MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • দেশের বাজারে পেঁয়াজ সংকটে দিশেহারা মোদী ফের বন্ধ করলেন রফতানি, ক্ষোভ বাড়ছে 'বন্ধু' ঢাকার

দেশের বাজারে পেঁয়াজ সংকটে দিশেহারা মোদী ফের বন্ধ করলেন রফতানি, ক্ষোভ বাড়ছে 'বন্ধু' ঢাকার

অতিবৃষ্টি ও বন্যার কবলে পড়ে ঘাটতি দেখা দিয়েছে পেঁয়াজের। যার ফলে দেশের বাজারে ক্রমেই বেড়ে চলেছে পেঁয়াজের দাম। এই অবস্থায় পেঁয়াজকে সহজলভ্য করতে ও ক্রমে বেড়ে চলা দাম নিয়ন্ত্রণে আনতে দেশের বাইরে পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করার পথেই  হাঁটল ভারত।

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : Sep 15 2020, 09:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে, এবার প্রচুর পরিমাণে পেঁয়াজ ক্ষেতেই নষ্ট হয়ে গিয়েছে। মাথায় হাত পড়েছে সব পেঁয়াজ চাষিদের। যার জেরে দেশীয় বাজারেও পেঁয়াজের দাম বাড়ছে। 


 

211

পাইকারি হার অগ্নিমূল্য হওয়ায় সাধারণ খুচরো বাজারেও চড়া দামে বিকোচ্ছিল পেঁয়াজ।

311

এই অবস্থায় ফের পেঁয়াজ রফতানি বন্ধের পথেই হাঁটল ভারত সরকার।  ডায়রেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড (এজেন্সি)র তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, সমস্ত ধরনের পেঁয়াজের রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হল।

411

দেশে  সবচেয়ে বেশি পেঁয়াজ হয় মহারাষ্ট্রে। সেখান থেকে যেমন পেঁয়াজ রফতানি করা যাবে না, তেমনি কর্ণাটক বা তামিলনাডু থেকেও পেঁয়াজ রফতানি করা যাবে না।

511

ভারত থেকে বেশ বড় পরিমাণে পেঁয়াজ বিদেশে রপ্তানি করা হয়। এপ্রিল থেকে জুনের মধ্যে এদেশ থেকে ১৯.৮ মিলিয়ন ডলারের পেঁয়াজ রফতানি করা হয়েছিল। ভারত থেকে সবচেয়ে বেশি পেঁয়াজ রফতানি হয় শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহীতে।

611

সরকারি বিবৃতিতে অবশ্য রপ্তানি বন্ধের কোন কারণ উল্লেখ করা হয়নি। তবে ধরে নেয়া হচ্ছে ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম নিয়ে যে অস্থিরতা চলছে, সেটাই এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ।

711

গত বছরের সেপ্টেম্বর মাসেও শেষ সপ্তাহেও কেন্দ্র হঠাত্‍ আচমকা পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছিল৷ ফলে বিপাকে পড়েছিল বাংলাদেশ সহ প্রতিবেশী কয়েকটি রাষ্ট্র ৷ ভারতের পেঁয়াজের উপরে বাংলাদেশ খুবই নির্ভরশীল৷

811

এবারও পেঁয়াজ রফতানি বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে প্রতিবেশী রাষ্ট্রটি। পেঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে সোমবার দুপুর ১২টা থেকে  হিলি কাস্টমসে বন্ধ হয়ে গিয়েছে পেঁয়াজ রফতানি। সব ধরনের পেঁয়াজ রফতানি বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। 

911

আমদানি করার ভারতীয় পেঁয়াজের ওপর বাংলাদেশের ব্যাপক নির্ভরতা রয়েছে। গত বছরের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম অগ্নিমূল্য হয়ে উঠেছিল। সেবার নিষেধাজ্ঞা বহাল ছিল কয়েক মাস।

1011

গতবছর যখন ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে, তখন দিল্লিতে এসে এক সাক্ষাত্‍কারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি পেঁয়াজ খাওয়া ছেড়ে দিয়েছেন।  কারণ, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করায় বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম আকাশছোঁয়া হয়ে যায়৷

1111

ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ রফতানি কারক দেশ। প্রতি বছর এদেশ  প্রায় ২০ লাখ টন পেঁয়াজ রফতানি করে।

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Women Reservation Bill 2026: মহিলা সংরক্ষণ বিল কার্যকর করতে লোকসভায় ৮৫০ আসন চাইছে কেন্দ্রীয় সরকার
Recommended image2
West Asia: হরমুজ প্রণালী খোলা রাখা নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা মোদীর, কী হল আলোচনা?
Recommended image3
Vinesh Chandel: বিনেশ চান্দেল কে? I-PAC-এ তাঁর ভূমিকা কী ছিল? এক ক্লিকেই জানুন
Recommended image4
DA CASE: বুধবারই কাটবে মহার্ঘ ভাতা মামলার জট? বড় আপডেট সুপ্রিম কোর্টের
Recommended image5
Samrat Chaudhary: বিহারের মসনদে এবার বিজেপি, মুখ্যমন্ত্রীর কুরশিতে বসতে চলেছেন সম্রাট চৌধুরী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved