MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • চারিদিকে ভয়ার্ত রক্তাক্ত মুখের সারি, চেনা যাচ্ছে না ইউক্রেনকে- দেখুন ছবি

চারিদিকে ভয়ার্ত রক্তাক্ত মুখের সারি, চেনা যাচ্ছে না ইউক্রেনকে- দেখুন ছবি

২০১৪ সালে যখন প্রথমবার রাশিয়া ইউক্রেনে প্রবেশ করে, তখন প্রেসিডেন্ট পুতিন সমর্থিত বিদ্রোহীরা ইউক্রেনের পূর্বাঞ্চলের বেশ বড় একটি এলাকার নিয়ন্ত্রন নিয়ে নেয়। বর্তমানে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার হামলা চালানোর পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি নিয়ে পুতিনের কড়া নিন্দা করেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Feb 25 2022, 06:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

বাইডেন (US President Joe Biden) বলেছেন, "পুতিন আগ্রাসী, তাই তিনি যুদ্ধের (Ukraine War) পথ বেছে নিয়েছেন"। ' তিনি এদিন আরও বলেন যে ইউক্রেন আক্রমণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র (USA) রাশিয়ার (Russia) বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করবে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

আমেরিকার মিত্র দেশগুলি চারটি বড় রাশিয়ান ব্যাংকের সম্পদের লেনদেন ইতিমধ্যেই আটকে দিয়েছে। বিভিন্ন পণ্য রপ্তানি নিয়ন্ত্রণ করেছে। 

312

রপ্তানি নিয়ন্ত্রণের পথ রাশিয়ার উচ্চ প্রযুক্তির আমদানির অর্ধেকেরও বেশি বন্ধ করে দেবে বলে জানিয়েছেন বাইডেন। বাইডেন ফের বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে তার সেনা পাঠাবে না তবে 'ন্যাটো অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষা করবে আমেরিকা'। 

412

বাইডেন আরও বলেন, "আমাদের বাহিনী ইউক্রেনে রাশিয়ার সাথে সংঘাতে জড়িত নয় এবং থাকবে না। আমাদের বাহিনী ইউক্রেনে যুদ্ধ করতে ইউরোপে যাচ্ছে না বরং ন্যাটো মিত্রদের রক্ষা ও আশ্বস্ত করতে যাচ্ছে।"

512

প্রসঙ্গত উল্লেখ্য, রাশিয়ার কাছে ৬ হাজারের বেশি পারমাণবিক অস্ত্রের মজুদ রয়েছে, যার কারণে প্রতিদ্বন্দ্বী দেশগুলোতে আতঙ্ক বিরাজ করছে। তবে একটা সময় ছিল যখন ইউক্রেনেরও বড় সংখ্যক পারমাণবিক অস্ত্র ছিল। 

612

এরই সঙ্গে প্রধানমন্ত্রী মোদী দ্রুত যুদ্ধ বন্ধের আবেদন জানান এবং কূটনৈতিক আলোচনা ও বৈঠকের রাস্তায় ফিরে আসার জন্য আহ্বান জানান। 

712

প্রধানমন্ত্রী ইউক্রেনে ভারতীয় নাগরিকদের, বিশেষ করে ছাত্রদের নিরাপত্তার বিষয়ে ভারতের উদ্বেগের বিষয়ে রাশিয়ান প্রেসিডেন্টকে জানান। 

812

নয়াদিল্লির পক্ষ থেকে এদিন ভারতীয় পড়ুয়াদের নিরাপদ প্রত্যাবর্তনের আহ্বান জানানো হয়। ইউক্রেনের আকাশপথ বন্ধ করে দেওয়ার ফলে সেখানে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের নিয়ে রীতিমত সমস্যায় পড়েছে নয়াদিল্লি।

912

ইউক্রেন থেকে ভারতীয়দের নিয়ে আসার জন্য এবার হাঙ্গেরি দূতাবাসের সাহায্য নিচ্ছে ভারত। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে হাঙ্গেরির ভারতীয় দূতাবাস থেকে একটি দল জোহানির বর্ডার আউটপোস্টে পাঠানো হয়েছে। 

1012

হাঙ্গেরিতে অবস্থিত ভারতীয় দূতাবাস বলেছে যে তারা ইউক্রেন থেকে ভারতীয়দের প্রবেশের সুবিধার্থে সমস্ত সাহায্য দেবে। এজন্য সাহায্যের হাত বাড়িয়েছে হাঙ্গেরির সরকারও। 

1112

রুশ হামলার পর ইউক্রেন অসামরিক বিমানপথ ও তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এবার ভারত স্থল পথে ইউক্রেন থেকে ভারতীয়দের সরিয়ে নেওয়ার চিন্তা করছে। 

1212

ইউক্রেনের সাথে হাঙ্গেরির সীমান্ত রয়েছে। তাই হাঙ্গেরির সাহায্য নিতে চাইছে ভারত। বর্তমানে, প্রায় কুড়ি হাজার ভারতীয়, যার মধ্যে  বেশিরভাগই ছাত্র, ইউক্রেনে আটকে আছে। 

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 
4th T20 • IND vs WI
Innings Break
INDIND
-
WIWI
(20.0 ov)247/3
IND chose to bowl.
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Viral News: মা অসুস্থ, বিমানের টিকিট নেই! হেলিকপ্টার ভাড়া করে বাড়ি ফিরলেন যুবক
Recommended image2
Taiwan EU Relations: চিনের উপর বেশি নির্ভর করলে ইউরোপের স্বাধীনতাই বিপদে পড়বে, সতর্ক করল তাইওয়ান
Recommended image3
Sivarasa Anojan: ধর্ম অবমাননায় মৃত্যুদণ্ড নয়, শ্রীলঙ্কার যুবককে স্বস্তি সৌদি সুপ্রিম কোর্টের
Recommended image4
ইজরায়েলগামী ফ্লাইটে পাকিস্তানি পাইলটদের ওপর নিষেধাজ্ঞা এয়ার ফ্রান্সের, বাকিরাও একই পথে?
Recommended image5
ট্রাম্পকে ‘স্বামী’ বললেন নতুন প্রেস সচিব! তারপরই বললেন, ‘ওহ, এটা তো ভালোই হল’
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved