MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • আজ রহস্যেমোড়া পুরীর জগন্নাথদেবের রত্নভাণ্ডার খুলে গেল, সাপেই বাড়ছে আতঙ্ক

আজ রহস্যেমোড়া পুরীর জগন্নাথদেবের রত্নভাণ্ডার খুলে গেল, সাপেই বাড়ছে আতঙ্ক

দীর্ঘ ৪৬ বছর পরে কাল , রবিবার আবারও খুলল পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার। শেষবার এই রত্নভাণ্ডার খোলা হয়েছিল ১৯৭৮ সালে। মূলত রক্ষণাবেক্ষণের জন্যই এটি খোলা হল। 

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Jul 14 2024, 02:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার
Image Credit : Asianet News

জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার

পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডা খোলা হল রবিবার, ১৪ জুলাই। পুরীর জেলা শাসক জানিয়েছেন, নিয়ম মেনেই রত্নভাণ্ডার খোলা হবে। তৈরি হয়েছে ১৬ সদস্যের একটি কমিটিও

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
পুরীর জেলা শাসকের বক্তব্য়
Image Credit : others

পুরীর জেলা শাসকের বক্তব্য়

জেলা শাসক জানিয়েছিলেন তাঁরা পুরীর রত্নভাণ্ডার আবারও খোলার জন্য প্রস্তুত। মন্দিরে ঢোকার ঐতিহ্যবাহী পোশাক পরেই তাঁরা জগন্নাথদেবের পুরো করে তারপর রত্নভাণ্ডারের উদ্দেশ্যে রওনা দেবেন। এই বিষয়ে সভাপতিত্ব করেন ওড়িশা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বনাথ রথ।

310
সাপ নিয়ে অলৌকিক কাহিনি
Image Credit : Asianet News

সাপ নিয়ে অলৌকিক কাহিনি

পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার নিয়ে অনেক অলৌকিক কাহিনি রয়েছে। যারমধ্যে একটি হল সাপ। প্রচলিত মত অনুযায়ী পুরীর রত্নভাণ্ডার পাহারায় রয়েছে সাপ।

410
সাপ থেকে সতর্ক
Image Credit : Asianet News

সাপ থেকে সতর্ক

কমিটির পক্ষ থেকেও সাপ নিয়ে বিশেষ সতর্কতা মেনে চলার কথা বলা হয়েছিল। জেলা শাসক জানিয়েছেন, অনুমোদিত কর্মী ও প্রশিক্ষিত সাপুড়ে প্রথম রত্নভাণ্ডারে প্রবেশ করবেন। তারপরই বাকি সদস্যরা সেখানে যাবে। মন্দিরের কোষাগার পুনরায় খোলার জন্যই এই পদক্ষেপ বলেও জানান হয়েছে।

510
রত্নভাণ্ডারের গঠন
Image Credit : Asianet News

রত্নভাণ্ডারের গঠন

মন্দিরের প্রবীণ পরিচালকের কথায় রত্নভাণ্ডার তিনটি অংশ নিয়ে গঠিত। বাইরের কক্ষে রয়েছে আচার অনুষ্ঠানের জন্য অলঙ্কার। আভ্যন্তরীণ কক্ষে রয়েছে জগন্নাথদেব, সুভদ্রা আর বলভদ্রের অব্যবহৃত গয়না। যা যুগ যুগ ধরে রারা ও ভক্তরা দান করে এসেছে। ভক্তদের দানের অন্যান্য সামগ্রীও রয়েছে।

610
জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার কেমন
Image Credit : Asianet News

জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার কেমন

এরআগে ওড়িশা হাইকোর্টের নির্দেশে ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের কর্তা ও মন্দিরের আধিকারিকরা রত্নভাণ্ডারের মধ্যে প্রবেশ করেছিলেন। তারই বর্ণনা দিয়ে এক আধিকারিক বলেছেন, রত্নভাণ্ডারের ভিতর পুরো অন্ধকার। কিন্তু সেখানে তারা কোনও সাপ দেখেননি।

710
বিশেষ সতর্কতা
Image Credit : Asianet News

বিশেষ সতর্কতা

বিশেষ সতর্কতা হিসেবে রত্নভাণ্ডারে যাওয়ার সময় একটি ওষুধের বাক্স ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছিলেন সংশ্লিষ্টরা।

810
মূল উদ্দেশ্য
Image Credit : Asianet News

মূল উদ্দেশ্য

এক আধিকারিক জানিয়েছেন, মূল উদ্দেশ্য মেরামতি। পাশাপাশি কাঠাম খতিয়ে দেখা হবে। জগন্নাথদেবের সম্পত্তির পরিমাণ ঠিক কতটা। প্রাচীন ও মূল্যবান কী কী সম্পত্তি সেখানে রয়েছে তাও জানার চেষ্টা করা হবে।

910
সাপ নিয়ে মিথ
Image Credit : Asianet News

সাপ নিয়ে মিথ

এক আধিকারিক জানিয়েছেন জগন্নাথ মন্দির অনেক পুরনো। তাই ফাটল বা গর্ত থাকতে পারে। সেই কারণে সাপ থাকার সম্ভাবনা বেশি। তবে সাপ নিয়ে যা আলোচনা হচ্ছে তা গুজব ছাড়া আর কিছু নয় বলেও দাবি করেন তিনি। তিনি আরও জানিয়েছেন ১৯৮৫ সালে তিনি রত্নভাণ্ডে ঢুকেছিলেন।

1010
১৫ দিন খোলা রত্নভাণ্ডার
Image Credit : our own

১৫ দিন খোলা রত্নভাণ্ডার

পুরীর জগন্নাথদেবের রত্নভাণ্ডার সারা বছরে মাত্র ১৫ দিন খোলা থাকে আর ৩৫০ দিন বন্ধ থাকে। তাই বাইরের ঘরের কোনও সাপ নেই। ৪০০ বছর আগে তৈরি হয়েছিল পুরীর এই মন্দির।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য জোড়া সুখবর! বেতন বৃদ্ধি থেকে এরিয়ার নিয়ে এল বিরাট চমক
Recommended image2
Shiv Sena Crisis: শিবসেনায় ফের বড় ভাঙন! উদ্ধবের ডাকা বৈঠকে আসবেন কি ৬ বিদ্রোহী সাংসদ?
Recommended image3
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ তুলল মধ্যপ্রদেশ হাইকোর্ট, এবার কি তবে...
Recommended image4
DA Hike: দারুণ খবর! রাজ্য সরকারি কর্মীদের DA বাড়ছে ২%, জুলাই থেকে মিলবে বর্ধিত টাকা? জারি বিজ্ঞপ্তি
Recommended image5
Modi Trump Meeting 2026: পাশে আছে আমেরিকা! "আমরা বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছি", মোদীর সঙ্গে বৈঠকের পর সাফ জানালেন ট্রাম্প
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved