MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
What is APAAR ID Card?
Bay Leaf Advantages in Smartphone
Annapurna Bhandar
Digital Birth Certificate
Annapurna Yojana Payment
School Holiday
West Bengal Orange Alert
Ajker Rashifal
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
  • Home
  • World News
  • International News
  • ইতিহাসে গীতাঞ্জলি - টাইম ম্যাগাজিনের প্রথম 'কিড অব দ্য ইয়ার'কে চিনে নিন ছবিতে ছবিতে

ইতিহাসে গীতাঞ্জলি - টাইম ম্যাগাজিনের প্রথম 'কিড অব দ্য ইয়ার'কে চিনে নিন ছবিতে ছবিতে

১৯২৭ সালে প্রথম বার 'ম্যান অব দ্য ইয়ার' পুরষ্কার চুল করেছিল টাইম ম্যাগাজিন। এই বছর থেকে তারা কিড অব দ্য ইয়ার পুরষ্কার দেওয়া শুরু করল। আর প্রথমবারেই তা জিতে নিল ভারতীয়-মার্কিনি কিশোরী গীতাঞ্জলি রাও। প্রযুক্তিকে কাজে লাগিয়ে দূষিত জল সনাক্তের মতো বিস্ময়কর কিছু কাজ করেছে সে। আসুন চিনে নেওয়া যাক এই কিশোরী বিজ্ঞানীকে।  

2 Min read
Author : Amartya Lahiri
| Updated : Dec 08 2020, 12:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

১৫ বছরের ভারতীয় মার্কিনি গীতাঞ্জলি রাও-এর জন্ম মার্কিন কলোরাডো প্রদেশের ডেনভার-এ। এই 'উজ্জ্বল' তরুণ বিজ্ঞানী তথা উদ্ভাবককেই টাইম ম্যাগাজিন তাদের প্রথম 'কিড অব দ্য ইয়ার' অর্থাৎ বছরের সেরা শিশু ব্যক্তিত্ব হিসাবে বেছে নিয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26

কী কী উদ্ভাবন করেছে সে? ২০১৮ সালে যখন গীতাঞ্জলির বয়স ছিল মাত্র ১৩, এমন একটি যন্ত্র তৈরি করেছিল যা জলের মধ্যে সিসা আছে কিনা তা বলে দিতে পারে। পাণীয় জলে সিসা দূষণ বিশ্বের বহু অংশের গুরুত্বপূর্ণ সমস্য়া। আবার, সম্প্রতি সে এমন একটি অ্যাপ বানিয়েছে সে, যা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে 'সাইবার বুলিং' অর্থাৎ ইন্টারনেটে কেউ কাউকে হেনস্থা করছে কিনা, তা সনাক্ত করতে পারে। এই অ্যাপের একটি গুগল ক্রোম এক্সটেনশন-ও রয়েছে। আবার ওপিওয়েড আসক্তি থেকে মুক্ত হওয়ার মতো পথও বের করেছে সে।

 

 

36

কীভাবে শুরু হয়েছিল বিজ্ঞানে এই আগ্রহ? গীতাঞ্জলি জানিয়েছে, যখন তার বয়স ছিল ৩ কি ৪, তাকে একটি কেমিস্ট্রি কিট উপহার দিয়েছিলেন তার কারা। আর তার মধ্যে থাকা সমস্ত পরীক্ষা একদিনেই শেষ করে ফেলেছিল সে। সেই থেকেই কোনও সমস্য়া পেলেই বিজ্ঞান ও প্রযুক্তিকে ব্যবহার করে দ্রুত তার সমাধান করতে লেগে পড়ে সে।

 

46

টাইম ম্যাগাজিনের এই পুরষ্কারের জন্য প্রাথমিকভাবে বিশ্বের পাঁচ হাজারেরও বেশি শিশুকে মনোনীত করা হয়েছিল। মার্কিন কৌতুক অভিনেতা তথা টিভি উপস্থাপক ট্রেভর নোয়া ও বেশ কয়েকজন তরুণ-তরুণীর সমন্বয়ে গঠিত একটি কমিটি তার মধ্য থেকে বেছে নিয়েছিল সেরা পাঁচজনকে। তারমধ্যে সেরার সেরা হয়েছে গীতাঞ্জলি রাও।

 

56

এই পুরষ্কার জেতার পর টাইম ম্যাগাজিনের হয়ে  গীতাঞ্জলির একটি সাক্ষাত্কার নিয়েছেন বিখ্য়াত অভিনেত্রী তথা অ্যাক্টিভিস্ট অ্যাঞ্জেলিনা জোলি। জোলিকে গীতাঞ্জলি বলেছে, তার আশা 'বিশ্বের সব সমস্যার সমাধান করার' জন্য অন্যদের স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করতে পারবে সে। মজা করে বলেছে, টিভিতে যে বিজ্ঞানীদের দেখা যায়, তারা অধিকাংশই বয়স্ক, শ্বেতাঙ্গ পুরুষ। সেই দিক থেকে সে একেবারেই আদর্শ বিজ্ঞানীর মতো দেখতে নয়।

 

66

কিড অব দ্য ইয়ার পুরষ্কারের জন্য শিশুদের টিভি চ্যানেল নিকেলোডিয়নের সঙ্গে জোট বেধেছে টাইম ম্যাগাজিন। তারা বলেছে, পৃথিবী-কে আকার দেয় যারা তাদেরই দখলে থাকে পৃথিবী। এই বিশ্ব-কে কখনও কখনও অনিশ্চিত বলে মনে হলেও, এই শিশুরা ইতিমধ্যে যা করে দেখিয়েছে, তা থেকে বাস্তবতার আশ্বাস পাওয়া যায়। বাস্তবটা হল, প্রতিটি নতুন প্রজন্ম তার আগের প্রজন্মের থেকে আরও বেশি এগিয়ে। এর একটা ইতিবাচক প্রভাব আছে।

 

About the Author

AL
Amartya Lahiri
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pakistan Lockdown: জ্বালানি সংকটে পাকিস্তানে কি ফিরছে লকডাউন? জানুন আসল কারণ
Recommended image2
India Bhutan Relations: ভুটানে জয়শঙ্কর, উদ্বোধন করলেন একাধিক মেগা প্রজেক্টের
Recommended image3
Los Angeles Helicopter Crash: সংবাদমাধ্যমের হেলিকপ্টার ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, মহিলা সাংবাদিক সহ হত ৩
Recommended image4
আকাশপথে হামলার আশঙ্কা, ইতিহাসে এই প্রথম মক্কায় সতর্কতা জারি সৌদির
Recommended image5
Now Playing
Mexico Flood: রাস্তায় এক মিটার জল! স্রোতে ভেসে গেল একের পর এক গাড়ি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved