MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • কোভিডে লাফিয়ে সংক্রমণ বৃদ্ধি, মৃত্যু ৯ জেলায়, আজ মহরমে পুর কেন্দ্রে টিকাকরণ বন্ধ

কোভিডে লাফিয়ে সংক্রমণ বৃদ্ধি, মৃত্যু ৯ জেলায়, আজ মহরমে পুর কেন্দ্রে টিকাকরণ বন্ধ

রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণ ফের উর্ধ্বমুখী। ৪৮ ঘন্টায় বাড়ল ২০০ এরও বেশি দৈনিক আক্রান্তের সংখ্য়া। ফের সংক্রমণ  বাড়ল  কলকাতা-উত্তর ২৪ পরগণায় এবং মৃত্যু বাড়ল ৯ জেলায়। বৃহস্পতিবারের  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে হয়েছেন,  ৬৪৬  জন থেকে বেড়ে ৭৩১ এবং মৃত্যু  হয়েছে ৭ জন থেকে বেড়ে ১২ জনের। উল্লেখ্য,  শুক্রবার  মহরম উপলক্ষে কলকাতা পুরসভা ভ্যাকসিনেশন সেন্টার এবং করোনা পরীক্ষা কেন্দ্রগুলি বন্ধ থাকবে।  চলুন দেখে নেওয়া যাক বাংলা তথা কলকাতার কোভিড চিত্র।

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : Aug 20 2021, 08:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

 শুক্রবার  মহরম উপলক্ষে কলকাতা পুরসভা ভ্যাকসিনেশন সেন্টার এবং করোনা পরীক্ষা কেন্দ্রগুলি বন্ধ থাকবে। পুরসভার তরফে এমনটাই জানানো হয়েছে। পুরসভার নির্দিষ্ট সেন্টারগুলিতে করোনা পরীক্ষাও করাতে পারবেন না। তবে পরের দিন থেকেই পরিষেবা স্বাভাবিক হবে।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210


 কোভিডের দ্বিতীয় তরঙ্গের দাপট আগের থেকে কমেছে রাজ্যে।  মৃত্যুর সংখ্যাও আগের থেকে কমলেও গত ২৪ ঘন্টায় ফের বেড়েছে। কোভিডে এখনও মৃত্য়ু হচ্ছে বাংলার ৯ জেলায়। 

310

মৃত্যুর লিস্টে সেই ৯ জেলার লিস্টে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগণা। যদিও মৃত্য়ুর অভিশাপ মুক্ত এখনও হতে পারেনি দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়ি,মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা।
 

410

বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ১২ জন। তবে এবারেও কলকাতা মৃত্যু শূন্য হয়েছে। 

510

বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,  উত্তর ২৪ পরগণায় ৩ জন , দার্জিলিংয়ে ২ জনের মৃত্য়ু হয়েছে। এবং কালিংপং, জলপাইগুড়ি,মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা জেলায়  ১ প্রাণ হারিয়েছেন। 

610

বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,  কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা  এক লাফে ৩২ থেকে বেড়ে ৮৯ জন। এবং এখানে মোট  সংক্রমণের সংখ্যা ৩১১,৭৭৬ জন এবং  মোট মৃতের সংখ্যা ৪৯৯০ জন। 
 

710


 এবারও  রাজ্যের সব জেলার থেকে এবারেও সংক্রমণ নিয়ে ফের শীর্ষে উত্তর ২৪ পরগণা। তবে একদিনে আক্রান্তের সংখ্যা ১০০ এর নীচে নেমেছে।  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, উত্তর ২৪ পরগণা একদিনে আক্রান্তের সংখ্যা ৭৯ জন। দার্জিলিং একদিনে আক্রান্তের সংখ্যা ৪৭ জন। 

810

বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,   একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৭৩১ জন । যা আগের থেকে অনেকটাই কমেছে।  পশ্চিমবঙ্গে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া  ৯,৬৫৩  জন।

910

তবে এই মুহূর্তে কোভিড জয়ীর সংখ্যা বেড়েছে। নিঃশ্বাস নিচ্ছে হাসপাতাল গুলি।  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮১ জন।  বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫, ১২,৯৯৯ জন। 

1010


বৃহস্পতিবারের  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী ১৮ জানুয়ারী সুস্থতার হার পেরিয়ে ৯৭ শতাংশ হয়েছিল। তারপর  দ্বিতীয় তরঙ্গে  ফের পতন হয়। মার্চের পর থেকে। তবে এরপর অভিশপ্ত প্রায় ৭ মাস পেরিয়ে গিয়েছে।  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে  সুস্থতার হার একদিনে এখনও ৯৮.১৮ শতাংশ। 


 

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata to Delhi Volvo Bus: সস্তায় পুষ্টিকর! ভলভো বাস, পুরো এসিতে শুয়ে শুয়েই কলকাতা থেকে দিল্লি? এলাহি ব্যাপার
Recommended image2
TMC vs TMC: অভিষেককে ২ ঘণ্টার ডেডলাইন, মমতাকে শ্রদ্ধা জানিয়ে ঋত-শিবিরে যোগ দিতে ১ মাস সময় দিলেন মদন
Recommended image3
২১ জুলাই TMC vs TMC: মমতা-ঋতব্রতের আলাদা মঞ্চ, কলকাতায় কার সভায় বেশি ভিড়?
Recommended image4
Now Playing
Kalyan Banerjee: 'বকবক' করেই চলেছেন কল্যাণ! থামতে বলতেই একুশের মঞ্চেই মমতার সঙ্গেই তুমুল 'ঝগড়া'!
Recommended image5
২১ জুলাইয়ের মঞ্চে ২২ মিনিটের বক্তৃতা, মমতার সঙ্গে কথাকাটাকাটির পর সোজা বাড়ির পথে কল্যাণ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved