MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • হার্ট অ্যাটাক থেকে শুরু করে ক্যান্সার, শরীরে অতিরিক্ত ঘাম এই ধরনের রোগের লক্ষণ হতে পারে

হার্ট অ্যাটাক থেকে শুরু করে ক্যান্সার, শরীরে অতিরিক্ত ঘাম এই ধরনের রোগের লক্ষণ হতে পারে

গরমে ঘাম হওয়াটা খুবই স্বাভাবিক ব্যপার। তবে বিনা পরিশ্রমে বা স্বাভাবিক তাপমাত্রায় ঘাম হওয়াটা মোটেও স্বাভাবিক ব্যপার নয়। বরং, চিন্তার কারণ। অনেকে এমন ভাবে ঘামান যেন মনে হয় স্বান করেছেন।  

2 Min read
Author : Jayita Chandra
Published : Aug 20 2021, 02:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

কেউ কেউ আবার রাতে ঘুমানোর সময় প্রচুর ঘাম হওয়ার সমস্যায় ভোগেন। আপনারও যদি এরকম সমস্যা থাকে, তা হলে অবহেলা করবেন না। অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। জেনে নিন অতিরিক্ত ঘাম হওয়া কোন কোন রোগের লক্ষণ হতে পারে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

যারা হরমোনের তারতম্যগত সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে রাতে ঘেমে যাওয়ার প্রবণতা বেশি দেখা যায়। এখন থেকে সাবধান না হলেই মুশকিল। এছাড়াও রাতে ঘেমে যাওয়া হাইপারথায়রয়েডিজম সমস্যার কারণেও হতে পারে। 

39

আচমকা অতিরিক্ত ঘাম হতে শুরু করলে, তা ডায়াবেটিস-এর লক্ষণ হতে পারে। টাইপ ১ এবং টাইপ ২ উভয় ধরণের ডায়াবেটিসের ক্ষেত্রেই ঘাম হওয়ার লক্ষণ প্রকাশ পায়। 

49

যখন রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের থেকে অনেক কমে যায়, তখন ঘাম হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। আবার রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সমস্যা হলেও এমনটা দেখা যায়। তাই অতিরিক্ত ঘাম হলে সতর্ক হন। আপনার লো ব্লাড সুগার-এর সমস্যা থাকতে পারে। 

59

অনেক সময় কিছু চোরা ক্যান্সারের কারণেও রাতে অতিরিক্ত ঘেমে যাওয়ার প্রবণতা দেখা দেয়। যেমন লিম্ফোমা ধরণের ক্যান্সারের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। এর পাশাপাশি জ্বর ও অতিরিক্ত ওজন কমে যাওয়ার মতো সমস্যাও এই ক্যান্সারের জন্য দায়ী। 

69

তাই অতিরিক্ত ঘামের সঙ্গে জ্বর দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। যদি কেউ কোন কারণ ছাড়াই হঠাৎ করে ঘামতে শুরু করে, তবে সর্ব প্রথম আমাদের মাথায় কার্ডিয়াক অ্যাটাক-এর চিন্তা আসে। বিশেষ করে ৪০ এর উপর যাদের বয়স, তাদের ক্ষেত্রে এই আশঙ্কা প্রবল। 

79

তাই একে অবহেলা করা একেবারেই ঠিক নয়। এর পাশাপাশি উচ্চ রক্তচাপ, ধূমপানের মতো অভ্যাস কিংবা পরিবারে হৃদরোগের কোনও ইতিহাস থাকলে সতর্ক হওয়া প্রয়োজন। 

89

এক্ষেত্রে অতিরিক্ত ঘাম হলেই যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখান উচিৎ। ব্যাকটেরিয়ার সংক্রমণের ক্ষেত্রে জ্বর, ঠাণ্ডা লাগার পাশাপাশি অতিরিক্ত ঘামের সমস্যাও লক্ষ্য করা যায়।

99

সময়মতো চিকিৎসা না করলে বিপদ অবধারিত। তাই অতিরিক্ত ঘাম হলে সংক্রমণের চিন্তা মাথায় রেখে চিকিৎসকের পরামর্শ নিন।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

JC
Jayita Chandra

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cardamom Water: খালি পেটে এলাচ ভেজানো জল খাওয়ার অভ্যাস করুন, জানুন কারণ
Recommended image2
Bone Health: শুধু দুধ খেলেই হবে না, হাড় মজবুত রাখতে এই ৫টি জিনিসও জরুরি
Recommended image3
Women's Health: মেয়েদের সুস্থ থাকতে এই খাবারগুলি ডায়েটে রাখতেই হবে, জানুন এক ক্লিকে
Recommended image4
রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোধ করতে পারে এই ৮টি খাবার, ডায়েটে রাখুন আজই
Recommended image5
গরমে হিট স্ট্রোক আটকাবে, স্বাদও ফাটাফাটি! দই দিয়ে বানান বিদেশের এই ৫ পদ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved