MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • কাজ করতে বসলেই ঘন ঘন হাই, রইল অবাঞ্ছিত হাই বন্ধের টিপস

কাজ করতে বসলেই ঘন ঘন হাই, রইল অবাঞ্ছিত হাই বন্ধের টিপস

সারারাত ভালো করে ঘুমালেন। এরপর সকালে উঠে অফিসে গিয়েছেন। কিন্তু, চেয়ারে গিয়ে বসতে বসেই যেন যত রাজ্যের হাই আপনার মুখে এসে জড়ো হল। তা যেন কিছুতেই থামতে চায় না। যতই কফি খান না কেন কিছুক্ষণ বন্ধ থাকার পর ফের আবার একই সমস্যা দেখা যায়। আপনার পাশে থাকা অনেকেই এতে বিরক্ত হন। তাই এই অবাঞ্ছিত হাই বন্ধ করার কয়েকটি টিপস মেনে চলুন...

2 Min read
Author : Maitreyi Mukherjee
Published : Jul 20 2021, 05:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

শরীরে অক্সিজেনের অভাব হলেও অনেক সময় হাই ওঠে। যখনই দেখবেন খুব বেশি হাই উঠছে তখন নাক দিয়ে জোরে নিশ্বাস নিয়ে মুখ দিয়ে তা ছাড়ুন। বেশ কয়েকবার এটা করার পর ধীরে ধীরে হাই ওঠা বন্ধ হয়ে যাবে। আর এভাবে আপনার শরীরে অক্সিজেনের পরিমাণও সঠিক হয়ে যাবে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26

খুব বেশি হাই উঠলে ঠান্ডা পানীয় খান। কোল্ড ড্রিংস থাকলে তা খেতে পারেন। কারণ সোডা আর কার্বোনেটেড হাই বন্ধ করার জন্য খুবই উপকারী। তবে হাতের কাছে কোল্ড ড্রিংস না থাকলে ঠান্ডা জল খান। তাই হাই তোলার বাতিল থাকলে অফিস বা কারও বাড়িতে অবশ্যই সঙ্গে করে ঠান্ডা জল নিয়ে যান।

36

ঠান্ডা খাবারও হাই বন্ধ করার জন্য উপকারী। এখন বেশিরভাগ অফিসই চলছে বাড়ি থেকে। তাই প্রায় সবার বাড়িতেই ফ্রিজের মধ্যে ফল থাকে। কাজ করতে করতে হাই উঠলে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ফল খান। ফল না থাকলে ফ্রিজে থাকা কোনও ঠান্ডা খাবার একটু খেতে পারেন। তবে ঠান্ডা লাগার ধাত থাকলে তার কোনও প্রয়োজন নেই। আইসক্রিমও খেতে পারেন। অনেক সময় শরীরে শর্করার পরিমাণ কমে যায়। তার জন্য ক্লান্তি বাড়ে। তাই মিষ্টি শরীরে শর্করার পরিমাণ বাড়িয়ে ক্লান্তি দূর করতে সাহায্য করে।

46

অনেক সময় অফিসের জন্য আমাদের ঘুমের সময় এক থাকে না। তার জন্যও ক্লান্তি দেখা যায়। এর ফলেও হাই ওঠে। তাই যতটা সম্ভব একই রুটিন মেনে চলুন। এক সময় খাওয়া, ঘুমানো এগুলি করুন। দেখবেন বডি সাইকেল ঠিক থাকলে ক্লান্তিও আপনাকে ছুঁতে পারবে না। আর রাতে অবশ্যই ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। 

56

 কাজের চাপ থাকলেও দীর্ঘক্ষণ একভাবে বসে কাজ করবেন না। এতে ক্লান্তি আসে। তাই কাজ থেকে মাঝে মধ্যেই উঠে একটু হেঁটে নিন। কারও সঙ্গে কথা বলুন বা ছাদে গিয়ে একটু হেঁটে নিতে পারেন। তাহলে দেখবেন ক্লান্তি লাগবে না। আর মনও অনেক বেশি চনমনে থাকবে। 

66

শরীরকে তরতাজা রাখার জন্য যোগা খুবই উপকারী। তাই সকালে ঘুম থেকে উঠে যোগা করুন। সকালে সময় না পেলে বিকেলে করতে পারেন। শরীরে টক্সিন ও অতিরিক্ত ফ্যাট থাকার ফলে ক্লান্তি তৈরি হয়। তবে যোগার মাধ্যমে সেগুলি নিরাময় সম্ভব। দিনে অন্তত ২০ মিনিট যোগা করুন। তার সঙ্গে হেলদি খাবার খান। বাইরের খাবার খুব বেশি খাবেন না। এর মাধ্যমেও শরীর থেকে টক্সিন বেরিয়ে যাবে। 

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

MM
Maitreyi Mukherjee
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kids Brain Development: শিশুর বুদ্ধির বিকাশে ডায়েটে রাখুন এই ৭টি খাবার
Recommended image2
Black Grapes Benefits: কালো আঙুরের ৮টি দারুণ স্বাস্থ্যগুণ, জানুন এক ক্লিকে
Recommended image3
লিভার, কিডনি, থাইরয়েড, সিবিসি: এই ৪টি সাধারণ পরীক্ষাতেই ধরা পড়বে চুলকানির সমস্যার আসল কারণ
Recommended image4
৮ ঘণ্টা ঘুমিয়েও সারাদিন ঝিমুনি? ৩৫ পেরোলেই মেয়েদের এই ৫টি রক্ত পরীক্ষা মাস্ট
Recommended image5
Bone Health Foods: হাড় মজবুত করতে রোজকার ডায়েটে রাখুন এই ৭টি খাবার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved