MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Cyclone Arnab Landfall
Ajit Agarkar BCCI Dispute
Bekar Bhata Application
West Bengal Weather
Asian Games 2026
Annapurna Bhandar
WB Ration Update
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
DA Arrears News
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • Lifestyle
  • Health
  • খাদ্যতালিকায় রাখুন এই ১০টি খাবার, কিডনি সুস্থ থাকবে এই কয়টি খাবারের গুণে

খাদ্যতালিকায় রাখুন এই ১০টি খাবার, কিডনি সুস্থ থাকবে এই কয়টি খাবারের গুণে

আধুনিকতার দৌড়ে জীবনযাত্রা বদলেছে সকলের। এর প্রভাব পড়ছে আমাদের শরীরের ওপর। আজকাল অধিকাংশই নানান রোগে ভুগছেন। ওবেসিটি (Obesity), ডায়াবেটিস (Diabetes), হাইপার টেনশন (Hypertension) , কোলেস্টেরল  মতো সমস্যা। এসবের সঙ্গে স্ট্রেস (Stress) তো আছেই। এর সঙ্গে দেখা দেয় কিডনির রোগ। ছোট বয়সেও দেখা দিচ্ছে কিডনির রোগ। এই কঠিন রোগ থেকে বাঁচতে পরিবর্তন করুন খাদ্যতালিকা। রইল ১০টি খাবারের হদিশ। যা কিডনির রোগ থেকে মুক্তি দিতে পারে।   

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Mar 10 2022, 12:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

লাল আঙুরে রয়েছে প্রচুর পরিমাণ ফ্লাভনয়েড। যা রক্ত সঞ্চালন স্বভাবিক রাখে। ক্যান্সার প্রতিরোধ করে। ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট থাকে এতে যা কিডনির রোগ দূর করে। গবেষণা বলছে, যারা অধিক নুন খান তাদের কিডনির রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায়। নুন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। যার থেকে দেখা দেয় কিডনির রোগ।  

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

প্রতিদিন একটি করে আপেল খান। নিয়মিত আপেল খাওয়ার অভ্যাস করলে তা কিডনির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও, রক্তে কোলেস্টেরল কমাতে, হৃদরো ও ক্যান্সার প্রতিরোধ করে। তাই নিয়মিত খাদ্যতালিকায় রাখুন একটি করে আপেল। এই ফল সারা বছর পাওয়া যায়। এতে এমন কিছু উপকারী উপাদান আছে যা শরীরকে সুস্থ রাখে।  

310

মাছকে বলা হয় প্রোটিনের উৎস। প্রোটিনের চাহিদা মেটাতে মাংসের চেয়ে মাছের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অন্যান্য পুষ্টি উপাদানের পাশে মাছে রয়েছে ওমেগা ৩। যা কিডনি ভালো রাখে। এছাড়াও, খেতে পারে ওমেগি ৩ যুক্ত খাবার। একাধিক খাবার ওমেগা থ্রি পরিপূর্ণ। এই উপাদান যেমন কিডনি সুস্থ রাখে, তেমনই দূর করে একাধিক রোগ।  

410

ভিটামিন সি, কে এবং বি তে পরিপূর্ণ ফুলকপি। এছাড়া এতে সোডিয়াম, পটাশিয়াম এবং ফসফরাস থাকে। যা নির্দিষ্ট পরিমাণ খেলে কিডনির সমস্যা সমাধান করে। গবেষণায় জানা গিয়েছে, বিভিন্ন পেইন কিলার জাতীয় ওষুধ থেকে কিডনিতে খারাপ প্রভাব পড়ে। তাই কিনডি সুস্থ রাখতে নিয়মিক ফুলকপি খেতে পারেন। তবে, বেশি তেল-মশলা দিয়ে ফুলকপি রাঁধলে লাভ নেই। এমন ভাবে রান্না করুন, যাতে এর পুষ্টিকর উপাদান নষ্ট না হয়।   

510

জামে থাকা অ্যান্টি অক্সিডেন্ট কিডনির জন্য উপতারী। এতে সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস থাকে। যা কিডনি ভালো রাখে। নিয়মিত খেতে পারেন কালো জাম। ওবেসিটি (Obesity), ডায়াবেটিস (Diabetes), হাইপার টেনশন (Hypertension) , কোলেস্টেরল  মতো সমস্যা থেকেও কিডনির রোগ দেখা দেয়। তাই এই ফল খেলে উপকার পাবেন।  

610

খেতে পারেন পালং শাক। এতে প্রচুর পরিমাণ ভিটামিন এ, সি ও কে থাকে। যা বিটা ক্যারোটিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সঙ্গে দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। শীতে অনেকেই পালং শাক দিয়ে বিভিন্ন পদ রাঁধেন। শুধু সুস্বাদু নয়, সঙ্গে উপকারীও এই শাক। যা কিডনিকে রক্ষা করে থাকে। 

710

কিডনি ভালো রাখতে রসুন খেতে পারেন। এতে থাকে ম্যাঙ্গানিজ, ভিটামিন সি, ভিটামিন বি। এগুলো কিডনির রোগ নিরাময় করে। জল কম খাওয়া, ধূমপান ও মদ্যপানের জন্য কিডনিতে খারাপ প্রভাব পড়ে। তাই নিয়মিত রসুন খান। রোজ খালি পেটে ১ কোয়া রসুন খেলে উপকার পাবেন। মুক্তি পাবেন কঠিন এই রোগ থেকে। 

810

ফ্লাভনয়েডে পরিপূর্ণ পেঁয়াজ। যা রক্তনালীতে চর্বি জমা প্রতিহত করে। এর অ্যান্টি অক্সিডেন্ট কিডনি জনিত উচ্চরক্তচাপ কমাতে সাহায্য করে। তাই রোজ কাঁচা পেঁয়াজ খেতে পারেন। এই পেঁয়াজের গুণে কিডনির রোগ দূর হবে। তেমনই চুলের জন্য বেশ উপকারী পেঁয়াজের রস। নিয়মিত পেঁয়াজের রস ব্যবহারে যেমন দূর হয় অকাল পক্কতা তেমনই নতুন চুল গজায়। 

910

কিডনি সুস্থ রাখতে ক্যাপসিকামের বিকল্প নেই। ভিটামিন ও, সি, বি৬, ফলিড এসিড ও ফাইবারে পরিপূর্ণ ক্যাপসিকাম। এতে থাকা অ্যান্টিঅক্সডেন্ট লাইকোপিনের প্রধান উপাদান। যা ক্যান্সার প্রতিরোধ করে। তবে, কিডনির রোগ শরীরে বাসা বাঁধলে সবার আগে ডাক্তারি পরামর্শ নিন। ডাক্তারি পরামর্শ মেনে ওষুধ খেলে অবশ্যই সুস্থ থাকবেন।  

1010

সুস্বাস্থ্য বজায় রাখতে রোজ ডিম খাওয়া দরকার। এতে থাকে পর প্রচুর পরিমাণে পুষ্টি। যা কিডনি ভালো রাখতে সাহায্য করে।  সঙ্গে খাদ্যতালিকা থেকে বাদ দিন প্রক্রিয়াজাত খাবার। এই ধরনের খাবারে অধিন নুন ও চিনি থাকে। যা কিডনির ক্ষতি করে। তাই সুস্থ থাকতে সবার আগে বদল করুন খাদ্যতালিকা। পুষ্টিকর খাদ্যগ্রহণে শরীর সুস্থ থাকবে। 

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Lemon For Dandruff: লেবু ও নারকেল তেলের জাদুতে খুশকি হবে গায়েব
Recommended image2
আপনার সন্তানের উচ্চতা বাড়ছে না? কোন বয়স পর্যন্ত লম্বা হয় শিশুরা, কখন সতর্ক হবেন বাবা-মায়েরা?
Recommended image3
Toilet Hygiene Mistakes: বাথরুমে এই ছোট ভুলগুলো করছেন না তো? মারাত্মক ক্ষতি হতে পারে স্বাস্থ্যের!
Recommended image4
রোজ হলুদ চা খেলে শরীরের কী কী উপকার হয়? জেনে নিন ৭টি গুণ
Recommended image5
Weight Loss Foods: পুজোর আগে ওজন কমবে হুড়মুড়িয়ে! ডায়েটে রাখুন এই ৭ খাবার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved