MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

সপ্তাহের শেষেও শান্তি নেই। বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। এর ফলে শুক্রবার থেকে রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে শহর কলকাতা ও সংলগ্ন জেলাগুলি। এমনিতেই সারা সপ্তাহ জুড়ে বৃষ্টিসুখ পেয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। কখনও ভারী বৃষ্টি, কখনও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 12 2022, 08:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

ফের নিম্নচাপ ঘনীভূত হওয়ায় সপ্তাান্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। পশ্চিমের চার-পাঁচটি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

পশ্চিমের চার থেকে পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 
কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাতেও মূলত মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।  

39

অন্যদিকে, আগামী কয়েকদিন এই জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুতের প্রকোপও বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগণার কিছু অংশে ভারী বৃষ্টিপাতের খবর শুনিয়েছে হাওয়া অফিস। একই পরিস্থিতি থাকবে পূর্ব মেদিনীপুরেও। ১৫ তারিখ থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। 

49

জানা গিয়েছে, নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে শনিবার বঙ্গোপসাগরে। মূলত উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ঘনীভূত হয়ে শক্তিশালী হবে পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ রবিবার নাগাদ। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিমদিকে অগ্রসর হবে। 

59

এদিকে, উত্তরবঙ্গের জন্য টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 

69

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে মাঝারি বৃষ্টি ও সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস মিলেছে। ১৬ তারিখ থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানানো হয়েছে। 

79

১১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে খুব ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। আবহাওয়া দফতর দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকাগুলিতে ভারী থেকে খুব ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। 

89

আবহাওয়া দফতর জানিয়েছে যে এই বর্ষাকালে, পয়লা জুন থেকে এখন পর্যন্ত গাঙ্গেয় বাংলায় ৪৬ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি হয়েছে। এদিকে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যের উপকূল অঞ্চলে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। 

99

আগামী ২৪ ঘণ্টায় দিঘা, দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এরই মধ্যে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুরের কাছে সমুদ্রবাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali 2026: দীপাবলিতে ফিরছে মাটির প্রদীপের কদর, চাহিদা বাড়লেও বাড়েনি লাভ, সমস্যায় মৃৎশিল্পীরা
Recommended image2
Annapurna Yojana: নভেম্বর মাসে মিলবে ডবল কিস্তি? কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৬ হাজার?
Recommended image3
WB Weather Update: কালীপুজোর আগেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, আজ ভিজবে কোন কোন জেলা?
Recommended image4
Swasthya Sathi Scheme: আপনারও কি স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে? "বিপুল দুর্নীতি হয়েছে এবং বড় মাথারাও জড়িত", বড় সিদ্ধান্ত জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Recommended image5
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে তুষারঝড়ের কবলে বাঁকুড়ার ৫-সহ ৮ জন পর্বত আরোহী, ২ জনের দেহ উদ্ধার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved