MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • পেট্রোল-ডিজেলের দামে সেঞ্চুরি হাঁকাবে কি কলকাতা, মূল্যবৃদ্ধিতে মাথায় হাত শহরবাসীর

পেট্রোল-ডিজেলের দামে সেঞ্চুরি হাঁকাবে কি কলকাতা, মূল্যবৃদ্ধিতে মাথায় হাত শহরবাসীর

পেট্রোল-ডিজেলের দামে সেঞ্চুরি হাঁকাতে চলেছে  এবার কলকাতাও। উল্লেখ্য, দেশের একাধিক শহরে আগেই পেট্রোল-ডিজেলের দাম একশো পার করে গিয়েছে।পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়ে চলেছে রাষ্ট্রায়ত্ত  তেল সংস্থাগুলি। কার্যত লকডাউনের মাঝে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে নাভিশ্বাস উঠেছে শহরবাসীর।  

2 Min read
Author : Asianet News Bangla
Published : Jun 13 2021, 08:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17


গত ৪০ দিনের মধ্যে এইনিয়ে মোট ২৩ বার জ্বালানির দাম বেড়েছে। রবিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৬ টাকা ৬ পয়সা। আর ডিজেলের দাম লিটারে ৮৯ টাকা ৮৩ পয়সা হয়েছে। পেট্রোল এবং ডিজেলে যথাক্রমে ২৬ পয়সা ও ডিজেলের দাম ২৩ পয়সা বেড়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

 দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৬ টাকা ১২ পয়সা। এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮৬ টাকা ৯৮ পয়সায়। পেট্রোলে ২৭ পয়সা এবং ডিজেলে  ২৩ পয়সা বাড়ানো হয়েছে। 
 

37

 মুম্বাইতে  লিটার প্রতি পেট্রোলের দাম ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে। সেখানে পেট্রোলের দাম ২৬ পয়সা  বেড়ে হয়েছে ১০২ টাকা ৩০ পয়সা। 

47


চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ২৪ পয়সা। এই মুহূর্তে সেখানে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৭ টাকা ৪৩ পয়সা। 
 

57

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার জানিয়েছেন, পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। কেন্দ্রকে ভারসাম্য রক্ষা করে চলতে হয়। কেন্দ্রের দায়িত্ব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা। তাই রোজ দফায় দফায় পেট্রোপণ্যের দাম বাড়ছে। 
 

67

দেশের পাঁচ রাজ্যে একুশের নির্বাচনের প্রক্রিয়া চলাকালীন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের  মূল্যবৃদ্ধি হয়। তবে, সেই সময় দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বাড়েনি। এরপর ২ মে বিধানসভা  ভোটের ফল প্রকাশিত হওয়ার পরই দাম সংশোধিত হতে শুরু করে। 

77


অপরদিকে করোনা পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের  অর্থনীতিতে। লকডাউনের জেরে কাজ হারিয়েছেন বহু মানুষ। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির পরিসংখ্যান  অনুযায়ী, গত বছর দেশে করোনা থাবা বসানোর পরই গৃহস্থের আয় ৯৭ শতাংশ কমে গিয়েছে। তার উপর  পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।   

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Banerjee: দীর্ঘ জেরার পর ছাড়া পেলেন, রবিবার ফের হাজিরা দিতে হবে অভিষেককে
Recommended image2
Now Playing
Kalyan Banerjee on Abhishek: 'আমি কী ডাস্টবিন? অভিষেক থাকলে দল ছেড়ে দেব' মমতাকে চরম হুঁশিয়ারি কল্যাণের!
Recommended image3
TMC-র পার্টি ফান্ডের কোটি কোটি টাকা এবার কে পাবে? দলের ভাঙনের মুখে দাঁড়িয়ে মহাসংকটে মমতা
Recommended image4
Now Playing
Kalyan Banerjee: 'অভিষেকের ঔদ্ধত্যেই শেষ তৃণমূল, ও থাকলে আমি থাকব না' এবার দল ছাড়ার হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের!
Recommended image5
Abhishek Banerjee: ৬টার মধ্যে CID দফতরে হাজিরার নির্দেশ, সই জালিয়াতি মামলায় অভিষেককে রক্ষাকবচ হাইকোর্টের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved