MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Relationship
  • 'পাশে থেকেও সঙ্গে নেই ব্যস্ত ফোনেই', পরিস্থিতি সামাল দিতে মাথায় রাখুন এই বিষয়গুলি

'পাশে থেকেও সঙ্গে নেই ব্যস্ত ফোনেই', পরিস্থিতি সামাল দিতে মাথায় রাখুন এই বিষয়গুলি

অনেক সময়েই সম্পর্কেই দেখা যায় সামান্য বিষয় নিয়ে দুটি মানুষের মধ্যে ক্রমাগত অশান্তি। দুজনে একান্তে সময় কাটাতে গিয়েও দুজনের মধ্যে কথা বলার অবকাশ থাকে না। আর এর কারন একজন সব সময়েই ব্যস্ত ফোনে। সামনে থেকেও ক্রমাগত উপেক্ষা করে চলে সঙ্গীকে। এই রকম সমস্যা প্রায় বেশিরভাগ জুটির মধ্যেই রয়েছে। আর সম্পর্কের বয়স যদি একটু বেশি হয়, তবে তো আর কথাই নেই। দিনের পর দিন ছোটখাটো বিষয়গুলিকে কেন্দ্র করে বেড়েই চলে সমস্যাগুলি। একটা সমস্যা কাটিয়ে ওঠার পর আবারও শুরু হয় অরেকটি নতুন সমস্যা। আগে যে বিষয়গুলি হাসির ছলেই মিটে যেত এখন সেই একই বিষয়গুলিকে কেন্দ্র করেই তৈরি হয় ঝামেলা, অশান্তি।  আর এই ঘটনা যদি ক্রমাগত চলতে থাকে, তবে সেই পরিস্থিতি সামাল দিতে ঝামেলা না করে সামলান অন্যভাবে। মাথায় রাখুন এই বিষয়গুলি-

2 Min read
Author : Deblina Dey
Published : Dec 07 2020, 04:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

কর্মব্যস্ত জীবনে সবার হাতেই সময় খুব কম। তাই ভালোবাসার নিবিড় এই সম্পর্ককে অটুট রাখতে কোয়ালিটি টাইম দিন সম্পর্ককেও। সারাদিন কাজ নিয়ে মেতে না থেকে কথা বলুন দুজনে। 

28

শুধুমাত্র এই দূরত্বের কারণেই সুস্থ স্বাভাবিক সম্পর্ক তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে এক সময়ে। তাই সঙ্গীকে উপেক্ষা না করে মনের কথা বলে মিটিয়ে ফেলুন সমস্যা।

38

নিজের মনের কথা বললেই হবে না, কথা শোনার ধৈর্য রাখতে হবে আপনাকেও। সঙ্গীর সমস্যা বুঝতে হবে আপনাকেও। সঙ্গীর আগ্রহ বা পছন্দের বদল হয়েছে কি না সেই বিষয়ে কথা বলুন। 

48

এমন সময়ে যদি দেখেন সঙ্গী আপনার সঙ্গে পরিস্কারভাবে কথা বলছেন না। ঘুরিয়ে কথার উত্তর দিচ্ছেন, তবে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, এই সম্পর্কে আপনি থাকতে চান কি না। 

58

সব সময় নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না, পজেটিভ চিন্তা করুন। সব সময় পজেটিভ কথা বলুন এতে আপনার সঙ্গীর মনের বিভ্রান্তি থাকলে তা কেটে যাবে। স্পষ্ট জানতে চান, কেন তিনি আপনাকে উপেক্ষা করে চলছেন। 

68

 তবে এটা যদি আপনার সঙ্গীর স্বভাব হয়ে থাকে। সে ক্ষেত্রে সিদ্ধান্ত নিন ওনার সঙ্গে আপনি সারাজীবন মানিয়ে চলতে পারবেন কি না। 

78

যদি কোনও ভুল বোঝাবুঝি হয়, যার কারণে সঙ্গী আপনাকে উপেক্ষা করছে তবে পরিস্থিতি সামলাতে কথা বলুন সঙ্গীর সঙ্গে। মনের মধ্যে থেকে ইগো বা রাগ আগে দূরে রাখুন, বোঝার চেষ্টা করুন সমস্যার শুরুটা কোথা থেকে। 

88

যদি সঙ্গীর আপনার প্রতি টান বা ভালোবাসা থাকে তবে তিনি আপনার কথা অবশ্যই মন দিয়ে শুনবেন এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন। এতেই সম্পর্কের মধ্যের যত সমস্যা সব দূর হয়ে যাবে। 

Relationship Tips (রিলেশনশিপ টিপস): Get Men and Women Relationship Advice & Dating Tips in Bangla. Read stories on different aspects of relationship from husband and wife, married life in Bangla at Asianet News Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
চলছে প্রেমের মরশুম, কিন্তু সঙ্গী অনেক দূরে? এই ভাবে সারপ্রাইজ দিন আপনার ভালোবাসার মানুষটিকে
Recommended image2
হ্যাপি প্রপোজ ডে: পার্টনার সঙ্গে সঙ্গে হ্যাঁ বলবে, এই ৫টি উপায় ট্রাই করুন
Recommended image3
প্রেমিক নেই? চিন্তা নেই, ভ্যালেন্টাইনস ডে-র বদলে গ্যালেটাইনস ডে
Recommended image4
বিয়ের আগে অবশ্যই বর কনের ভবিষ্যৎ সুরক্ষার জন্য এই কয়েকটি মেডিকেল পরীক্ষা করানো উচিত
Recommended image5
AI-এর ফাঁদ পাতা ভুবনে! ChatGPT খুলে দিল প্রেমিকের মুখোশ- জানুন কী করে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved