MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • Weekly Horoscope: এই সপ্তাহে ৫ রাশির সম্পর্কের সমস্যা মিটে যেতে পারে, দেখে নিন এই সপ্তাহের রাশিফল

Weekly Horoscope: এই সপ্তাহে ৫ রাশির সম্পর্কের সমস্যা মিটে যেতে পারে, দেখে নিন এই সপ্তাহের রাশিফল

কেমন কাটবে এই সপ্তাহ, ব্যবসা হোক বা অফিস কেমন থাকবে এই সপ্তাহে, কেমন থাকবে পারিবারিক সম্পর্ক, কী বলছে এই সপ্তাহের রাশিফল।

5 Min read
Author : Deblina Dey
Published : Dec 26 2021, 03:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

কাজে অনিচ্ছা থাকার জন্য ব্যবসায় অবনতি দেখা দিতে পারে। বাড়িতে ভাই বা বোনের অসুস্থতার জন্য মানসিক চাপ থাকবে। দর্শনের আলোচনায় আপনি অনেক এগিয়ে থাকবেন। সপ্তাহের প্রথম দিকে অর্থের ব্যপারে একটু চাপ বাড়তে  পারে। গুরুজনদের সঙ্গে কোনও কারনে অশান্তি হতে পারে। অপরিচিত কারও সঙ্গে বিবাদ হতে পারে। পরিবারের সঙ্গে ভ্রমণের জন্য আনন্দ বৃদ্ধি পাবে। ঠাকুরের পুজো-পাঠের জন্য খরচ বৃদ্ধি পাবে। ব্যবসার দিক মোটের উপর ভালোই থাকবে। এই সপ্তাহে শুভ কোনও খবর আপনি পেতে পারেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

গুরুজনের জন্য চিন্তা ও খরচ বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ কোনও কাজ না করার জন্য মা-বাবার সঙ্গে বিবাদ হতে পারে। বাড়তি টাকা খরচের জন্য চাপ বৃদ্ধি পেতে পারে। কোনও পুরুষের প্রতি দুর্বলতা বৃদ্ধি পেতে পারে। গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের উন্নতির যোগ রয়েছে। সঙ্গীর সঙ্গে কোনও অশান্তি দিয়ে সপ্তাহটি শুরু হতে পারে। প্রচুর কাজের চাপের জন্য অসুস্থ ভাব থাকবে। পাওনা টাকা পাওয়ার যোগ রয়েছে। অপরিচিত কাউকে আজ বিশ্বাস করতে পারেন। কোনও কাজের জন্য আপনার সম্মান ও পতিপত্তি বৃদ্ধি পেতে পারে। আত্মীয়দের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে।  পরিশ্রম না করলে ব্যবসায় কোনও সফলতা পাবেন না। 

312

বন্ধুদের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে। কোনও শত্রুর কারনে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। সপ্তাহের প্রথম দিকে প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মানসিক অশান্তিতে ভুগতে হতে পারে। সপ্তাহের মধ্যভাগে কোনও ব্যবসাদারের সঙ্গে ঝামেলা হতে পারে। বন্ধুদের জন্য কাজে ব্যাঘাত ঘটতে পারে। অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে। পড়াশুনোর জন্য ভালো সুযোগ আসতে পারে। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে।

412

পারিবারিক শান্তি বজায় থাকব। সম্পর্কের সমস্যা মিটে যেতে পারে। দীর্ঘ দিনের কোনও আশা পূর্ণ হতে পারে। আগুন থেকে একটু সাবধান থাকুন, বিপদের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের প্রথমে বাড়িতে মাঙ্গলিক কাজের জন্য আলোচনা হতে পারে। বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। সম্পত্তির ব্যপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে। অর্থ আদান প্রদান নিয়ে বন্ধুর সঙ্গে ঝামেলা হতে পারে। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। কোনও নতুন ব্যবসার দিকে আগ্রহ বাড়তে পারে। অসুস্থতার জন্য খরচ বৃদ্ধির যোগ। 

512

কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভালো করে চিন্তা করুন। প্রেম-প্রণয়ে জটিলতা নিয়ে বাড়িতে বিবাদের যোগ। পিতা-মাতার সঙ্গে তীর্থ ভ্রমের আলোচনা হতে পারে। সংসারে অশান্তি থাকলেও কোনও সমস্যা থাকবে না। কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। সৃষ্টিশীল কোনও কাজের জন্য উন্নতির যোগ হতে পারে। ব্যবসায় অন্যকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। শরীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন। পরিবারের সদস্যদের অসুস্থতার জন্য মানসিক চাপ থাকবে। নতুন কোনও কাজের জন্য যোগাযোগ হতে পারে। 

612

সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে। অভিনেতা অভিনেত্রীদের জন্য ভালো সময়। সঙ্গে বুঝে কথা বলুন। আত্মসংযমী হতে না পারলে সমস্যা হতে পারে। থিয়েটারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ভালো সময়। সপ্তাহের প্রথম দিকে আঘাত লাগার আশঙ্কা রয়েছে, সাবধানে থাকুন। বাড়তি কোনও কথা বাড়িতে বিবাদ আনতে পারে। অচেনা কাউকে সাহায্য করতে হতে পারে। ব্যবসার দিকে ভাল সুযোগ আসতে পারে।  অর্থের বিষয়ে বাড়িতে চিন্তা বাড়তে পারে। দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের প্রথমভাগে ব্যবসার দিকে কোনও চাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। 

712

নতুন কোনও সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। বাতজ সমস্যায় ভুগতে হতে পারে। সন্তানের পড়াশুনোর জন্য খরচ বাড়তে পারে। অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে। সপ্তাহের প্রথম দিকে প্রিয়জনের থেকে আঘাত পেয়ে মনকষ্ট বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনার কোনও ভালো কাজের জন্য আত্মীয়দের গৌরব বৃদ্ধি পাবে। মহাজনের সঙ্গে অর্থের ব্যপারে কোনও অশান্তি হতে পারে। 

812

ব্যবসার দিকে খুব ভালো খবর পেতে পারেন, তবে অর্থের ব্যপারে একটু চাপ থাকতে পারে। বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন, বিবাদের যোগ আছে। ঘুরতে গিয়ে অপদস্ত হতে পারেন। সপ্তাহের প্রথম দিকে সম্পত্তির বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। কোনও পাওনাদারের সঙ্গে বিবাদ হতে পারে। বাড়িতে কোনও অতিথি আসার যোগ রয়েছে। বাবা অথবা মায়ের শরীরিক অসুস্থতা নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। বাড়তি টাকা আয় করতে গিয়ে সমস্যা বাড়তে পারে। উচ্চপদস্থ কোনও ব্যক্তির জন্য কোনও কাজের খবর আসতে পারে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পাবে।

912

কাজের জন্য কোনও নতুন সুযোগ আসতে পারে। কোনও বিদেশে থাকা বন্ধুর খবর আসতে পারে। বাড়িতে কোনও আত্মীয়র সঙ্গে শত্রুতার জন্য স্বামী-স্ত্রীর বিবাদ বৃদ্ধি পাবে। সপ্তাহের প্রথম দিকে সরকারি কর্মচারিদের জন্য সময়টা খারাপ। বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ ডাকতে পারে। সন্তানের জন্য ডাক্তারের খরচ বাড়তে পারে। ব্যবসার দিকে ফল ভালো হবে না তবে শেষের দিকে সমস্যা কেটে যাবে। মায়ের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। কোনও কারনে শরীরিক উদ্বেগ বৃদ্ধি পেত পারে। সমাজে কোনও কারণে প্রতিষ্ঠিত হতে পারেন। 

1012

বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। সঙ্গীর সঙ্গে কোনও কারনে বিবাদ হতে পারে। খেলাধূলোর সঙ্গে যারা যুক্ত তাঁদের সুনাম বৃদ্ধির যোগ রয়েছে। সন্তানদের জন্য অর্থ ব্যয় হতে পারে। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। কোনও ইচ্ছে পূর্ণ হতে পারে। প্রেমের ব্যপারে জটিলতা বাড়তে পারে। অসুস্থতার কারনে ভ্রমণ বাতিল হতে পারে। অংশীদারি ব্যবসায় বিনিয়োগ না করাই ভালে। পেটের কোনও সমস্যার জন্য কাজের ব্যঘাত ঘটবে। গবেষণাতে সাফল্য লাভ করবেন। সামাজিক কোনও কাজ করার উদ্যোগ নিতে পারেন। 

1112

অচেনা ব্যক্তিদের সঙ্গে বুঝে কথা বলুন, বিবাদ হতে পারে। সম্পত্তির বিষয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। প্রেমের সম্পর্কে নিঃসঙ্গতা কেটে যাতে পারে। ঋণ শোধ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। নতুন উপায়ে উপার্জনের চেষ্টা এখন না করাই ভালো। নিজের ব্যক্তিগত কোনও ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান হয়ে যাবে। কাজের জন্য খুব ভালো সময়। বাড়িতে কোনও অতিথির জন্য খরচ বাড়তে পারে। নিজের কাজ সম্পূর্ণ না করার জন্য সংসারে অশান্তি হতে পারে। মাঙ্গলিক কোনও কাজের আজ মনের আনন্দ বৃদ্ধি পাবে। বায়ুপথে যাতায়াত না করাই শ্রেয়।

1212

পাশের বাড়ির কোনও লোকের জন্য সামাজিক বদনাম আসতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি আসতে পারে। নিজের বুদ্ধির জন্য আপনি সফলতা লাভ করবেন। পরিবারে সঙ্গে দূরে ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। ব্যবসার দিকে কোনও নতুন কিছু হতে পারে। সন্তানের কোনও আবদার পূরণ করার জন্য খরচ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আজ আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। বিজ্ঞান চর্চার জন্য উপযুক্ত সময়। মহিলাদের জন্য চাকুরীর শুভ সময়। অর্থের ব্যপারে সমস্যার কারনে সংসারে অশান্তি হতে পারে। গুরুজনের সঙ্গে আলোচনাতে বিপদ থেকে উদ্ধার হতে পারেন। 

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(43.0 ov)97/5
AUSAUS
-
Day 2
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Rashifal: মহানবমী ১২ রাশির কেমন কাটবে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image2
Honest Zodiac Signs: মিথ্যা বলতে পারে না এই ৪ রাশি, মুখের ওপর সত্যি কথা বলে দেয়!
Recommended image3
Ajker Rashifal: মহাষ্টমীতে ১২ রাশির কেমন কাটবে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image4
Weekly Horoscope: দুর্গা পুজোর এই সপ্তাহটি কেমন কাটবে ১২ রাশির! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
Recommended image5
Ajker Rashifal: সপ্তমীর দিন ১২ রাশির কেমন কাটবে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved