MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • দলে একাধিক পরিবর্তন, দেখে নিন আরসিবির বিরুদ্ধে মুম্বইয়ের সম্ভাব্য একাদশ

দলে একাধিক পরিবর্তন, দেখে নিন আরসিবির বিরুদ্ধে মুম্বইয়ের সম্ভাব্য একাদশ

৯ জুলাই পড়তে চলেছে আইপিএলের ঢাকে কাঠি। প্রথম ম্যাচে মুখোমুখি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ষষ্ঠবার ট্রফি জয়, হ্যাটট্রিক করাই লক্ষ্য ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের। দলে বেশ কিছু পরিবর্তন হয়েছে মুম্বইয়ের। দেখে নিন প্রথম ম্যাচে রোহিত ব্রিগেডের সম্ভাব্য একাদশ।

2 Min read
Author : Sudip Paul
Published : Apr 08 2021, 05:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

ক্রিস লিন-
গতবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ক্রিস লিনকে দলে নিলেও প্রথম একাদশে সুযোগ হয়নি অজি তারকার। এবার কোয়ারেন্টাইনের কারণে প্রথম ম্যাচে প্রোটিয়া তারকা কুইন্টন ডিকক-কে পাচ্ছে না রোহিত শর্মার দল। তার বদলে ওপেনিংয়ে সুযোগ পেতে পারেন ক্রিস লিন। সুযোগ কাজে লাগিয়ে দলে জায়গা পাকা করাই লক্ষ্য লিনের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

রোহিত শর্মা-
গতবার ফাইনালে কার্যত একার কাঁধে দলকে ট্রফি এনে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। এবারও তার লক্ষ্য নিজের ফর্মে থাকা ও দলকে ষষ্ঠ ও হ্যাটট্রিক ট্রফি এনে দেওয়া।

311

সূর্যকুমার যাদব-
গতবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের মিডল অর্ডারের প্রধান স্তম্ভ ছিলেন সূর্যকুমার যাদব। অনবদ্য পারফরমেন্সের সৌজন্যে সুযোগ পেয়েছেন বারতীয় দলেও। অভিষেক ম্য়াচে অর্ধশতরান গড়ে রেকর্ডও গড়েছেন তিনি। এবারও আইপিএলে নিজের ছন্দ ধরে রাখতে চাইবেন সূর্যকুমার যাদব।
 

411

ঈশান কিষাণ-
গতবার আইপিএলে নিজের জাত চিনিয়েছিলেন তরুণ তারকা ঈশান কিষাণও। ভারতীয় টি২০ দলের হয়ে অভিষেকে ঝোড়ো অর্ধশতরান করে নাম তুলেছেন রেকর্ড বুকে। এবারও রোহিতের দলে অন্যতম প্রদান তারকা হয়ে উঠতে পারেন তিনি।
 

 

511

কাইরন পোলার্ড-
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বহু যুদ্ধ জয়ের নায়কের নাম কাইরন পোলার্ড। শেষের দিকে হার্ড হিটিং থেকে প্রয়োজনে বোলিং, সব কিছুতই সিদ্ধহস্ত তিনি। পোলার্ড ছাড়া মুম্বই ইন্ডিয়ান্স দল ভাবাই যায় না।
 

611

হার্দিক পান্ডিয়া-
মুম্বই ইন্ডিয়ান্স দলের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বিধ্বংসী ইনিংস থেকে মিডিয়াম পেস বোলিং, সঙ্গে দুরন্ত ফিল্ডিং মুম্বই ইন্ডিয়ান্স পল্টনের সেরা টিম ম্যান হার্দিক পান্ডিয়া।
 

711

ক্রুণাল পান্ডিয়া-
রোহিত শর্মার দলের স্পিন অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র হার্দিকের ভাই ক্রুণাল পান্ডিয়া। বাঁ-হাতি স্পিন বোলিংয়ের পাশাপাশি বিধ্বংসী ব্য়াট করতে সক্ষম ক্রুণালও।

811

রাহুল চাহার-
গতবার আইপিএলও দলকে সাফল্য এনে দিয়েছেন লেগ স্পিনার রাহুল চাহার। জাতীয় দলের হয়েও ভালো পারফর্ম করেছেন। এবার আইপিএলে নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছন রাহুল চাহার।
 

911
ন্যাথান কুল্টার নাইল/ পীযুশ চাওলা- মুম্বই ইন্ডিয়ান্স দলের পেস অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র অজি স্পিড স্টার ন্যাথান কুল্টার নাইল। গতবারও সীমিত সুযোগে ভালো পারফর্ম করেছিলেন তিনি। একইসঙ্গে প্রয়োজনে ব্যাটটাও ভালোই চলে অজি তারকার। যদিও দলে হার্দিক পান্ডিয়া থাকায় তৃতীয় পেসার না নিয়ে অভিজ্ঞ লেগ স্পিনার পীযুষ চাওলাকেও খেলাতে পারে মুম্বই। সিএসকে থেকে এবারই রোহিত শর্মার দলে যোগ দিয়েছেনন পীযুশ।
1011

ট্রেন্ট বোল্ট-
নিউজিল্যান্ড সহ বিশ্বের অন্যতম সেরা পেস বোলার ট্রেন্ট বোল্ট। গতবারও আগুনে বোলিং করেছিলেন তিনি। এবারও দলকে সাফল্য এনে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।
 

1111

জসপ্রীত বুমরা-
রোহিত শর্মার দলের পেস অ্যাটাকের সেরা অস্ত্র জসপ্রীত বুমরা। নতুন বলে সুইং থেকে পুরোনো বলে ডেথ ওভারে একের পর এক ইয়র্কার দেওয়া, সবেতে সিদ্ধহস্ত বুমরা।  বিয়ের পর মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন তিনিও।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rohit Sharma: রোহিত শর্মার অবসর নিয়ে গুঞ্জন, বৈঠকের পর মুখ খুললেন বিসিসিআই সচিব
Recommended image2
Mohsin Naqvi: 'ভারত তো আয়ারল্যান্ডের কাছে হেরেছে,' নিজেদের ব্যর্থতা ঢাকতে অজুহাত মহসিন নকভির
Recommended image3
VVS Laxman Team India Coach: এশিয়ান গেমসে ভারতের হেড কোচ ভিভিএস লক্ষ্মণ, থাকছেন না গম্ভীর
Recommended image4
ICC Women's Champions Trophy: মহিলা ক্রিকেটে নতুন ইতিহাস! ভারতে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি, দিনক্ষণ চূড়ান্ত
Recommended image5
Duleep Trophy 2026: ফাইনালে পূর্বাঞ্চলের মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল, তিলকের ব্যাটেই এল দুরন্ত জয়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved