MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • ৫ বছর পর চিনা প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, সীমান্তে শান্তির উপর জোর প্রধানমন্ত্রীর

৫ বছর পর চিনা প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, সীমান্তে শান্তির উপর জোর প্রধানমন্ত্রীর

গত কয়েক দশক ধরে ভারত-চিন সম্পর্ক কখনও শীতল, কখনও উত্তপ্ত। গত ৬ দশকে ভারত-চিনের উষ্ণ সম্পর্ক গড়ে ওঠেনি। তবে এবার সীমান্তে শান্তি ফেরানোর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

1 Min read
Author : Soumya Ganguly
Published : Oct 23 2024, 09:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
৫ বছর পর চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image Credit : X-DD News

৫ বছর পর চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে কৌশলগত বিষয় এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনা নিয়ে আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের ফাঁকে চিনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
Image Credit : Asianet News

রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের ফাঁকে চিনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

ব্রিকস সম্মেলন উপলক্ষে রাশিয়ার কাজানে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানেই তাঁদের দ্বিপাক্ষিক বৈঠক হল।

38
২০১৯ সালের অক্টোবরের পর প্রথমবার চিনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
Image Credit : our own

২০১৯ সালের অক্টোবরের পর প্রথমবার চিনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

২০১৯ সালের অক্টোবরে তামিলনাড়ুর মামল্লাপুরমে সপ্তম শতকে নির্মিত পঞ্চরত্ন স্থাপত্যে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়।

48
চিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির উপর জোর দিলেন প্রধানমন্ত্রী
Image Credit : Asianet News

চিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির উপর জোর দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘আমাদের বিশ্বাস, শুধু আমাদের জনগণের জন্যই নয়, বিশ্ব শান্তি, স্থিতাবস্থা এবং উন্নতির জন্য ভারত-চিন সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

58
চিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হবে বলে আশায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image Credit : Asianet News

চিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হবে বলে আশায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘পারস্পরিক আস্থা, শ্রদ্ধা এবং সংবেদনশীলতা দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবেন।’

68
পূর্ব লাদাখের গুরুত্বপূর্ণ অঞ্চলে ফের শুরু দুই দেশের সেনার টহলদারি
Image Credit : X-DD News

পূর্ব লাদাখের গুরুত্বপূর্ণ অঞ্চলে ফের শুরু দুই দেশের সেনার টহলদারি

২০২০ সালের জুনে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর সংঘর্ষের পর প্রথমবার এই সীমান্তে দুই দেশের সেনা জওয়ানদের টহল শুরু করার বিষয়ে সম্মত হয়েছে সরকার।

78
ভারত ও চিনের রাষ্ট্রপ্রধানদের বৈঠকের ফলে সীমান্তে শান্তি ফিরবে, আশায় বিদেশমন্ত্রক
Image Credit : Asianet News

ভারত ও চিনের রাষ্ট্রপ্রধানদের বৈঠকের ফলে সীমান্তে শান্তি ফিরবে, আশায় বিদেশমন্ত্রক

নরেন্দ্র মোদী ও শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দুই রাষ্ট্রনেতা জানিয়েছেন, ভারত ও চিনের মধ্যে স্থিতাবস্থা, স্বাভাবিক সম্পর্কের উপর জোর দিতে হবে। দুই প্রতিবেশী দেশ বিশ্বের অন্যতম বড় দেশ। আঞ্চলিক ও বিশ্ব শান্তি, উন্নতির ক্ষেত্রে দুই দেশের ইতিবাচক প্রভাব থাকবে।’

88
ভারত-চিন সীমান্তে যাতে শান্তি বিঘ্নিত না হয়, তার উপর জোর প্রধানমন্ত্রীর
Image Credit : X-Narendra Modi

ভারত-চিন সীমান্তে যাতে শান্তি বিঘ্নিত না হয়, তার উপর জোর প্রধানমন্ত্রীর

বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট শি জানিয়েছেন, ভারত-চিন সীমান্ত সমস্যা মেটানোর জন্য বিশেষ প্রতিনিধি দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
নরেন্দ্র মোদী
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla News live: ঘূর্ণাবর্তের জোড়াফলায় বঙ্গে হাওয়া বদল, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে ঝড়বৃষ্টি
Recommended image2
Assam Tourism: আছে লেক-ড্যাম-পাহাড়, গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন অসমের 'গোপন' শৈলশহর উমরাংসু
Recommended image3
S-400 Sudarshan: আরও শক্তিশালী ভারতের আকাশসীমা, রাশিয়া থেকে এল চতুর্থ S-400 'সুদর্শন'
Recommended image4
IMD Weather Update: দেশের বর্ষার আগমণ আর মাত্র কয়েক ঘন্টার প্রতীক্ষা! স্বস্তির ধারা নামবে এই রাজ্যগুলোতে
Recommended image5
DA Hike: ডিএ বাড়াল রাজ্য! মাসের শুরুতেই সরকারি কর্মীদের জন্য সুখবর, অ্যাকাউন্টে কত ঢুকবে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved