অভিনবভাবে, ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস (73rd Republic Day) উদযাপন করল গুগল (Google) সংস্থা। এদিন, সংস্থার পক্ষ থেকে একটি বিশেষ ডুডল (Google Doodle) তৈরি করা হয়েছে। 

অভিনবভাবে, ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস (73rd Republic Day) উদযাপন করল গুগল (Google) সংস্থা। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের বিভিন্ন উপাদানের সমন্বয়ে এদিন, সংস্থার পক্ষ থেকে একটি বিশেষ ডুডল তৈরি করা হয়েছে। ডুডলটিতে রয়েছে, একটি হাতি, একটি ঘোড়া, একটি কুকুর এবং একটি উট - অর্থাৎ, প্যারেডে অংশ নেওয়া পশুদের ছবি। একটি লাল তবলা, প্যারেডের রাস্তা, আইকনিক উষ্ট্র বাহিনীর ব্যান্ডের স্যাক্সোফোন, পায়রা এবং জাতীয় পতাকার তিন রঙ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

১৯৪৯ সালের ২৬ নভেম্বর গৃহীত হয়েছিল ভারতের সংবিধান। সেই থেকে প্রতি বছর দিনটিকে স্মরণ করা হয় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। চলতি বছর, প্রজাতন্ত্র দিবসের উদযাপন গোটা দেশের কাছেই এক বিশেষ মুহূর্ত। কারণ এই বছর স্বাধীনতার ৭৫তম বছর বলে, সারা দেশে 'আজাদি কা অমৃত মহোৎসব' পালন করছে মোদী সরকার। 

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছরই নয়াদিল্লির রাজপথে, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হয়। সেখানে দেশের সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য, সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি প্রদর্শিত হয়। এই বছর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ পরিদর্শনের মাধ্যমে শুরু হবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। এরপর জাতীয় পতাকা উত্তোলন এবং তারপরে ২১টি তোপধ্বনি-সহ জাতীয় সঙ্গীত হবে। তারপর শুরু হবে কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ করবেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।