MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • কৃষকদের ট্র্যাক্টর মিছিল 'অস্বস্তি' বাড়াবে দেশের, দিল্লির পুলিশের আবেদনে কী বলল সুপ্রিম কোর্ট

কৃষকদের ট্র্যাক্টর মিছিল 'অস্বস্তি' বাড়াবে দেশের, দিল্লির পুলিশের আবেদনে কী বলল সুপ্রিম কোর্ট

আইন প্রত্যাহার না হলে সাধারণতন্ত্র দিবসের রাজধানীর রাজপথে ট্র্যাক্টর মিছিল করার হুমকি দিয়েছিলেন আন্দোলনকারী কৃষক নেতারা। যা নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে ছিল দিল্লি পুলিশ। এদিন দিল্লি পুলিশের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি আবেদন জানান হয়। তারই পরিপ্রেক্ষিতে কৃষক নেতাদের কাছে ট্র্যাক্টর মিছিল বন্ধ করার নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।   

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : Jan 12 2021, 04:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

৪৯ দিন ধরে তিনটি কৃষি আইনের প্রতিবাদে দিল্লির উপকণ্ঠে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। তিনটি আইন প্রত্যাহার করা না হলে আগামী সাধারণতন্ত্র দিবসে রাজধানী রাজপথে ট্র্যাক্টর মিছিল করবেন বলেও জানিয়েছেন আন্দোলনকারী অন্নদাতারা। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

আন্দোলনকারীদের এই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে দিল্লি পুলিশ। 
 

39

দিল্লি পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে আন্দোলনকারীদের এই সিদ্ধান্ত সাধারণতন্ত্র দিবস বা ২৬ জানুয়ারি কৃষকরা যদি দিল্লিতে ট্র্যাক্টর মিছিল করে তাহলে তা আইন শৃঙ্খলার সমস্যা তৈরি করতে পারে। 
 

49

দিল্লি পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে এজাতীয় সমস্যা গোটা দেশের কাছে অস্বস্তিকরও হতে পারে। 
 

59

দিল্লির সীমানায় চলা কৃষক আন্দোলন নিয়ে আগেই আবেদন জানিয়েছিল দিল্লি পুলিশ। তারই সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে নতুন আবেদন। 
 

69

নতুন আবেদনে বলা হয়েছে প্রতিবাদের অধিকার থাকতেই পারে। কিন্তু তা কখনই জাতিকে অস্বস্তিতে ফেলতে পারে না। ২৬ জানুয়ারি বা সাধারণতন্ত্র দিবসের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। সেই দিন বেশকিছু অনুষ্ঠানও হয়। 

79

কিন্তু সেই অনুষ্ঠানে বাধা তৈরি করতে পারে এমন কোনও কিছু করা ঠিক বলেও আবেদনে বলা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে,  ওই দিন আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয় সেদিকেও গুরুত্ব দিতে হবে সাধারণ মানুষকে। 
 

89

 এর পরই সুপ্রিম কোর্ট সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ চলাকালীন ট্র্যাক্টর মিছিল বন্ধ করার জন্য কৃষক নেতাদের কাছে নোটিশ পাঠিয়েছে। 

99

গত ৭ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের সঙ্গে শেষবারের মত বেঠকে বসেছিল আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি। সেই বৈঠকে কোনও সমাধান সূত্র পাওয়া যায়নি। বৈঠক থেকে বেরিয়ে এসেই কৃষকনেতারা জানিয়েছিলেন আইন প্রত্যাহার করা না হলে তাঁরা ঘরে ফিরবেন না। 

About the Author

AN
Asianet News Bangla
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Modi Government: কালীপুজোর আগে অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার, টাকা দিচ্ছে মোদী সরকার
Recommended image2
Now Playing
BJP Protest: 'আরশোলা-ছারপোকা'দের বিরুদ্ধে দিল্লির রাজপথে নামল বিজেপি'র মহিলা মোর্চা
Recommended image3
Jantar Mantar: ফটক পেরিয়ে যন্তর মন্তরে ঢোকার চেষ্টা, আটক সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা
Recommended image4
LPG Cylinder: পুজোর মুখে দারুণ খবর! বিনামূল্যে মিলবে ৩টি রান্নার গ্যাস, ঘোষণা রাজ্য সরকারের
Recommended image5
Delhi Protest: বিক্ষোভ দেখানোর খরচ লক্ষাধিক টাকা! দিল্লিতে নির্দিষ্ট প্রতিবাদস্থল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved