MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Other Sports
  • বিশ্বের দ্রুততম মানবের ৩৬তম জন্মদিন, ফিরে দেখা উসেইন বোল্টের রেকর্ডের ঝুলি

বিশ্বের দ্রুততম মানবের ৩৬তম জন্মদিন, ফিরে দেখা উসেইন বোল্টের রেকর্ডের ঝুলি

রেসিং ট্র্যাকে ঝ়ড তুলতেন তিনি। বিদ্যুতের গতি বললেও হয়তো কম বলা হবে। নিজের কেরিয়ারে গড়েছেন অসংখ্যা রেকর্ড। অলিম্পিকে (Olympics) সোনা জয়ের রেকর্ডও তা ঝুলিতে। সেই বিশ্বের দ্রুততম মানব উসেইন বোল্টের (Usain Bolt) জন্মদিন (Biryhday)২১ অগাস্ট। ৩৬ তম জন্মদিনে সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন বোল্ট। এমন দিনে ফিরে দেখা বোল্টের কেরিয়ারের কিছু রেকর্ড (Records) ও স্মরণীয় মুহূর্ত।  

2 Min read
Author : Sudip Paul
Published : Aug 21 2022, 01:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

পরপর তিনটি অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে সোনাজয়ী ইতিহাসের একমাত্র অ্যাথলেট উসাইন বোল্ট। ২০০৮ সালে বেইজিং অলিম্পিক দিয়ে শুরু। এরপর ২০১২ সালে লন্ডন অলিম্পিকের পর ২০১৬ সালে রিওতেও জয় করেন সোনা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

রিলেতেও পরপর তিনটি অলিম্পিকে সোনা জিতেছিলেন বোল্ট। কিন্তু বেইজিং অলিম্পিকে তার সতীর্থ  ডোপ টেস্টে ধরা পড়ায় তা বাতিল হয়ে যায়। বেইজিংয়েরটা বাতিল হয়ে গেলেও লন্ডন আর রিওর রিলে-সাফল্যের কৃতিত্বটা তো তাঁর থাকছেই।

310

চারবার ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন নিজের ক্যারিয়ারে। ২০০৯ আর ২০১০ সালে পরপর দুবার জেতেন এই পুরস্কার। ২০১৩ সালে জেতেন তৃতীয়বারের মতো। শেষবার জিতেছেন ২০১৭-তে।

410

আইএএফের সেরা পুরুষ অ্যাথলেটের শিরোপা ছয়বার নিজের করে নিয়েছেন বোল্ট—২০০৮, ২০০৯, ২০১১, ২০১২, ২০১৩ ও ২০১৬—এই ছয় বছর আইএএফের সেরা পুরুষ অ্যাথলেট নির্বাচিত হয়েছিলেন তিনি।

510

অলিম্পিকে আটটি সোনার পদক জিতেছেন তিনি। ২০০৮ সালে বেইজিং, ২০১২ সালে লন্ডন আর ২০১৬ সালে রিও অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের ছয়টি সোনা। পাশাপাশি লন্ডন ও রিওর রিলের দুটি সোনা।

610

২০০৮ সালে বেইজিং অলিম্পিকে এই টাইমিং দিয়েই ১০০ মিটার স্প্রিন্ট জিতেছিলেন বোল্ট। পরের বছরই বার্লিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই টাইমিং ছাড়িয়ে যান। ২০০৯ সালে বার্লিনে বিশ্ব অ্যাথলেটিকসে ৯.৫৮ টাইমিংয়ে বিশ্ব রেকর্ড গড়ে ১০০ মিটার স্প্রিন্ট জিতেছিলেন বোল্ট।

710

বিশ্ব অ্যাথলেটিকসে তাঁর মোট সোনার সংখ্যা। ১০০ মিটার স্প্রিন্ট (২০০৯, ২০১৩ ও ২০১৫), ২০০ মিটার স্প্রিন্ট (২০০৯, ২০১১, ২০১৩, ২০১৫) রিলে (২০০৯, ২০১১, ২০১৩, ২০১৫)।

810

জীবনে পাঁচজন স্প্রিন্টারের কাছেই হেরেছেন বোল্ট। এঁরা হলেন—গ্যাটলিন, কোলম্যান, আসাফা পাওয়েল, টাইসন গে আর জাস্টিন গ্যাটলিন। এই পাঁচ অ্যাথলেট নিশ্চিতভাবেই অমর হয়ে থাকবেন অ্যাথলেটিকসের ইতিহাসে।

910

কেরিয়ারে একবারই ব্রোঞ্জপদক জিতেছেন উসাইন বোল্ট। সেটিও একেবারে গোধূলিবেলায় এসে। ২০১৭ সালে লন্ডনে বিশ্ব অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জোটে বোল্টের ভাগ্যে। এই ইভেন্টে সোনা জেতেন যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন।

1010

নিজের ৩৬ তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন উসেইন বোল্ট। বিশ্ব জুড়ে তার জনপ্রিয়তা এখনও এতটুকু কমেনি। বর্তমানে স্ত্রী ও সন্তাদের নিয়ে সুখী জীবন উপভোগ করছেন। কিন্তু ট্র্যাক মিস করে বিশ্বের দ্রুততম মানবকে।

Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Manchester United: জল্পনাই সত্যি, বরখাস্ত ম্যান ইউ ম্যানেজার মাইকেল ক্যারিক
Recommended image2
Rishabh Pant: ফিট হয়ে উঠেছেন, নিউজিল্যান্ড সফরে টেস্ট দলে যোগ দিচ্ছেন ঋষভ পন্থ
Recommended image3
Afghanistan U19 vs India U19: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারত, সামনে পাকিস্তান
Recommended image4
Khalid Jamil: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ গোল হজম, লজ্জাজনক হার খালিদ জামিলের দলের
Recommended image5
Ronaldinho: ১১ বছর পর অবসর ভেঙে মাঠে ফিরলেন, ৪৬ বছর বয়সে ইতালির ক্লাবে রোনাল্ডিনহো!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved