MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
West Bengal Govt Holidays
Onion Prices Hike
TN Temple Musicians Salary
West Bengal DA Hike
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
MMSBY Application Process
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Football
  • ইউরোতে 'মহা অঘটন', বিশ্বজয়ী ফ্রান্সকে হারিয়ে শেষ আটে সুইৎজারল্যান্ড

ইউরোতে 'মহা অঘটন', বিশ্বজয়ী ফ্রান্সকে হারিয়ে শেষ আটে সুইৎজারল্যান্ড

ইউরো কাপের সব থেকে বড় অঘটনটা ঘটিয়ে দিল সুইৎজারল্যান্ড। প্রতিযোগিতার হট ফেভারিট ও ২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্সকে হারিয়ে 'জায়েন্ট কিলার' তকমাটা পাকাপাকিভাবে নিজেদের নামে করে নিল সাকেরি, জাকা, এমবোলো, সেফেরোভিকরা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ৩-৩ ফলের পর টাইব্রেকারে ফ্রান্সকে ৫-৪ ব্যবধানে হারায় সুইৎজারল্যান্ড।

2 Min read
Author : Sudip Paul
Published : Jun 29 2021, 12:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ম্যাচের শুরুতেই সুইৎজারল্যান্ড বুঝিয়ে দিয়েছিল কোনও আন্ডারডগের মতো তারা এই ম্যাচ খেলতে নামেনি। ১৫ মিনিটের মাথাতেই জুবেরের সেন্টার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন সেফেরোভিচ। ম্যাচের প্রথমার্ধে সেই লিড ধরে রাখে সুইসরা।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
খেলার রং বদলায় দ্বিতীয়ার্ধে। ৫৭ ও ৫৯ মিনিটে পরপর দুটি গোল করে ফ্রান্সকে ২-১ গোলে এগিয়ে দেন দুরন্ত ছন্দে থাকা করিম বেঞ্জিমা। সেই সময় ম্যাচের রাশ নিজেদের দখলে রেখছিল বিশ্বজয়ীরা।
310
ম্যচের ৭৫ মিনিটে গোল করে ফ্রান্সকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন পল পোগবা। এবার ইউরোতে যেকটি গোলকে সেরার তালিকায় রাখা হবে সেখানে পোগবার গোল নিঃসন্দেহ উপরের দিকে থাকবে। চোখ ধাধানো গোল করেন ফরাসী তারকা।
410
সেই সময় ফ্রান্সের জয় যে একাবের নিশ্চিৎ ছিল তা ধরেই নিয়েছিলেন তাবড়া তাবড় ফুটবল বিশেষজ্ঞরা। কিন্তু সুইসরা হয়তো ক্রোটদের দেখে অনুপ্রাণিত ছিলেন। ম্যাচে লড়াই চালিয়ে যায় জাকা, সাকেরিরারা।
510
অবিশ্বাস্যভাবে ম্য়াচে ফেরে সুইৎজারল্যান্ড। ম্য়াচের ৮১ মিনিটে ফের হেডে গোল করে দলের হয়ে ব্যবধান কমান সেফেরোভিচ। এরপরই তৃতীয় গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে সুইসরা।
610
ম্য়াচের একেবারে শেষ মুহূর্তে ৯০ মিনিটে গোল করে ম্যাচে ৩-৩ গোলে সমতা ফেরায় সুইজারল্যান্ডের মারিও গাভরানোভিচ। তখনই মানসিকভাবে অনেক বিধ্বস্ত দেখায় ফরাসী ব্রিগেডকে।
710
এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৩০ মিনিটের খেলায় একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল ফ্রান্স। কিন্তু এমবাপে-জিরুরা গোল করতে পারেননি। একটি শট পোস্টেও লাগে।
810
যার ফলে ১২০ মিনিট শেষ ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। আর সেখানেই ২০১৮ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এমব্যাপে ২০২০ ইউরোতে ভিলেন হয়ে উঠলেন।
910
পেনাল্টি শুট আউটে ৫-৪ গোলে ম্যাচ জেতে সুইজারল্যান্ড। পেনাল্টি শুট আউটের শেষ শটটা মারতে গিয়েছিলেন এমবাপে। তাঁর শট বাঁচান সুইজারল্যান্ডের গোলকিপার ইয়ান সমার। আর তার ফলে এবারের ইউরো কাপে প্রি কোয়ার্টার ফাইনালেই বিশ্বচ্যাম্পিয়নদের দৌড় থেমে গেল।
1010
ইউরোতে অঘটন ঘটিয়ে সুইৎজারল্যান্ডের উচ্ছ্বাস ছিল বাধ ভাঙা। স্টেডিয়ামের দর্শকরাও আবেগে ভেসে যান। প্রথমবার দেশ ইউরোর শেষ আটে। পরবর্তী রাউন্ডে সুইসদের প্রতিপক্ষ স্পেন।
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
East Bengal: ডুরান্ড ট্রফি জয়ের জন্য পতাকা উত্তোলন এবং একইদিনে কলকাতা লিগেও জিতল লাল হলুদ, দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার তারকা
Recommended image2
East Bengal Durand Cup 2026: কীভাবে জিতল ইস্টবেঙ্গল? কাজ করেছে এই ৫ ধুরন্ধর ট্রিকস
Recommended image3
Edmund Lalrindika: খোশমেজাজে গোল্ডেন বল জয়ী এডমুন্ড! কী খেতে ভালোবাসেন হ্যাটট্রিক বয়? জানলে অবাক হবেন
Recommended image4
East Bengal FC: ছেলেদের সাফল্যের দিনে মেয়েদেরও জয়, জোড়া উদযাপন ইস্টবেঙ্গলের
Recommended image5
Now Playing
Durand Cup Final 2026: যুবভারতীতে সবুজ মেরুন বধ! ডুরান্ড জয় ইস্টবেঙ্গলের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved