MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • নেতাজী সুভাষচন্দ্র বসুর এই পদক্ষেপের জন্য আজও ভারতকে ভয় পায় চিন

নেতাজী সুভাষচন্দ্র বসুর এই পদক্ষেপের জন্য আজও ভারতকে ভয় পায় চিন

এক আপোষহীন সংগ্রামের নাম নেতাজী সুভাষচন্দ্র বসু। নেতাজী ছিলেন বামপন্থী মনোভাবাপন্ন মানুষ। ফলে তার বামপন্থী মনোভাব, নাৎসিবাদ ও ফ্যাসিবাদের দিকে ঝোঁক ও অহিংস আন্দোলন সম্পর্কে সংশয় দেশের স্বাধীনতা আন্দোলনের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। কিন্তু এমন একটি কাজ নেতাজী করেছিলেন যার জন্য আজও ভারতের শত্রু চিন ভয়ে কাঁপে। জানেন কী ছিল সেই পদক্ষেপ?

2 Min read
Author : Parna Sengupta
Published : Oct 08 2021, 09:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

চিনের সাম্রাজ্যবাদী লোলুপতার সঙ্গে পরিচিত গোটা বিশ্ব। দক্ষিণ চিন সাগরের রাষ্ট্রগুলি নিয়মিত তার প্রমাণ পাচ্ছে। ভুক্তভোগী ভারতও। সীমান্তের একাধিক জায়গায় আধিপত্য জমাতে সবসময় মুখিয়ে থাকে চিনের লাল ফৌজ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

চিনের সাম্রাজ্যবাদ মোকাবিলায় ভারত মহাসাগরের উপর অবস্থিত আন্দামান নিকোবার দ্বীপপুঞ্জের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করেন কূটনীতিক ও সামরিকবিদরা।

310

আন্দামান-নিকোবরের কাছ দিয়েই ভারত মহাসাগরের মধ্যে দিয়ে জ্বালানি তেল আমদানি করে চিন। চিন খুব দ্রুত ভারত মহাসাগরের ওপর নিজেদের কব্জা পেতে চাইছে।

410

পাকিস্তানের গদর ও দিজিবৌটিতে নতুন ঘাঁটি তৈরি করা থেকে শুরু করে, চিনা সাবমেরিনের আনাগোনা, কোনও সুযোগই ছাড়ছে না চিন। আন্দামানের ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে চিনকে শিক্ষা দেওয়া যায়, বুঝেছিলেন দূরদর্শী সুভাষ। 

510

এই পরিস্থিতিতে ৭৬ বছর আগে নেতাজী সুভাষচন্দ্র বসুর একটি মাত্র কাজেই চিন নিজের প্রতিপত্তি বিস্তারে চরম ধাক্কা খায়। যার জন্য আজও ভারতকে সমঝে চলে বেজিং। 

610

নেতাজি সুভাষচন্দ্র বসু এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে ইংরেজদের হাত থেকে ছিনিয়ে এনেছিলেন। প্রাচীন ভারতের চোল সাম্রাজ্যের অংশ ছিল এই দ্বীপপুঞ্জ। 

710

পরে পর্তুগিজরা এই দ্বীপপুঞ্জ দখল করে নিয়েছিলেন এবং এরপর এই দ্বীপপুঞ্জে নৌসেনার বেস ক্যাম্প তৈরি করেছিল ভারতের মারাঠা সাম্রাজ্য।

810

পরবর্তী সময়ে ভারতে যখন ইংরেজরা আসে সেই সময় এই দ্বীপপুঞ্জ দখল করে নিয়েছিল ইংরেজরা। এরপর নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনী চূড়ান্ত পদক্ষেপ নেয়। 

910

১৯৪৩ সালের ৩০শে ডিসেম্বর ইংরেজদের কাছ থেকে এই দ্বীপপুঞ্জ ছিনিয়ে নিয়ে সেখানে ভারতের পতাকা ওড়ানো হয়েছিল। যার ফলে আজও এই এলাকায় ভারত শক্তিশালী ঘাঁটি হিসেবে চিহ্নিত।

1010

চিন সারাবিশ্ব থেকে ৮০% সামগ্রী যে সামুদ্রিক পথ দিয়ে আমদানি রপ্তানি করে সেই পথে ভারতের অংশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। ফলে ভারত চাইলে যে কোনও সময় চিনের জাহাজগুলিকে আটকে দিতে পারে। এর ফলশ্রুতিতে চিনে হাহাকার লেগে যাবে। এমনকি চিনে উৎপাদিত পণ্যের বাণিজ্য বন্ধ হয়ে যাবে। 

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
Latest Videos
Recommended Stories
Recommended image1
RBI News: ৩০ জুন থেকে বাতিল হচ্ছে কাগজের নোট? জানুন এই বিষয়ে RBI কী বলছে
Recommended image2
DA Hike: এত শতাংশ ডিএ বাড়ছে সরকারি কর্মচারীদের? দিল্লি থেকে এল গোপন খবর
Recommended image3
Mamata Banerjee Congress: সদলবলে যোগ দেবেন মমতা? বৃহস্পতিবার সব রাজ্যের নেতাদের নিয়ে দিল্লিতে জরুরি বৈঠক ডাকল কংগ্রেস হাইকমান্ড
Recommended image4
Modi Government Tax Changes: মোদী আমলে ১২ বছরে কতটা বদলে গিয়েছে আয়করের রূপ?
Recommended image5
Mamata Banerjee: মমতাকে কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট পদের অফার? জল্পনা উড়িয়ে দিলেন কেসি বেণুগোপাল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved