MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Cyclone Arnab Landfall
Ajit Agarkar BCCI Dispute
Bekar Bhata Application
West Bengal Weather
Asian Games 2026
Annapurna Bhandar
WB Ration Update
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
DA Arrears News
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Football
  • প্রেমিকা নির্বাচনে মেসি-রোনাল্ডোকে দিলেন মাত, বিশ্বের সবথেকে সেক্সি মহিলার সঙ্গে প্রেম করছেন নেইমার

প্রেমিকা নির্বাচনে মেসি-রোনাল্ডোকে দিলেন মাত, বিশ্বের সবথেকে সেক্সি মহিলার সঙ্গে প্রেম করছেন নেইমার

ফুটবল মাঠে ব্যক্তিগত রেকর্ড ও পরিসংখ্যনের নিরিখে মেসি ও রোনাল্ডোর থেকে অনেকটাই পিছিয়ে নেইমার (Neymar)। কিন্তু প্রেমিকা নির্বাচনের ক্ষেত্রে মেসি-রোনাল্ডোকে বলে বলে ১০ গোল দিলেন ব্রাজিলিয়ান তারকা। শোনা যাচ্ছে বিশ্বের সবথেকে সেক্সি অ্যাথলিটের (World's Sexiest Athlete) সঙ্গে প্রেম (Love) করছেন নেইমার। যার রূপ দেখলে রাতের ঘুম উড়বে আপনারও। চিনে নিন নেইমার জুনিয়ারের প্রেমিকাকে।  

3 Min read
Author : Sudip Paul
Published : May 17 2022, 01:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

বিশ্ব ফুটবলের অন্যতম ফুটবল তারকা নেইমার। আধুনিক ফুটবলে মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোপ পরই যে তারকার নাম আসে ব্রাজিলিয়ান তারকার। ফুটবলের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় থাকেন নেইমার। কখনও গেম নিয়ে ও কখনও পারিবারিক বিষয়ে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

এবার ফের একবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন নেইমার জুনিয়র। শোনা যাচ্ছে প্রেমে পড়েছে পিএসজি তারকা। আর যার প্রেমে নেইমার হাবুডুবু খাচ্ছেন তিনিও তারকা। বিশ্বের সবথেকে সুন্দরী ও সেক্সিয়েস্ট অ্য়াথলিট বলা হয় তাকে। তার রূপের এক ঝলকই আট থেকে আশিদের ঘায়েল করার জন্য যথেষ্ট।

310

জার্মানির রিলে দৌড়বিদ ও বুন্দেসলিগার ক্লাব বরুসিয়ার ডর্টমুন্ডের প্রাক্তন ফিটনেস কোচ আলিস স্মিটের সঙ্গে নাকি প্রেম করছেন ব্রাজিলের  তারকা ফুটবলার। ফরাসি সংবাদমাধ্যমের খবর তেমনটাই। অস্ট্রেলিয়ান সাময়িকী ‘বাস্টেড কাভারেজ’ তাঁকে আখ্যা দিয়েছে ‘বিশ্বের সবচেয়ে আবেদনময়ী অ্যাথলেট’হিসেবে।
 

410

সামনেই কাতার বিশ্বকাপ। কেরিয়ারে শেষবার কাপ জয়ের অভিযানে নামার আগে এখন বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন বিশ্ব ফুটবলের এই ‘পোস্টার বয়’ নেইমার জুনিয়র। ফরাসী সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী নেইমার ও আলিসার প্রেম বেশ মাখো মাখো পর্যায়ে পৌছে গিয়েছে।

510

আলিসা স্মিট ও নেইমার জুনিয়রকে একসঙ্গে দেখাও যাচ্ছে। কয়েক দিন আগে জার্মানির আখেনে অবস্থিত বিদ্যুৎ–চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নেক্সট.ই.গো মোবাইলের নতুন ইলেকট্রনিক কারের উদ্ধোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁর সঙ্গে ছিলেন এই লাস্যময়ী অ্যাথলিট।

610

কালো জ্যাকেট ও হ্যাট পরিহিত নেইমারের পায়ে ছিল ১ হাজার ৪০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা) দামের জুতা, যা বানিয়েছে ফরাসি ফ্যাশন হাউজ লুইস ভুটন। স্মিট একটি কালো পোশাকে সঙ্গ দেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলারকে।
 

710

দুজন মিলে একসঙ্গে ফটোশুটও করেন।  আলিসা ও নেইমার ঘনিষ্ঠভাবে ছবিও তোলেন। তারপর থেকেই তাদের প্রেমের জল্পনা আর গতি পায়। সেই ছবি নেট দুনিয়াতে ছড়িয়ে পড়ে সময় লাগেনি। মুহূর্তের মধ্যে হয়েছে ভাইরাল। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ফুটবল তথা ক্রীড়া জগতে। 

810

জার্মানির সুন্দরী এবং সেক্সি অ্যাথলিট আলিসিয়ার সঙ্গে প্রেম করছেন নেইমার এমন খবর রটে গিয়েছে ফরাসি মিডিয়ায়। এর আগেও গোপনে দুজনের আলাপচারিতা হয়েছে জানিয়েছে একাধিক ম্যাগাজিন। এতদিন নেইমারের  কোনও গার্লফ্রেন্ড ছিল না বলে জানা যেত। জার্মান সুন্দরী সেই জায়গা নিয়েছেন মনে করা হচ্ছে।
 

910

সোশ্যাল মিডিয়াতেও আলিশার কামাল চমকপ্রদ। ইনস্টাগ্রামে মাত্র কয়েকশো মত ছবি পোস্ট করেছেন আলিশা। কিন্তু তার ফলোয়ারের সংখ্যা দেখে মাথায় হাত দেওয়ার জোগার বিশ্বের তাবড় তাবড় অভিনেতা, অভিনেত্রীদেরও। ইনস্টা গ্রামে তার বিকিনি পরিহত  ছবি, অনুশীলনের ছবি, ব্যাক্তিগত জীবনের কিছু মুহূর্তের ছবি রীতিমত ঝড় তুলে দেয় তার ফলোয়ারদের মনে। 

1010

রূপ ও গুণ দুই খুব কম মানুষকে দেন ওপরওয়ালা। জার্মানির অ্যাথলিট আলিশা স্মিডের প্রতি ঈশ্বর একটু বেশিই সহৃদয় হয়েছেন। ট্র্যাকে তার দুরন্ত গতি যেমন সকলের নজর কেড়েছে, তেমনই ভুবন ভোলানো রূপ দিয়েও কাবু করেছেন সকলকে। অপরদিকে নিজের পায়ের জাদুতে ফুটবল বিশ্বকে মোহিত করেন নেইমার। তাদের ্রেম নিয়ে জল্পনা চললেও, তারা এখনও প্রকাশ্যে কিছুই ঘোষণা করেননি।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IFA Shield 2026: আইএফএ শিল্ডের প্রথম ম্যাচেই দুরন্ত ছন্দে মোহনবাগান, ছাংতের বিধ্বংসী হ্যাটট্রিক
Recommended image2
Madrid Derby: রেফারিকে দুষেছিলেন মোরিনহো, এবার কড়া জবাব দিলেন লা লিগার সভাপতি তেবাস
Recommended image3
Zinedine Zidane: ৩ অক্টোবর ইতালির মুখোমুখি জিদান! মাতেরাজ্জি-কাণ্ডের পর প্রথম দেখা, তবে এবার কোচ হিসেবে
Recommended image4
IFA Shield 2026: বুধবার থেকে শুরু হচ্ছে আইএফএ শিল্ড, সূচিতে একটু পরিবর্তন! প্রথমদিন মাঠে নামছে কোন দল এবং খেলা দেখবেন কোথায়?
Recommended image5
Madrid Derby: রিয়ালকে ২-১ গোলে হারিয়ে মাদ্রিদকে ডার্বি জিতল অ্যাটলেটিকো, টানটান উত্তেজনার ম্যা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved