MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • Winter Skin Care: শীতে সেনসিটিভ ত্বকের যত্নে এই ভুল করছেন না তো, এতে বাড়তে পারে সমস্যা, ব্যবহার করুন এই কয়টি

Winter Skin Care: শীতে সেনসিটিভ ত্বকের যত্নে এই ভুল করছেন না তো, এতে বাড়তে পারে সমস্যা, ব্যবহার করুন এই কয়টি

শীতের (Winter) শুরু মানেই ত্বকের নানান সমস্যা। কখনও শুষ্ক ত্বকের (Dry Skin) সমস্যা, কখনও ট্যান তো কখনও ত্বক ফেটে যাওয়া। শীতের মরশুমে ত্বক নিয়ে নানান সমস্যায় ভোগেন সকলে। সমস্যা থেকে বাঁচতে হাজার রকম প্রোডাক্ট (Products) ব্যবহার করি। কিন্তু, তাতেও সুরাহা হয় না। ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিন। আমরা প্রায় সকলেই ত্বকের যত্ন নিতে গিয়ে কয়টি ভুল করে ফেলি। যার জন্য সমস্যা বাড়ে। বিশেষ করে সেনসিটিভ ত্বকের ক্ষেত্রে। সেনসেটিভ ত্বকের (Sensitive Skin) যত্নের ক্ষেত্রে এই কয়টি ভুল করবেন না। এতে ত্বকে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। 

3 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : Dec 27 2021, 02:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

সেনসিটিভ ত্বক যাদের, তারা টোনার (Toner) নির্বাচনে বিশেষ গুরুত্ব দিন। টোনারগুলো অ্যালকোহল ও কঠোর রসায়ন মুক্ত হওয়া উচিত। তা না হলে, সেনসিটিভ ত্বকে (Sensitive Skin) সমস্যা দেখা দিতে পারে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

শীতে অনেকেই স্ক্রাবার (Scrubber) ব্যবহার করে। স্ক্রাবার মূলত রোমকূপে জমে থাকা নোংরা বের করে দেয়। তবে, সেনসিটিভ ত্বক যাদের, তারা শীতে হালকা স্ক্রাবার ব্যবহার করুন। যে কোনও স্ক্রাবার সেনসিটিভ ত্বকের (Sensitive Skin) জন্য নয়। ভুল স্ক্রাবার ব্যবহার করলে ত্বক আরও শুষ্ক হয়ে যায়। ত্বক ফেটে যায়। তাই শীতের জন্য উপযুক্ত স্ক্রাবার কিনুন।  

310

শীতে অবশ্যেই সানস্ক্রিন (Sunscreen) লাগান। এসপিএফ ৩০ লাগাতে পারেন। শীতে সেনসিটিভ ত্বক (Sensitive Skin) যাদের, তাদের সানস্ক্রিন লাগানো খুবই প্রয়োজন। তা না হলে সহজেই ট্যান পড়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার ২০ মিনিট আগে সানস্ক্রিন লাগান। শীতের জন্য উপযুক্ত সানস্ক্রিন কিনুন। এমন ক্রিম কিনবেন, যা সেনসিটিভ ত্বকের জন্য উপযুক্ত। 

410

শীতে ত্বকের যত্ন নিতে ঘরোয়া প্যাক লাগাতে পারেন। সেনসিটিভ ত্বকের জন্য দই খুব উপকারী। একটি পাত্রে দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। দইয়ে সামান্য এসেনসিয়াল অয়েল মেশান। মিশ্রটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বক নরম হবে।  

510

অ্যাপেল সিডার ভিনিগারও সেনসিটিভ ত্বকের জন্য উপকারী। একটি পাত্রে অ্যাপেল সিডার ভিনিগার নিন। এতে মধু ও গোলাপ জল মেশান। মিশ্রণটি মুখ ও হাতে লাগান। ত্বক নরম হবে। রুক্ষ্ম ত্বকের সমস্যা দূর হবে।  মধু ত্বকে ময়েশ্চর জোগাবে। আর গোলাপ জল ত্বকের পিএইচ মাত্রা বজায় রাখবে। 

610

অ্যালোভেরা জেল শীতে ত্বকের যত্নের জন্য বেশ উপকারী। ত্বকের সকল সমস্যা দূর করতে অ্যালোভেরা বেশ উপকারী। নিয়মিত ব্যবহারে শুষ্ক ত্বকের সমস্যা দূর হবে। এই অ্যালোভেরা জেলের সঙ্গে দই মেশান। মিশ্রণটি মুখে মেখে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বক উজ্জ্বল হবে।  

710

লাগাতে পারেন কাঁচা হলুদ ও দুধের সর। দুধের সরের সঙ্গে কাঁচা হলুদ বাটা নিয়ে ভালো করে মেশান। প্যাকটি মুখে, গলায় লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। উপকার পাবেন। 

810

শীতে লাগাতে পারেন চন্দন ও শসার রস। সেনসিটিভ ত্বকের জন্য বেশ উপকারী এটা। চন্দর বাটার সঙ্গে শসার রস মেশান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এতে ত্বক উজ্জ্বল হবে। ট্যান দূর হবে চন্দন ও শসার গুণে। 

910

সেনসিটিভ ত্বক (Sensitive Skin) যাদের, তারা শীতে অনেকে ময়েশ্চরাইজার লাগান না। এমন করা উচিত নয়। এতে ত্বক শুষ্ক হয়ে যায়। ফেটে যায় ত্বক। তাছাড়া, শীতে বেশি স্কিন কেয়ার প্রোডাক্ট (Skin Care Products) ব্যবহার করবেন না। এতে ত্বকের আরও ক্ষতি হয়। সেনসিটিভ ত্বক যাদের, তারা যতটা প্রয়োজন ততটুকু যত্ন নিন। এর বেশি হলে, ত্বকের সমস্যা দেখা দিতে পারে।

1010

শীতে পার্টি, আউটিং মাস্ট। এই মরশুমে পার্টি থেকে ফিরতে যতই দেরি হোক, মেকআপ তুলে তবেই ঘুমাতে যাবে। পার্টি থেকে ফিরে মুখ পরিষ্কার করুন সবার আগে। তারপর ময়েশ্চরাইজার লাগান। তা না হলে ত্বকে (Sensitive Skin) নানা রকম সমস্যা দেখা দেবে। 

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
মুখ পাতলা? ভরাট দেখাবে মুখ, পারফেক্ট শেপের জন্য রইল ৭টি খোঁপার স্টাইল
Recommended image2
লোডশেডিংয়ে ফ্রিজ বন্ধ? গরমে তরকারি পচবে না, ঠাকুমার এই ৫ টোটকা জানলেই কেল্লাফতে
Recommended image3
আমের সিজন যাওয়ার আগে বানিয়ে ফেলুন এই মিষ্টি, ষষ্ঠীতে জামাই আদরের মেনুতে হিট – ‘আম ভাপা দই’
Recommended image4
Cardamom Water: খালি পেটে এলাচ ভেজানো জল খাওয়ার অভ্যাস করুন, জানুন কারণ
Recommended image5
Dosa English Name: ধোসার ইংরেজি নাম কী? ভারতের প্রিয় খাবারের নামের আসল রহস্য জানুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved