MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Travel
  • Weekend Trip- ট্রিহাউসে রাত্রীবাস, মাছ ধরা থেকে বনভোজন, কলকাতার কাছেই প্রাকৃতির পাঠশালা

Weekend Trip- ট্রিহাউসে রাত্রীবাস, মাছ ধরা থেকে বনভোজন, কলকাতার কাছেই প্রাকৃতির পাঠশালা

শীত মানেই হালকা ট্রিপে বেজায় আনন্দ। গরম নেই, তাই সারাদিন ব্যাপি হুল্লোর করে কেটে যেতে পারে গোটা পরিবারের এক একটি ছুটির দিন। কিন্তু ইচ্ছে থাকলেই যে উপায় হবে এমনটা নয়। কারণ খুব দূরে কোথাও ট্রিপ প্ল্যানিং মানেই সময় সাপেক্ষ বিষয়। কিন্তু ট্রিহাউস, গার্ডেন, মাছ ধরা, ঢালাও পাত পেড়ে খাওয়া সব যদি পাওয়া যায় হাতের মুঠোয়! তাও আবার কলকাতার আসে পাশেই, বিষয়টা ঠিক কেমন হয়!  

2 Min read
Author : Jayita Chandra
Published : Nov 14 2021, 11:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

নিঃসন্দেহে ভালো। তাই এবার ঠিকানা হোক প্রকৃতির পাঠশালা, বেশি দূর নয়, বজবজ ২ নং ব্লকের জীববৈচিত্র উদ্যানেই এবার কাটতে পারে শীতের একটি পুরো দিন, বা সপ্তাহের শেষের ট্রিপ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

কেবলই যে পিকনিক, বা ভ্রমণস্থান এমনটা কিন্তু নয়, প্রাকৃতিক সম্পদে সাজিয়ে তোলা এই স্থান মনও ভালো করে দিতে পারে এক পলকে। ট্রি হাউসে কাটিয়ে নেওয়া যেতে পারে রাত। বেশ অ্যাডভেঞ্চার। সঙ্গে ডিঙি নৌকায় ভ্রমণ, বিষয়টা মন্দ নয়। 

310

ছিপ ফেলে মাছ ধরার আনন্দ, পাশাপাশি ছোটদের খেলার পার্ক, প্রজাপতী পার্ক, কুটির শিল্প, বিভিন্ন গাছের বাগান, এক কথায় বলতে গেলে সাজিয়ে রাখা এই স্থানের পরতে-পরতে জড়িয়ে রয়েছে এক অন্যস্বাদের ভ্রমণ কাহিনি। 

410

কেবল পারিবারিক পিকনিকের জন্যই নয়, এখানে ছোট গ্রুপও বেশ আনন্দের সঙ্গে শীত উপভোগ করতে পারে। পার্ক খোলা থাকে শীতকালে ১১ টা থেকে ৫ টা আর গরমকালে খোলা থাকে ১০ টা থেকে ৬টা। 

510

এবার আসা যাক খরচের কথায়- প্রাকৃতিক পাঠশালায় বুকিং- ট্রিহাউসে রাত্রী বাস করতে চাইলে খরচ পড়বে ১৫০০ টাকা। সকাল ১১টা থেকে পরের দিন সকাল ১০টা পর্যন্ত থাকবে একদিনের বুকিং। এখানে মিলবে ক্যাম্প টেন্টও। ১০টা ক্যাম্পের ব্যবস্থা করা রয়েছে এখানে, মাথাপিছু খরচ পড়বে ৬০০ টাকা। 

610

Burul Park & Resort বুকিং- এখানে কান্ট্রি কটেজ মিলবে ১৭৫০ টাকায়। ঘর রয়েছে মাত্র দুটি। রুফটপ টেন্ট হাউসও রয়েছে এখানে, খরচ ১৯৫০ টাকা, রুম রয়েছে সেখানেও ২ টি। আর ক্যাম্প টেন্ট রয়েছে ৭৫০ টাকায়, সর্বোচ্চ দশটি। 

710

Burul Park & Resort-এ বনভোজনের ব্যবস্থা রয়েছে, এখানে লাঞ্চ বা ডিনার মিলবে ২৫০ টাকা থেকে। তংলিং রেস্তোরাঁ থেকে ব্যবস্থা করা হয় টিফিন ও ব্রেকফাস্টের। 

810

অন্যদিকে প্রাকৃতিক পাঠশালাতে চড়ুইবেতি রেস্তোরাঁতে লাঞ্চ বা ডিনার মিলবে ৪৫০ টাকা থেকে। এখান থেকে টিফিন আর ব্রেকফাস্টও অডার করা যেতে পারে। 

910

বুকিং করবেন কীভাবে- এখানে আসলেই যে রুম মিলবে এমনটা নয়। তাই অনলাইনে বা ফোন মারফত বুকিং করে নিতে হবে। পরিকল্পনা করার বেশ কিছুদিন আগেই বুক করে নেওয়া ভালো। 

1010

২১ নভেম্বর থেকে মিলবে এই সুবিধে। জন্মদিনের পার্টি থেকে শুরু করে বনভোজন, বিসনেস মিটিং, স্কুল কলেন এসকার্শন  সবই ব্যবস্থা করা হয়। বুকিং করতে যোগাযোগ করুন- শ্রী আশুতোষ মণ্ডল- ৯৮৩৬০৭৫৩৯১, ৭০০৩৬৪৭০৬০, শ্রী রামতনু হাজরা- ৯৮৫১৬৪৪৭৩৪, শ্রী জয়ন্ত মজুমদার- ৮০১৭৪২৬০৯৩। 

Travel News : (বাংলায় ভ্রমণে খবর, বাংলায় ট্র্যাভেল নিউজ): Get latest travel news (ভারত ভ্রমণের খবর ), Tourism tips & guidelines in bangla. Find information about best places to visit in India at Asianet News Bangla.

About the Author

JC
Jayita Chandra

Latest Videos
Recommended Stories
Recommended image1
Travel Tips Goa: মানচিত্রে নেই এই ৩টে গ্রাম! যেখানে রাত ৮টার পর টর্চ ছাড়া হাঁটা মানা, ঘুরে আসুন ‘ভূতুড়ে গোয়া’ ট্রিপ
Recommended image2
Tourism: শান্তি চাইলে চলুন জুরান্তি, কালিম্পংয়ের এই গোপন গ্রামে ২ দিনেই মন ভালো হয়ে যাবে
Recommended image3
“দেশ ঘুরুন, দেশের টাকা দেশেই রাখুন”, প্রধানমন্ত্রীর আর্জির পর মধুচন্দ্রিমায় ৫ জায়গা যা দেবে বিদেশর অনুভূতি
Recommended image4
ভিড় এড়িয়ে উইকেন্ডে জঙ্গল-লেকের ঠিকানা, এবার তালিকায় রাখুন ফুটিয়ারি
Recommended image5
ওয়েটিং টিকিটের টেনশন শেষ! আগেই জানিয়ে দেবে AI, রেলের সুপার অ্যাপ RailOne-এ বিরাট চমক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved