MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • ওজন কমানো থেকে বিভিন্ন রোগ , সবেতেই কার্যকরী পুষ্টিগুণে সমৃদ্ধ এই আলু

ওজন কমানো থেকে বিভিন্ন রোগ , সবেতেই কার্যকরী পুষ্টিগুণে সমৃদ্ধ এই আলু

আলু ছাড়া প্রতিদিনের কোনও রান্নাই সম্পূর্ণ নয়। দাম যতই বাড়ুক এই সবজি ছাড়া বিরিয়ানি থেকে ডালভাত সবই ফিকে হয়ে যায়। তবে অনেকেই আছেন যারা ফ্যাটের ভয়ে আলু খান না। তবে জানলে অবাক হবেন বিশেষজ্ঞরা ওজন কমানোর জন্য রাঙা আলু খাওয়ার পরামর্শ দেন। এই আলু খেয়ে অনেক সময় অবধি না খেয়েও থাকা যায়। এমনকী ডায়াবেটিস রোগীরাও নিশ্চিন্তে রাঙা আলু খেতে পারেন বলে জানিয়েছে, বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের গবেষকরা। তাঁদের মতে, এই আলুতে থাকা সুগার রক্তে মিশে শরীরে শক্তির ভারসাম্য বজায় রাখে। এছাড়া এই আলুতে ইনসুলিনের নিঃসরণ হতে সাহায্য করে, যা শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে। 

1 Min read
Author : Deblina Dey
Published : Nov 19 2020, 04:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

 

রাঙা আলু শরীরে শ্বেত রক্তকনিকা তৈরিতে এবং রোগ প্রতিরোধক ব্যবস্থা কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এতে রয়েছে প্রচুর পরিমান আয়রন। 

 

27

আবার অনেকে মনে করেন রাঙা আলু খেলে মানসিক অবসাদ কমে। পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও হাড়কে শক্ত করে শারীরিক শক্তি যোগাতেও কার্যকর ভূমিকা পালন করে।

37

এই আলুতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। এতে থাকা বিটা ক্যারোটিন, ভিটামিন সি ও প্রচুর পরিমান ম্যাগনেশিয়াম থাকার ফলে প্রদাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

47

রাঙা আলু হল একটি ফাইবার সমৃদ্ধ খাদ্য, ফলে পাকস্থলী ও অন্ত্রের সমস্যার ক্ষেত্রেও সাহায্য করে। পাশাপাশি খাবার হজমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

 

57

এই আলুতে রয়েছে বিটা ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিকারসিনোজেনিক উপাদান যা ক্যান্সার নিরাময়ে অত্যন্ত কার্যকরী। 

67

ভিটামিন বি সমৃদ্ধ মিষ্টি আলু হৃদরোগের ঝঁকিও কমায়। পাশাপাশি হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে এবং কিডনি সুরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

77

এমনকী এই আলু আলসার-সহ পেটের রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নিশ্চিন্তে খান রাঙা আলু আর সুস্থ থাকুন। 

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
শীত বিদায়ের সময়ে ভোগায় অ্যালার্জি! কীভাবে সু্স্থ থাকবেন, রইল টিপস | Health Tips Bengali | Allergy
Recommended image2
পেট ফাঁপার সমস্যায় ভুগছেন? এই ঘরোয়া টোটকায় মিলবে আরাম
Recommended image3
Heart Test: হৃদরোগ আটকাতে বছরে অন্তত একবার হার্টের এই পরীক্ষাগুলি করুন
Recommended image4
হার্টের স্বাস্থ্য উন্নত করে এমন আটটি খাবার কী কী?
Recommended image5
হাড় মজবুত করতে ডায়েটে রাখুন ক্যালসিয়াম সমৃদ্ধ এই খাবার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved