MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Health
  • ৫০-এর পর কমছে আত্মবিশ্বাস, রইল কয়টি টোটকা, এই সহজ উপায় মেনে আত্মবিশ্বাস বাড়ান

৫০-এর পর কমছে আত্মবিশ্বাস, রইল কয়টি টোটকা, এই সহজ উপায় মেনে আত্মবিশ্বাস বাড়ান

বয়স বাড়ার সঙ্গে পরিবর্তন হয় চেহারায়। ত্বকে দেখা দেয় বলিরেখা। এক ঢাল ঘন কালো চুলে ধীরে ধীরে সাদা হতে থাকে। এই সব পরিবর্তন সকলেরই চোখে পড়ে। কিন্তু, ভেবে দেখেছেন, শুধু চেহারা নয়, পরিবর্তন ঘরে আমাদের ভিতরেরও। শারীরিক জটিলতা তো আছেই, এর সঙ্গে পরিবর্তন হয় মনের। বয়সের সঙ্গে সঙ্গে কমতে থাকে আত্মবিশ্বাস। ছোট ছোট সব ক্ষেত্রেই দেখা দেয় আত্মবিশ্বাসের অভাব। আজ রইল কিছু টোটকা। ৫০ বছর পার করার পর মেনে চলুন এই কয়টি টিপস। আত্মবিশ্বাস বাড়াতে কাজে লাগবে।     

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Apr 02 2022, 01:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

৫০-এর পর জীবনে একাধিক পরিবর্তন দেখা দেয়। এই সময় চাকরি থেকে অবসরের দিকে এগিয়ে যায় সকলে। শরীরেও দেখা দেয় নানান পরিবর্তন। এর থেকে কমতে থাকে আত্মবিশ্বাস। অধিকাংশ মানুষের মনেই এই বয়সে একটা ভয় কাজ করে। যে কাজে এক সময় সে পারদর্শী ছিল, সেই কাজ থেকে মুখ ফিরিয়ে নিতে থাকে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

আত্মবিশ্বাসের অভাব প্রতিফলিত হয় ব্যক্তির সকল আচরণে। কেউ এই বয়সে অকারণ জেদ করেন, তো কেই অধিকাংশ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নেন। এবার থেকে সব ঠিক রাখতে আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। রইল চারটি সহজ উপায়ের হদিশ। যা মেনে চললে বাড়তে পারে আত্মবিশ্বাস। জেনে নিন কী কী করবেন। 

310

সবার আগে একটি কাগজ ও পেন নিন। যে কোনও কাজে আত্মবিশ্বাসের অভাব মনে হলে, কাগজ পেনে লিখে নিন আপনি কী কী কাজে এত বছরে সাফল্য অর্জন করেছেন। আপনার জীবন সকলে অ্যাচিভ মেন্টে একটি কাগজে লিখুন। এই সময় স্মৃতি চারণার সঙ্গে আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। 

410

কোনও কাজ বর্তমানে সমাজের সঙ্গে বেমানান মনে হতেই পারে। সেক্ষেত্রে ছোটদের থেকে বুদ্ধি নিতে পারেন। বয়সে বড় হওয়া অর্থ যে আপনি সব ক্ষেত্রে ঠিক এমন নয়। যে কোনও কাজে ছোটদের থেকে সাহায্য নিলে আপনি ছোট হয়ে যাবেন না। তাই কোনও কাজ যদি সময়ের সঙ্গে বে মানান মনে হয়, তা হলে ছোটদের সাহায্য নিতে পারেন। 

510

আত্মবিশ্বাস বাড়াতে নিজের যত্ন নিন। বয়সের সঙ্গে চেহারায় পরিবর্তন হবেই। এর জন্য আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। তাই নিজের ত্বক ও চুলের যত্ন নিন। তাহলে দেখবেন আত্মবিশ্বাসের অভাব তেমন বোধ করছেন না। প্রতিদিন নিজেকে সময় দিন। ব্যায়াম করুন। সঙ্গে চুল ও ত্বকের নিয়মিত যত্ন নিন।  

610

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের প্রসঙ্গে ধারণাগুলো বদল যেতে থাকে। মনে হয়, আপনি কিছু পারবেন, আপনার দ্বারা হবে না। এই চিন্তা একেবারে মনে আনতে দেবেন। এমন কথা মনে এলে, ভেবে দেখুন কেন পারবেন না। এই প্রশ্নের উত্তর পেলে সব সমস্যা মিটে যাবে। 

710

অন্যকে সাহায্য করার মানসিকতা থাকে না অনেকের। জানেন কি এর কারণে দেখা দেয় আত্মবিশ্বাসের অভাব। অন্যকে সাহায্য করার মানসিকতার জন্ম দিন। তাবলে আপনার আত্নবিশ্বাস বাড়বে। শুধু ৫০ পার হলেই নয়, এই টোটকা সব বয়সে মেনে চলতে হয়।

810

শরীরিক সুস্থতা অনেকাংশে মনের ওপর প্রভাব ফেলে। ৫০-এর পর নানা রকম শারীরিক জটিলতায় ভোগেন অনেকে। শরীর সুস্থ থাকলে বৃদ্ধি পায় আত্মবিশ্বাস। সব সময় শারীরিক সুস্থতা বজায় রাখার চেষ্টা করুন। রোজ ব্যায়াম করুন, নিয়ম করে ওষুধ খান, রোজ খান পর্যাপ্ত পুষ্টিকর খাবার। শরীর সুস্থ থাকলে, তবেই বাড়বে আত্মবিশ্বাস।

910

আত্মবিশ্বাস বাড়াতে নিজের ভাবনা চিন্তার বদল করতে হবে। নিজের ভুলগুলো খুঁজে বের করুন। তা ধীরে ধীরে বদল করার চেষ্টা করুন। এতে আপনারই উপকার। নিজের ধ্যান ধারণার বদল করলে আত্মবিশ্বাস বাড়বে। 

1010

বয়সের সঙ্গে সঙ্গে কমতে থাকে আত্মবিশ্বাস। ছোট ছোট সব ক্ষেত্রেই দেখা দেয় আত্মবিশ্বাসের অভাব। এবার থেকে মেনে চলুন এই টোটকা। এতে সহজে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে সহজে। নিজের মানসিকতার বদল, ধ্যান ধারণার পরিবর্তন করলে উপকার পাবেন। 

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
পুষ্টিগুণে ভরপুর মাখানা! সকালের জলখাবারে খাওয়ার অজানা স্বাস্থ্য উপকারিতা জেনে নিন
Recommended image2
Fatty Liver: ফ্যাটি লিভারে শরীর যে ৬টি সংকেত দেয়, অবহেলা করলেই বিপদ
Recommended image3
Iron Rich Foods: শরীরে আয়রনের ঘাটতি? এই ৭টি খাবারেই বাড়বে হিমোগ্লোবিন
Recommended image4
Fasting Diet: উপোস করছেন? এই ৫টি খাবার বেশি খেলেই বিপদ, শরীর বিগড়ে যেতে পারে
Recommended image5
১০০ ডিগ্রি জ্বর মানেই সাধারণ নয়! প্যারাসিটামলে কমছে না? হতে পারে সোয়াইন ফ্লু, জানুন লক্ষণ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved