MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • সারা রাত ধরে বৃষ্টি কলকাতা সহ জেলায়, ডুবেছে নিচু এলাকা, দেখে নিন শহরের জলছবি

সারা রাত ধরে বৃষ্টি কলকাতা সহ জেলায়, ডুবেছে নিচু এলাকা, দেখে নিন শহরের জলছবি

নিম্নচাপের দাপটে রাতভর বৃষ্টি কলকাতায়। সোমবার সারাদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টিপাতের জেরে সতর্কতা জারি উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দিনভর বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 12 2022, 10:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূলে পশ্চিম-মধ্য এবং পার্শ্ববর্তী উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ ঘনীভূত। তার জেরে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির ধারাপাত অব্যাহত। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

সোমবার সারাদিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

39

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।

49

বৃষ্টি হবে মঙ্গলবারও। এদিন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূমে।

59

ইতিমধ্যেই গোড়ালি জলে ডুবেছে কলকাতার নিচু এলাকাগুলি। শহরতলীর অবস্থাও একই। স্কুলে স্কুলে কার্যত আজ অঘোষিত ছুটির মেজাজ। তবে একটানা বৃষ্টিতে ট্রেন পরিষেবা কিছুটা হলেও বিপর্যস্ত। রাস্তাতে যানবাহনের গতিও ধীর। ফলে সমস্যায় নিত্যযাত্রীরা। 

69

আগামী বুধবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৫৫ কিমি। আগামী বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

79

বুধবারও বৃষ্টির সাক্ষী হবে শহর কলকাতা। এরই সঙ্গে বুধবার দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আইএমডি জানিয়েছিল রাজ্যে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

89

আগামী ১৪ তারিখ থেকে অবশ্য দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টির পরিমাণ কমবে। আগামিকাল পর্যন্ত সমুদ্র উপকূলে দমকা হাওয়া বইবে। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে উপকূলে। ১৩ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

99

বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা নেমেছে কলকাতায়। সোমবার তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ৩৭.১ মিলিমিটার।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga Puja 2026: কলকাতার ব্লু লাইন মেট্রোর কোন স্টেশনে বিখ্যাত মণ্ডপ দেখতে পাবেন?
Recommended image2
পুজোয় শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন, রাতভর চলবে লোকাল! রইল তালিকা
Recommended image3
WB Govt Jobs: রাজ্যে আরও ৪৫ হাজার পদে নিয়োগের ঘোষণা! কোন দফতরে কত শূন্যপদ?
Recommended image4
Puja Special Train: পুজোয় রাতেও মিলবে লোকাল ট্রেন! চলবে ১২টি স্পেশাল, রইল টাইম টেবিল
Recommended image5
Now Playing
Mamata Banerjee Attack: মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছুরি নিয়ে হামলার চেষ্টা? সামনে এল অভিযুক্তের পরিচয়! কে এই অনুসূয়া সাহা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved