MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • চুলের যত্নে নারকেল তেল মালিশ কতটা কার্যকর, কি বলছেন এই বিষয়ে বিশেষজ্ঞরা

চুলের যত্নে নারকেল তেল মালিশ কতটা কার্যকর, কি বলছেন এই বিষয়ে বিশেষজ্ঞরা

বর্তমানে চুলের তেল দেওয়ার চল প্রায় উঠে গিয়েছে বললেই আগে। আগের দিনের মত দিদিমা-ঠাকুমা টেনে ধরে চুলে তেল দিয়ে দিতেন নাতি-নাতনিদের। কারণ তুল মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল হবে। আর বর্তমানে আমরা চুলের জন্য নিয়মিত রাসায়নিক প্রোডাক্ট ব্যবহার করি। এছাড়া খর জল, দূষণ, এমনকি অতিবেগুনি রশ্মির কারণেও চুলের প্রোটিন এবং আর্দ্রতা নষ্ট হচ্ছে দিনের পর দিন। ফলে চুল বর্ণহীন, রুক্ষ এবং নির্জীব হয়ে পড়ছে। তার উপর কড়া রাসায়নিকযুক্ত শ্যাম্পু, মাস্ক, স্মুদনিং ক্রীম লাগালে চুলের যন্ত্রণা বাড়বে ছাড়া কমবে না। বিশেষজ্ঞদের মতে শ্যাম্পুর আগে চুলে নারকেল তেল দিয়ে মালিশে রয়েছে বহু গুণ, জেনে নিন এর উপকারী। 

2 Min read
Author : Deblina Dey
Published : Mar 17 2021, 03:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

 আপনার চুলে কতটা যত্নের প্রয়োজন তার উপর নির্ভর করে চুলে তেল দেওয়া। যদি চুলের খুব পুষ্টির প্রয়োজন সে ক্ষেত্রে আগের রাতেই নারকেল তেল মালিশ করা উচিৎ। নয়তো ঠিক চুল ধোয়ার আগে মালিশ করলেও চলে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

চুল গোড়া শক্ত এবং মজবুত রাখার জন্য চুলের যতটুকু যত্নের প্রয়োজন তাতে নারকেল তেল থাকা অত্যন্ত জরুরি। স্বাস্থ্যকর এক মাথা ভর্তী ঘন কালো চুল পেতে প্রয়োজন, জল দিয়ে চুল ভালো করে ধোওয়া ও চুলে তেল দেওয়া। তবে যে কোনও তেল মাখলে চলবে না। 

38

এমন অনেক শ্যাম্পু আছে যারা দাবী করে তাতে অ্যামোনিয়াম কন্টেন্ট অল্প আর প্রাকৃতিক উপাদান বেশি। কিন্তু এই ধরণের শ্যাম্পুও চুলের ক্ষতি করতে পারে, কারণ শ্যাম্পু লাগালে চুলের প্রোটিন ধুয়ে বেরিয়ে যাওয়া অনিবার্য।

48

তাই চুলের যত্ন নিতে এমন তেল মাখতে হবে যা  চুলের গভীরে যায় এবং যাতে গোড়া পর্যন্ত পৌঁছনোর মত উপাদান আছে। সব শ্যাম্পুতেই যেহেতু রাসায়নিক উপাদান থাকে তাই এর থেকে চুলের গোড়া বাঁচানো সম্ভব নয়।

58

একমাত্র নারকেল তেল হল এমনই একটি প্রাকৃতিক উপাদান যা চুলের গভীর পর্যন্ত পৌঁছাতে পারে। এই তেল চুলের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি প্রোটিনও ধরে রাখে। ফলে ধোয়ার সময় প্রোটিন ক্ষয় হয় না, চুল শক্ত ও স্বাস্থ্যকর থাকে।

68

চুলে তেল দেওয়ার সময় তাই নারকেল তেলের সঙ্গে আমলকি, পেঁয়াজ, তিল, কালো জিরের মত উপাদান মিশিয়ে চুলে মালিশ করলে আরও দ্রুত ফল পাওয়া যায়। 

78

এছাড়া হাফ কাপ জলপাই তেল বা অলিভ অয়েল এবং এক কাপ নারকেল তেল ভালো করে মিশিয়ে চুলে মালিশ করলে তা চুলের প্রয়োজনীয় আর্দ্রতা ও জ্বেল্লা রক্ষা করে। 

88

এই তেল চুলে দিয়ে মালিশ করে ৩০-৪৫ মিনিট রেখে দিন। সারা রাতও লাগিয়ে রাখতে পারেন। তোয়ালে সামান্য গরম করে ৩০-৪৫ মিনিট মাথায় বেঁধে এরপর চুল শ্যাম্পু করে নিন। 

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ragi Benefits: রাগিকে অবহেলা নয়, রোজ খেলে মিলবে এই দারুণ উপকারিতা
Recommended image2
Olive Oil: অলিভ অয়েলের এই স্বাস্থ্যগুণগুলি না জানলেই নয়
Recommended image3
Long Hair: লম্বা চুলে দেখাবে দারুণ, বেছে নিন ৬টি ফ্যাশনেবল হেয়ারস্টাইল
Recommended image4
Almond Kajal: বাদাম দিয়ে কাজল তৈরির সহজ উপায়, জেনে নিন এই DIY টিপস
Recommended image5
Wooden Flooring: টাইলস-মার্বেল পুরনো! কাঠের মেঝেতেই বাড়বে ঘরের শোভা, দেখে নিন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved