MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • প্রতিদিন ঘুম খুব কম হচ্ছে, মেনে চলুন এই টিপসগুলি নয়তো হতে পারে মারাত্মক সমস্যা

প্রতিদিন ঘুম খুব কম হচ্ছে, মেনে চলুন এই টিপসগুলি নয়তো হতে পারে মারাত্মক সমস্যা

মানসিক চাপ, আর্থিক সমস্যা বা সম্পর্কের টানাপোড়েন নানা কারণে ঘুমের পরিমান কমে গিয়েছে অনেকেরই। স্বাস্থ্য ঠিক রাখতে যতটা ঘুমের প্রয়োজন ঠিক সেই পরিমান ঘুমাতে পারছেন না বেশির ভাগ মানুষ। অফিস টাইমিংয়ের কারণ হোক বা কাজের চাপ যে কোনও পরিস্থিতিতেই ব্যঘাত ঘটছে ঘুমের। প্রতিদিন নিশ্চিন্তে ৬ থেকে ৮ ঘন্টার ঘুম না হলে প্রতিরোধ ক্ষমতা দুর্বল, হজমের সমস্যা, হৃদরোগের ঝুঁকি, হতাশা, ওজন বৃদ্ধি এমনকী চোখের সমস্যাও  হতে পারে। এমন পরিস্থিতিতে, কিভাবে নিজের ঘুমকে উন্নত করতে পারেন সেই বিষয়ে জেনে নেওয়া যাক-

2 Min read
Author : Deblina Dey
Published : Feb 13 2021, 12:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

 শরীরচর্চা - স্বাস্থ্য সংক্রান্ত বহু গবেষণায় প্রমাণিত হয়েছে যে সমস্ত লোকেরা প্রতিদিনের শরীরচর্চা বা ব্যায়াম করেন তারা সুস্বাস্থ্যের অধিকারীই নয় ভাল ঘুমাতেও পারেন।

 

 

28

ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার - ভাল ঘুমের জন্য এবং মস্তিষ্কের সঠিকভাবে কাজ করার জন্য শরীরে ম্যাগনেসিয়াম প্রয়োজন। তাই আপনার ডায়েটে সবুজ শাক সবজী, কলা, কুমড়ো বীজ, শষ্যদানা, বাদাম এবং সূর্যমুখী বীজের মতো খাদ্য অন্তর্ভুক্ত করা উচিত।

38

অসময়ে ঘুমোবেন না- রাতে ভালো করে ঘুম না হলে সারাদিন ক্লান্তি বোধ কাজ করে। তাই যখন তখন ঘুমিয়ে পড়বেন না, ফলে আবারও রাতে ঘুমের ব্যাঘাত ঘটবে। চেষ্টা করুন প্রতিদিন নির্দিষ্ট একটি সময় ঘুমোতে।

48

দুপরে পাওয়া ন্যাপ নিন-  প্রতিদিন দুপুরের খাওয়া শেষে অফিসে হোক বাড়িতে ১০-১৫ মিনিটের জন্য একটি পাওয়া ন্যাপ নিন। এটি আপনার চোখের দৃষ্টি শক্তি উন্নত করতেও সাহায্য করবে। একটানা কাজের মধ্যে এই ন্যাপ আপনার কর্মক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করবে।

58

ডিনার হালকা খাবারে সারুন - আপনি যদি রাতে আগে এবং হালকা খাওয়ার খান তবে এটি আপনার পক্ষে ভাল। বেশি রাত করে খাওয়া এবং রাতে ভারী খাওয়ার খাওয়ার ফলে নানান শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আপনি যদি রাতে ভারি খাবার খান তবে অ্যাসিডিটি, পেট ফোলাভাব এবং অন্যান্য সমস্যা দেখা দিতে পারে যা আপনার ঘুমকে ব্যাঘাত ঘটায়।

68

শোওয়ার আগে কমপক্ষে দুই ঘন্টা আগে চা এবং কফি খাবেন না। এর ফলে ঘুমের ব্যাঘাত ঘটে।

78

 ঘুমানোর আগে হালকা গরম জলে স্নান করতে পারেন, বই পড়ুন। হালকা মিউজিক শুনুন এবং শোওয়ার নির্দিষ্ট সময় ঠিক করুন। এটি আরও ভাল ঘুম হতে সহায়তা করবে।

88

ঘুমের জন্য ঘরে পুরোপুরি অন্ধকার করুন। ঘরের যে কোনও জায়গা থেকে আলো আসতে দেবেন না। এটি আপনার ঘুমের ব্যাঘাত ঘটাবে।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
Latest Videos
Recommended Stories
Recommended image1
Coffee Benefits: রোজ কফি খান? তাহলে এই ৪টি বিষয় অবশ্যই জেনে নিন
Recommended image2
Now Playing
গরমের শুরুতেই চাঙ্গা থাকুক শরীর, কী খাবেন কতটা খাবেন রইলো টিপস | Weather Change | health tips Bangla
Recommended image3
Strength Training: হাড় মজবুত রাখতে চান? জিমে না গিয়েও বাড়িতেই করুন এই সহজ ব্যায়াম
Recommended image4
High Protein Foods: ডিমের চেয়েও বেশি প্রোটিন রয়েছে এই ৭টি খাবারে?
Recommended image5
Health News: ট্যাটুর নেশা ডেকে আনছে অভিশাপ! শরীরে বাঁধছে বিরল রোগের বাসা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved