MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Cyclone Gulab: ঘূর্ণিঝড় 'গুলাব'-র প্রভাবে প্রবল বর্ষণের পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে

Cyclone Gulab: ঘূর্ণিঝড় 'গুলাব'-র প্রভাবে প্রবল বর্ষণের পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে

 ঘূর্ণিঝড় গুলাব  উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে  অবস্থান করছে।   পাকিস্তান এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে গুলাব। গোপালপুর ও বিশাখাপত্তনমের মাঝে অন্ধ্র প্রদেশ উপকূলে কলিঙ্গপত্তনমে সন্ধ্যায় আছড়ে পড়বে। ঘূর্ণিঝড় গুলাব গোপালপুর থেকে ৩৩০ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এবং কালিঙ্গপত্তনম থেকে ৪০০ কিলোমিটার পূর্বে অবস্থান করছে। ভারী বৃষ্টির কমলা সর্তকতা দক্ষিণবঙ্গে।জোড়া ঘূর্ণাবর্তের জেরে রবিবার প্রবল বর্ষণে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। দেখুন ছবি। 

2 Min read
Author : Asianet News Bangla
Published : Sep 26 2021, 08:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

ভারী বৃষ্টির কমলা সর্তকতা দক্ষিণবঙ্গে। রবিবার বৃষ্টি উপকূলের জেলায় (Coast area)। কাল বাড়বে বৃষ্টির পরিমাণ। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। দুর্যোগের আশঙ্কা সবচেয়ে বেশি কলকাতাসহ দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে। 

211


 ঘূর্ণিঝড় গুলাব (Cyclone Gulab) উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে (Bay of Bengal)অবস্থান করছে।   পাকিস্তান এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে গুলাব। গোপালপুর ও বিশাখাপত্তনমের মাঝে অন্ধ্র প্রদেশ উপকূলে কলিঙ্গপত্তনমে সন্ধ্যায় আছড়ে পড়বে। ঘূর্ণিঝড় গুলাব গোপালপুর থেকে ৩৩০ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এবং কালিঙ্গপত্তনম থেকে ৪০০ কিলোমিটার পূর্বে অবস্থান করছে।
 

311

সোমবার মধ্যে আরো একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায়। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ হয়ে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগিয়ে আসবে। সুন্দরবন দিয়ে এটি প্রবেশ করে ক্রমশ ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। এর প্রভাবে প্রবল দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে। 
 

411


রবিবার পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা।সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। মঙ্গলবার ভারী বৃষ্টির কমলা সর্তকতা। 
 

511

কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা।বুধবার প্রবল বর্ষণের সম্ভাবনা। ভারী বৃষ্টির কমলা সতর্কতায় এদিনও।

611


 কলকাতা, দুই মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ,ঝাড়গ্রাম ,বাঁকুড়া পুরুলিয়া ,পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাগুলিতে ভারী বৃষ্টি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সর্তকতা।

711


রবিবার পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সর্তকতা দক্ষিণ ২৪ পরগণা জেলাতেও।
 

811

মঙ্গল ও বুধবার কলকাতা হাওড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৬৫কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।

911


হাওয়া অফিস জানিয়েছে,  নিম্নচাপটি যেহেতু সমুদ্রের উপরে রয়েছে তাই ২৫ তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।  দক্ষিণবঙ্গের নদীগুলোর জলের পরিমাণ অনেকটাই বাড়বে। নিচু জায়গাগুলোতে কিন্তু আবারও জল জমার একটা সম্ভাবনা থাকছে।
 

1011


রবিবার তাপমাত্রা (Temparature) স্বাভাবিকের থেকে নীচে থাকলেও আগের থেকে অনেকটাই বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৫ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা  ২৬.৫ ডিগ্রী।  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে।
 

1111

অপরদিকে,শুক্রবার শহরের বাতাসে জলীয়বাষ্পের (Humidity) সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ।   সর্বনিম্ন ৭৭ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী দুদিন বাড়বে তাপমাত্রা সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি। 
 

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
DA News: নবান্নের ঘাড়ে ১০,৪০০ কোটির বোঝা! বকেয়া DA ইস্যুতে ফের সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার?
Recommended image2
Now Playing
Samik Bhattacharya: ‘ফিরহাদের ছেলেমেয়ে উচ্চ শিক্ষিত হবেন আর অন্যরা মাদ্রাসায় পড়বে!’ বিস্ফোরক শমীক
Recommended image3
Madhyamik Result: মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে? মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিই জানিয়ে দিলেন
Recommended image4
এই লিংকে ক্লিক করুন! মার্চ থেকেই অ্যাকাউন্টে ১৫০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার?
Recommended image5
Weather Kolkata: বসন্তে অব্যাহত পারদ পতন! শীতের লম্বা ইনিংস নিয়ে কী বলছে আলিপুরের পূর্বাভাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved