MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • সাধারণ সর্দি কাশি বাঁচাতে পারে করোনার হাত থেকে, দারুণ তথ্য গবেষণায়

সাধারণ সর্দি কাশি বাঁচাতে পারে করোনার হাত থেকে, দারুণ তথ্য গবেষণায়

করোনা ভাইরাসের (COVID-19) পরীক্ষা নিরীক্ষায় দারুণ তথ্য। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন সর্দি কাশির সাধারণ ভাইরাস (Common Cold Antibodies) মেরে ফেলতে পারে করোনা ভাইরাসকে। সাধারণ সর্দি-কাশির জন্য দায়ী রাইনো ভাইরাস (Rhinovirus)। এই রাইনো ভাইরাস শরীরে বাসা বাঁধলে সর্দি, কাশি, হালকা জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। ফলে করোনা আর শরীরে সংক্রমণ ছড়ানোর জায়গা পায় না। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 10 2021, 07:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন সর্দি কাশির সাধারণ ভাইরাস মেরে ফেলতে পারে করোনা ভাইরাসকে। রাইনো ভাইরাস শরীরে বাসা বাঁধলে সর্দি, কাশি, হালকা জ্বরের মতো উপসর্গ দেখা দেয়।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
সাধারণ সর্দি-জ্বরের ৪০ শতাংশ দায়ী থাকে রাইনো ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির অসুখ ক্ষণস্থায়ী। অ্যান্টিজেন তথা ভাইরাস হোস্টের শরীরে বেঁচে থাকার লড়াই চালায়।
39
ইনফ্লুয়েঞ্জা বা সাধারণ সর্দি-জ্বরের ভাইরাসের বেশিরভাগই ‘লোন ওয়ারিওর’। অর্থাৎ, তারা একা যুদ্ধ করে এবং কারও সঙ্গে হোস্ট তথা মানব শরীরে সহাবস্থান করে না।
49
কোভিড-১৯ রোগ সৃষ্টিকারী ভাইরাস সার্স-কোভ-২-কে পরাস্ত করতে সক্ষম সাধারণ সর্দি-কাশির জন্য দায়ী রাইনো ভাইরাস। অর্থাৎ, কেউ সাধারণ জ্বর বা ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হলে সেই ভাইরাস সংশ্লিষ্ট ব্যক্তিকে কোভিড-১৯ থেকে রেহাই দিতে পারে।
59
প্রফেসর পাবলো মুরসিয়া বলেন, রাইনো ভাইরাস মানব শ্বাসযন্ত্রের এপিথেলিয়াল কোষে অনাক্রম্যতা তথা প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে। আর সেটাই সার্স-কোভ-২ ভাইরাসের বিভাজন রুখে দিচ্ছে। তবে, এর মানে এই নয় যে, সাধারণ ইনফ্লুয়েঞ্জা মহামারীতে ইতি টানতে পারে।
69

china corona

79
করোনা বা কোভিড (Covid 19) রোগ সৃষ্টিকারী ভাইরাস সার্স-কোভ-২ যেহেতু মানুষের শ্বাসযন্ত্রে হানা দেয়, তাই গবেষকরা পরীক্ষার জন্য শ্বাসযন্ত্রের একটি প্রতিকৃতি ব্যবহার করেন। এবং সেখানে তাঁরা রাইনো এবং সার্স-কোভ-২ ভাইরাসকে ছেড়ে দেন, যাতে ভাইরাস দু’টি মানব কোষকে সংক্রামিত করতে পারে।
89
গবেষণায় দেখা যায় একইসঙ্গে দু’টো ভাইরাসকে ছাড়ার জন্য অস্তিত্বের লড়াইয়ে করোনা ভাইরাসকে হারিয়ে দিয়েছে রাইনো ভাইরাস। শ্বাসযন্ত্র সংক্রামিত করতে পেরেছে শুধুমাত্র রাইনো ভাইরাস।
99
যখন রাইনো ভাইরাসকে ওই শ্বাসযন্ত্রে ২৪ ঘণ্টা আগে ছাড়া হয়েছে, তখন দেখা গিয়েছে, সার্স-কোভ-২ সংক্রমণ ঘটানোর কোনও সুযোগই পায়নি। এমনকী যখন এর উল্টোটা করা হয়েছে, তখনও পরে ঢোকা রাইনো ভাইরাস সার্স-কোভ-২-কে মানব কোষ থেকে বের করে দিয়েছে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
মসজিদে এক কোমর জল, গাড়ি-বাড়ি ডুবল পুরোটাই, লিবিয়ার ভয়াবহ বন্যার ভিডিও ভাইরাল
Recommended image2
'সন্ত্রাসবাদী'! মহম্মদ ইউনূসকে ঘিরে নিউ ইয়র্ক বিমান বন্দরে বিক্ষোভ প্রবাসী বাংলাদেশীদের
Recommended image3
Now Playing
Iguazu Falls: ইগুয়াজু জলপ্রপাত পরিণত দৈতপ্রবাহে, মেসির দেশে ভয়বাহ কাণ্ড
Recommended image4
Spain Train Fire Video: স্পেনে চলন্ত হাইস্পিড ট্রেনে ভয়াবহ আগুন! 283 জন যাত্রীর যা হল
Recommended image5
Italy Highway Bridge Demolition: ৪০০ কোটি টাকার উড়ালপুল বিস্ফোরণে উড়িয়ে দিল প্রশসান, কিন্তু কেন!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved