MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • বিপুল সম্পত্তি, বাহুবলী স্বামী থেকে খুনি ছেলে - বিহারের ভোটে কেন লোকমুখে ঘুরছে মনোরমা-র নাম

বিপুল সম্পত্তি, বাহুবলী স্বামী থেকে খুনি ছেলে - বিহারের ভোটে কেন লোকমুখে ঘুরছে মনোরমা-র নাম

এই প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনোরমা দেবী। অথচ অল্প কয়েকদিনেই জনপ্রিয়তায় অনেক বাঘা বাঘা প্রার্থীকে তিনি পিছনে ফেলে দিয়েছেন। বিহারের প্রথম দফা নির্বাচনের আগে লোকের মুখে মুখে ফিরছে তাঁর কথা। একটা কারণ যদি হয় তাঁর বিপুল সম্পত্তি, দ্বিতীয় কারণ অবশ্যই তাঁর পরিবারের ইতিহাস।  

1 Min read
Author : Amartya Lahiri
| Updated : Oct 28 2020, 05:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

গয়া জেলার আত্রি বিধানসভা কেন্দ্র থেকে নীতিশ কুমার তাঁকে প্রার্থী করেছেন।

 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

প্রথমে আসা যাক তাঁর সম্পত্তির কথায়। তাঁর মোট পারিবারিক সম্পত্তির মূল্য ৮৯.৭৭ কোটি টাকা। এরমধ্যে তাঁর নিজের সম্পদেরই মূল্য ৫৩.১৯ কোটি টাকা। এছাড়া রয়েছে তাঁর স্বামী বিন্দি যাদবের সম্পত্তি।

 

37

অথচ, মনোরমা দেবীর বাবা ছিলেন একজন ট্রাক চালক। প্রায় ৩০ বছর আগে বিন্দি যাদবকে বিয়ে করেছিলেন মনোরমা। 

47

বাহুবলী থেকে রাজনীতিবিদ বিন্দি যাদব প্রথমে আরজেডি-র সঙ্গে ছিলেন। পরে তিনি জেডি (ইউ) দলে যোগ দেন। তবে চলতি বছরের জুলাইয়ে কোভিড-১৯ মহামারিতে তাঁর মৃত্যু হয়।

57

তাঁদের ছেলে রকি, ২০১৬ সালে গয়া-য় আদিত্য শচদেব নামে এক দ্বাদশ শ্রেণির ছাত্রকে হত্যা করেছিল। এই অপরাধের জন্য তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

67

তবে শুধু মনোরমা দেবীই নন, দারিদ্র জর্জরিত বিহারে প্রথম দফার নির্বাচনের মোট ১০৬৫ জন প্রার্থীর মধ্যে ১৫৩ জনই কোটিপতি।

77

আরজেডি, কংগ্রেস ও বামদলগুলির মহাজোটের প্রার্থীদের ৫৮ শতাংশ কোটিপতি। আর বিজেপি, জেডিইউ-এর এনডিএ জোটের প্রার্থীদের মধ্যে কোটিপতির সংখ্যা ৬০ শতাংশ। এই তালিকায় মনোরমা দেবীর পরই রয়েছে ঔরঙ্গাবাদ জেলার কুটুম্বা আসনের কংগ্রেস প্রার্থী রাজেশ কুমার (৩৩.৬ কোটি টাকা) আর নওয়াদা আসনের জেডি (ইউ) প্রার্থী কুশল যাদব (২৬.১৩ কোটি টাকা)-এর নাম।

About the Author

AL
Amartya Lahiri
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
India Nepal Aid: নেপালকে ১৫ হাজার কোটি টাকার প্যাকেজ ভারতের, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সফরে বড় ঘোষণা
Recommended image2
HPV Vaccine: ৯ মাসের কম সময়ে ১ কোটির বেশি টিকাকরণ, উদ্যোগের প্রশংসা মোদীর
Recommended image3
চিন থেকে বাংলাদেশে আসছিল ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক! তৈরি করা যেত ১০০টি মিসাইল! ভারতের বিরুদ্ধে বড় ছক?
Recommended image4
Rajeev Chandrasekhar: ১,২০০ আমানতকারী ১০৮ কোটির অপেক্ষায়, কেরলের সমবায় ব্যাঙ্কে দুর্নীতি নিয়ে সরব রাজীব চন্দ্রশেখর
Recommended image5
বিসলেরির জলে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক? আপনার মিনারেল ওয়াটার কি সত্যিই ক্ষতিকর?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved