MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • এই মৃত্যু উপত্যকায় একাই ঘুরে বেড়ায় বড় বড় পাথর! দেখুন শিউরে ওঠা ছবি

এই মৃত্যু উপত্যকায় একাই ঘুরে বেড়ায় বড় বড় পাথর! দেখুন শিউরে ওঠা ছবি

বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি!! সত্যিই তাই। পৃথিবীতে এমন অনেক রহস্যময় স্থান রয়েছে, যাদের গল্প আপনি হয়ত শুনেছেন। এর মধ্যে আমেরিকার ডেথ ভ্যালি একটা। হাজার চেষ্টা করেও বিজ্ঞানীরা এই উপত্যকার রহস্যের সমাধান করতে পারেননি। বলা হয় এই রহস্যময় জায়গায় বিশালাকার পাথরগুলো শত শত ফুট নাকি নিজে নিজে চলে! 

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 01 2022, 05:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

কীভাবে এই পাথরগুলি নিজেরাই নড়াচড়া করে? এই জায়গাটি নিয়ে অনেক গবেষণা হয়েছে, তার পরেও এর রহস্য উদঘাটন হয়নি। এসব কারণেই এই রহস্যময় স্থানটি দেখতে দেশ-বিদেশ থেকে অনেক পর্যটক আসেন। এই জায়গাটি ক্যালিফোর্নিয়ার দক্ষিণ-পূর্বে নেভাডা রাজ্যের কাছে অবস্থিত। এই রহস্যময় স্থানটি ২২৫ কিলোমিটার ধরে বিস্তৃত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মৃত্যু উপত্যকা বা ডেথ ভ্যালির কথা বললে এখনও মানুষ সেদিকটা এড়িয়ে চলেন। এক সময় শুকনো উষ্ণ ধূধূ প্রান্তরের উপত্যকার ওপর দিয়ে কয়েকজন উল্টোদিকের সোনার খনি পর্যন্ত পৌঁছনোর চেষ্টা করেছিলেন। কিন্তু বেশি দূর এগোতে পারেননি। তার মধ্যেই তাঁদের ১ জনের মৃত্যু হয়।

310

কিছু লোক বলে যে অতিপ্রাকৃত শক্তির জোরে এই পাথরগুলিকে নড়াচড়া করে। তাই এই ধু ধু প্রান্তরের নাম ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা। এখানে কোনও জনবসতি নেই।

410

এরপর থেকেই এই পাণ্ডববর্জিত স্থানের নাম হয় মৃত্যু উপত্যকা। যেখানে কোনও মানুষ যান না, থাকে না কোনও পশু, পাখি। সেখানে পাথর টেনে নিয়ে যাওয়ার কেউ নেই। তবু পাথররা ঘুরে বেড়ায় এখানে ওখানে।

510

গুরুত্বপূর্ণ বিষয় হল এই পাথরগুলোকে আজ পর্যন্ত কেউ হাঁটতে দেখেনি। এই পাথরগুলি যেভাবে সরতে থাকে, তাতে তারা তাদের পিছনে একটি দীর্ঘ লাইন ছেড়ে যায়। একই রেখার চিহ্নের পরেই এই পাথরগুলির গতিবিধি জানা যায়।

610

এই পাথরগুলো সরার কারণ সম্পর্কে বিজ্ঞানীদের বিভিন্ন মতবাদ রয়েছে। ১৯৭২ সালে, বিজ্ঞানীদের একটি দল এই রহস্য উন্মোচন করতে এখানে এসেছিল। তাঁরা প্রায় সাত বছর ধরে এই পাথরগুলিকে নিয়ে গবেষণা করে। বিজ্ঞানীরা বিশেষভাবে সেই সময় ৩১৭ কেজি ওজনের একটি পাথর নিয়ে রিসার্চ করেছিলেন। তবে আশ্চর্যের ব্যাপার গবেষণার সময় ওই পাথরটি একটুও নড়েনি।

710

একই সময়ে, কয়েক বছর পর, বিজ্ঞানীরা আবার সেই পাথরটি সনাক্ত করতে সেখানে পৌঁছালে সেটিকে প্রায় এক কিলোমিটার দূরে দেখতে পাওয়া যায়। যা দেখে অনেক বিজ্ঞানীই অবাক হয়েছেন। আরও অনেক বিজ্ঞানীর মতে, প্রবল বাতাসের কারণে এই পাথরগুলো নড়াচড়া করে। তবে এই পাথরগুলো পিছলে যাওয়ার কারণ সম্পর্কে গবেষকরা একমত নন।

810

এর নানা কারণ ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে। কারও মতে হাওয়ার ধাক্কায় এমনটা হয়। পাথর মাটিতে ঘষ্টাতে থাকে। কিন্তু ওই বিশাল ওজনের পাথরকে ঝড়ও নড়াতে পারবে না। এটা পরিস্কার। তাহলে কীভাবে তা সম্ভব!

910

স্পেনের কমপ্লুটেন্স ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, এখানকার মাটিতে উপস্থিত জীবাণুর কারণেই এমনটা হতে পারে। এই জীবাণু মাটিকে পিছল করে তোলে। এ কারণে পাথরগুলো মাটিতে পিছলে যায়। 

1010

এটি লক্ষণীয় যে এই পাথরগুলির রহস্যজনকভাবে পিছলে যাওয়ার বিষয়ে এখনও পর্যন্ত কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। কেন এই পাথর তাদের জায়গা থেকে সরে? এটা আজও রহস্যের বিষয়।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nepal Flash Flood: বাড়ছে মৃতের সংখ্যা, নেপালে দেহ উদ্ধার বেড়ে ১২২৫, নিখোঁজ ৪২১৬ জন
Recommended image2
Now Playing
Rasuwa Tunnel Crisis: ৬ দিন পার, কাদাভর্তি সুড়ঙ্গে চরম গোপনীয়তায় উদ্ধারকাজ! নেপালের চিলিমে প্রকল্পে আদৌ কী কেউ বেঁচে আছে?
Recommended image3
Nepal Flood: ৪০০০ মানুষ নিখোঁজ, জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বকে কড়া বার্তা নেপালের প্রধানমন্ত্রীর
Recommended image4
Now Playing
Rasuwa Tunnel Rescue: নেপালের সুড়ঙ্গে ধ্বংসস্তূপের নিচে প্রাণের স্পন্দন? চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পে ফের শুরু রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান
Recommended image5
Nepal Floods: 'অনুদান নয়, ক্ষতিপূরণ দিক' বন্যার জন্য ভারত-সহ ৩ দেশকে দায়ী করল নেপাল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved