপুল। তারপর সুদীর্ঘ ৩০ বছর পর লিগ পেল তারা য়ুর্গান ক্লপের অধীনে। প্রিমিয়ার লিগ জমানায় এটিই প্রথম লিগ ট্রফি তাদের। জেনে নিন ৩০ বছর আগের লিগ জয়ের খুঁটিনাটি তথ্য। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Jun 30 2020, 10:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

ম্যানেজার-
শেষবার লিভারপুল যখন লিগ জিতেছিল ১৯৮৯-৯০ মরশুমে তখন তাদের ম্যানেজার ছিলেন কেনি দালগিস। মোট ছয় বছর লিভারপুলে কোচিং করিয়েছেন তিনি। ওই মরশুম বাদে তিনি লিভারপুলকে আরও ২টি মরশুমে লিগ জিতিয়েছেন। এছাড়া লিভারপুলকে ২ বার এফ.এ কাপও জিতিয়েছেন তিনি

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

দলের পারফরম্যান্স-
সেইবার লিগে ৩৮ টি ম্যাচ খেলে ৭৯ পয়েন্ট পেয়েছিল লিভারপুল। ২৩ টি ম্যাচে জয়, ১০ টি ড্র এবং ৫ টি ম্যাচে হেরেছিল তারা। দ্বিতীয় স্থানে থাকা অ্যাস্টোন ভিলার থেকে ৯ পয়েন্টে এগিয়ে মরশুম শেষ করেছিল তারা। 
 

39


উল্লেখযোগ্য পারফরম্যান্স-
লিগে মোট ৩টি ম্যাচ পাঁচ গোলে জিতেছিল তারা। সেই প্রতিপক্ষরা হল ক্রিস্টাল প্যালেস, চেলসি এবং কনভেন্ত্রী সিটি। তার মধ্যে লেস্টার সিটি-কে ৯-০ গোলে হারিয়েছিল তারা। 
 

49

অন্যান্য ট্রফি-
সেইবার লিগ ছাড়া আর অন্য কোনও ট্রফি জিততে পারেনি লিভারপুল। বাকি সব প্রতিযোগিতাতেই হতাশ করেছিল তারা। অন্যান্য সব ট্রফি মিলিয়ে এফ.এ কাপের সেমিফাইনালে পৌঁছনোই ছিল তাদের সেরা পারফরম্যান্স। 
 

59

পরিসংখ্যান-
লিগে সেই মরশুমে লিভারপুলের স্ট্যাটস ছিল অন্যান্য যে কোনও দলের চেয়ে অনেক ভালো। সেবার লিগে তারা মোট ৭৮ টি গোল করেছিল। এই পরিসংখ্যানের ধারে কাছে ছিল না অন্য কোনও দল। সেই মরশুমে মাত্র ৩৭ টি গোল খেয়েছিল লিভারপুল, যা ছিল লিগের সর্বনিন্ম। 
 

69

সমৃদ্ধ দল-
সেই মরশুমে দলে ছিলেন কয়েকজন উল্লেখযোগ্য খেলোয়াড় যাদের লিভারপুলের ইতিহাস মনে রাখবে। তারা হলেন গোলকিপার ব্রুস গ্রবেলার, ডিফেন্ডারদের মধ্যে ছিলেন স্টিভ নিকোলা, গ‍্যারি গিলেসপি, গ্লেন হেসন, মিডফিল্ডারদের মধ্যে ছিলেন রয় হাউটন, জান ইম্বলে, জন বার্নস, স্টিভ ম্যাকমোহন। ফরোয়ার্ডদের মধ্যে ছিলেন পিটার বার্ডসলি, রনি রসেন্টাল, ইয়ান রাসের মতো খেলোয়াড়। 
 

79

সর্বোচ্চ গোলদাতা-
সেই বছর লিগে লিভারপুলের হয়ে সবথেকে বেশি গোল করেছিলেন মিডফিল্ডার জন বার্নস। লিগের খেলায় তিনি মোট ২২ টি গোল করেছিলেন। সবরকম প্রতিযোগিতা মিলিয়ে সেই মরশুমে লিভারপুলের হয়ে তার গোলসংখ্যা ছিল ২৮।
 

89

দর্শকসংখ্যা-
লিভারপুলের নিজস্ব স্টেডিয়াম এনফিল্ডের দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৫৫,০০০। সেই মরশুমে এনফিল্ডের গড় দর্শকসংখ্যা ছিল ৩৬,০০০ এর কিছু বেশি। সবচেয়ে বেশি লোক হয়েছিল লিভারপুলের বনাম এভার্টন ম্যাচে। প্রায় ৪০,০০০ লোক সেই ম্যাচটি দেখতে এসেছিল। 
 

99

৩০ বছরের প্রতীক্ষার অবসান
১৯৯০-এর পর ২০২০। মাঝে ৩০ বছরের অপক্ষা। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আরও একবার ইংল্যান্ডের সেরা ক্লাবের তকমা ছিনিয়ে নিল রেড ডেভিলসরা।  একইসঙ্গে পরপর চ্য়াম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ ও ইপিএল জিতে গড়েছে এক অন্যন্য নজির। ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন কোচ য়ুর্গান ক্লপ।সঙ্গে সালহা,মানে, ফির্মিনো, হেন্ডারসনরা।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
FIFA World Cup: বিনামূল্যে 'ওয়ার্ল্ড কাপ' থিমের কন্ডোম বিতরণ! বিশ্বকাপে দর্শকদের জন্য অভিনব উদ্যোগ কানাডা প্রশাসনের
Recommended image2
Neymar Jr: ব্রাজিলের চূড়ান্ত দলে জায়গা পেলেন, বিশ্বকাপে খেলছেন নেইমার
Recommended image3
MB vs EB: "আমরা একটাও পেনাল্টি পেলাম না" বললেন দেবাশিস! দেবব্রতর কথায়, "জয়টা পেলাম না, এটা অবশ্যই দুঃখের"
Recommended image4
Nisith Pramanik Kolkata Derby: মেসি কাণ্ডের ফাইল খুলছেন? "বাংলা ফুটবলের জনপ্রিয়তা আগামীতে আরও বৃদ্ধি পাবে!" বললেন ক্রীড়ামন্ত্রী
Recommended image5
Mohun Bagan vs East Bengal: ডার্বির টিফো মন কাড়ল জনতার! ফুটবলপ্রেমী বাঙালির আবেগের বড় ম্যাচ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved