MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • সেলিব্রিটি মডেল কাম অভিনেতা, ট্রাক্টর মিছিলে দীপ সিঁধুর থাকা নিয়ে ছড়াল বিতর্ক

সেলিব্রিটি মডেল কাম অভিনেতা, ট্রাক্টর মিছিলে দীপ সিঁধুর থাকা নিয়ে ছড়াল বিতর্ক

প্রজাতন্ত্র দিবসে কৃষক আন্দোলনকে ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রাজধানী দিল্লি। কৃষকদের পক্ষে থেকে লালকেল্লায় ভারতীয় পতাকা নামিয়ে কৃষকদের পতাকা উত্তোলনকে ঘিরে তৈরি হয়েছে বিতর্কও। এই ঘটানোর পর স্বভাবতই কৃষক আন্দোলনের ধরণ নিয়ে উঠেছে প্রশ্ন। কিন্তু লালকেল্লায় জাতীয় পতাকা নামানোর ঘটনায় দীপ সিধু নামে যিনি নেতৃত্ব দিয়েছে, তার রাজনৈতি পরিচয় নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। গোটা ঘটনার পেছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন।

3 Min read
Author : Sudip Paul
| Updated : Jan 27 2021, 01:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
114

প্রজাতন্ত্র দিবসে কৃষক আন্দোলনকে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে রাজধনীর রাজপথ। ট্রাক্টর মিছিলের রোড ম্যাপ পবর্ব নির্ধারিত থাকলেও, তা কৃষকরা মানেনি বলে অভিযোগ। যার ফলে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে পুলিস আন্দোলনকারী কৃষকরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
214

কৃষক-পুলিস খণ্ডযুদ্ধ, লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সেল ফাঁটানো,পুলিশের উপর আন্দোলনকারীদের পাল্টা হামলা, ট্র্যাক্টর উল্টে এক কৃষকের মৃত্যু, জখম ৮৬ জন পুলিশকর্মী, সরকারি সম্পত্তি নষ্ট ঘটে সব কিছুই।
 

314

কিন্তু সবকিছুকে ছাপিয়ে যায় যেই ঘটনা, তাহল লাল কেল্লায় জাতীয় পতাকা নামিয়ে দিয়ে কৃষক সংগঠনের পতাকা উত্তোলন। যার পর কৃষক আন্দোলনের ধরন নিয়ে দেশ জুড়ে ওঠে প্রশ্ন। জাতীয় পতাকার অবমাননার সমালোচনায় সরব হয় সকলেই। 
 

414

আর এই কাণ্ডে নেতৃত্ব দিয়েছেন দীপ সিধু নামে এক ব্যক্তি। কিন্তু দীপ সিধু রাজনৈতিক পরিচয় নিয়েও উঠেছে প্রশ্ন। গোটা ঘটনার পেছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন কৃষক আন্দোলনের নেতারা।

514

পঞ্জাবের মুখ্‌তসর জেলায় ১৯৮৪ সালে জন্ম সিধুর। আইন নিয়ে পড়াশোনার পাঠ চুকিয়ে স্বল্প সময়ের জন্য তা-ই পেশা করেছিলেন সিধু। এর পর ম়ডেলিংয়ের দিকে ঝোঁকেন। ‘কিংফিশার মডেল হান্ট’ প্রতিযোগিতা জিতে অভিনয় জগতে পা রাখেন ২০১৫-তে। 

614

'রামতা যোগী' নামক সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন দীপ সিধু। এরপর ‘জোড়া ‘দশ নম্বরিয়া’ সহ বেশ কয়েকটি পাঞ্জাবি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে দীপ সিধুকে।

714

২০১৯ সালে ধীরে ধীরে রাজনীতির আঙিনায় পা রাখেন দীপ সিধু। মঙ্গলবার সন্ধায় সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি ভাইরাল হতে দেখা যায় তার। যেখানে ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী তথা অভিনেতা সানি দেওলের প্রচারসঙ্গী হিসেবে ঘুরে বেড়াচ্ছেন সিধু। গুরুদাসপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সানি।

814

একটি ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশেও দেখা গিয়েছে দীপ সিধুকে। যেই ছবি প্রকাশ্যে আসার পর তুমুল জল্পনা তৈরি হয়েছে সিধু রাজনৈতিক পরিচয় নিয়ে। শুধু নরেন্দ্র মোদীই নয়, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গেও ছবি নেট দুনিয়ায় শেয়ার করা হয়েছে। এই দু’টি ছবিই টুইট করেছেন আইনজীবী প্রশান্ত ভূষণ।

914

বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সম্পর্কের পরই গতবছর শম্ভু সীমানায় কৃষক আন্দোলনের সঙ্গে যখন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা যোগ দেন, তখন আন্দোলনে যোগ দেন দীপ সিধুও। কৃষক আন্দোলনের পক্ষে একাধিক সওয়ালও করেন তিনি।

1014

তবে সে সময় থেকেই এই আন্দোলনে সিধুর শামিল হওয়া নিয়ে আপত্তি তুলেছিল বহু কৃষক ইউনিয়ন। মঙ্গলবারের লালকেল্লায় তিনি য়ে ঘটনা ঘটিয়েছেন, তারপর থেকে দীপ সিধুকে ‘আরএসএসের এজেন্ট’ বলেও তকমা দেন কৃষক ইউনিয়নের নেতারা।

1114

মঙ্গলবার লালকেল্লার ঘটনায় আত্মপক্ষ সমর্থনও করেছেন দীপ সিধু। সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে তিনি বলেছেন,'নিজেদের গণতান্ত্রিক অধিকারের প্রয়োগ করে লালকেল্লার কেবলমাত্র নিশান সাহিবের পতাকা উত্তোলন করেছি আমরা। সেখান থেকে জাতীয় পতাকা সরানো হয়নি।'

1214

সিধুর ভূমিকা নিয়ে ইতিমধ্যেই তদন্তের দাবি তুলেছেন আন্দোলনকারী তথা স্বরাজ ইন্ডিয়ার প্রধান যোগেন্দ্র যাদব। তিনি বলেন, ‘‘দীপ সিধু মাইক হাতে কী ভাবে লালকেল্লায় পৌঁছলেন, তা তদন্ত করে দেখা উচিত।’’

1314

কৃষকদের র‌্যালিতে ঘিরে হিংসায় ইন্ধনেরও অভিযোগ উঠেছে সিধুর বিরুদ্ধে। তাঁর ভূমিকায় বিজেপি তথা আরএসএসের হাত রয়েছে বলেও দাবি করেছেন কৃষক ইউনিয়নের নেতারা।

1414

ফলে লালকেল্লায় পতাকা উত্তোলনের ঘটনার আসল সত্য নিয়ে নানা মহল থেকে আসছে নান ব্যাখ্যা। এর পেছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা , তার জন্য তদন্তের দাবি উঠেছে সব পক্ষ থেকেই।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
৮ বছরের পুরনো মামলায় আদালতের সমন ধ্রুব রাঠিকে, গুরুগ্রামের বাড়িতে পাঠানোর নির্দেশ
Recommended image2
Now Playing
Indian Air Force: সত্যিই F-35 কিনছে না ভারত? বায়ুসেনা প্রধানের বিস্ফোরক মন্তব্য! চমকে উঠল আমেরিকা!
Recommended image3
Now Playing
Amit Shah on Rahul Gandhi: '২০২৯-এও হারবে কংগ্রেস!' রাহুল গান্ধীকে সরাসরি হুঁশিয়ারি অমিত শাহের
Recommended image4
Now Playing
CJP Protest: দুই বড় আরশোলাকে তিহারে পাঠাতেই, ক্ষোভে জ্বলে উঠলেন অভিজিৎ দিপকে!
Recommended image5
Rail Bonus: রেল কর্মচারীদের বড় উপহার! ৭৮ দিনের বোনাস মিলবে, কবে ঢুকবে টাকা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved