MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • Bangladesh News
  • শেখ হাসিনা পদত্যাগই করেননি! বাংলাদেশের রাষ্ট্রপতির দাবি নিয়ে নতুন করে জলঘোলা শুরু

শেখ হাসিনা পদত্যাগই করেননি! বাংলাদেশের রাষ্ট্রপতির দাবি নিয়ে নতুন করে জলঘোলা শুরু

শেখ হসিনা বাংলাদেশ ছেড়েছেন প্রায় সাড়ে তিন মাস হয়ে গিয়েছে। কিন্তু এখন বাংলাদেশেরের প্রেসিডেন্ট মহম্মদ শাহাবুদ্দিন দাবি করেছেন হাসিনার পদত্যাগ পত্র এখনও তাঁর কাছে নেই। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Oct 21 2024, 06:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
অশান্ত বাংলাদেশ
Image Credit : Getty

অশান্ত বাংলাদেশ

কোটা আন্দোলনকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। দাবি উঠেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211
পদত্যাগ হাসিনার
Image Credit : Getty

পদত্যাগ হাসিনার

৫ আগস্ট, আজ থেকে প্রায় তিন মাস আগেই বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারতে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এখন প্রশ্নের মুখে তাঁর পদত্যাগ।

311
বাংলাদেশের রাষ্ট্রপতির বক্তব্য
Image Credit : Getty

বাংলাদেশের রাষ্ট্রপতির বক্তব্য

বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন দাবি করেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন এমন কোনও নথি এখনও পর্যন্ত তাঁর হাতে আসেনি।

411
সেই সময় সেনা প্রধানের বার্তা
Image Credit : Getty

সেই সময় সেনা প্রধানের বার্তা

৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পলিয়ে যাওয়ার পরই তৎকালীন সেনা প্রধান ওয়াকার উজ -জমান জানিয়েছিলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। পদত্যাগের পরই তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

511
হাসিনা পুত্রের দাবি
Image Credit : Asianet News

হাসিনা পুত্রের দাবি

সেই সময়েই হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেছিলেন তাঁর মা পদত্যাগ করে দেশ ছাড়েননি। পদত্যাগ করেননি তাঁর মা।

611
জয়ের দাবিতেই শিলমহর?
Image Credit : Getty

জয়ের দাবিতেই শিলমহর?

প্রায় সাড়ে তিন মাস পরেই হাসিনা পুত্রের বয়ানেই শিলমহর দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। যদিও এখনও পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।

711
রাষ্ট্রপতির দাবি
Image Credit : Getty

রাষ্ট্রপতির দাবি

বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন মানবজমিন নামে সেদেশের একটি সংবাদপত্রে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানেই তিনি বলেছেন, হাসিনা দেশ ছাড়ার আগে তাঁকে কিছুই জানাননি। সেনা প্রধানকে প্রশ্ন করেও কোনও সদুত্তর পাননি।

811
শাহবুদ্দিনের দাবি
Image Credit : Getty

শাহবুদ্দিনের দাবি

শাহবুদ্দিন আরও বলেছেন, সেন প্রধান ওয়াকারকে জিজ্ঞাসা করার পর তিনি জানিয়েছিলেন তিনিও শুনেছেন পদত্যাগের কথা। রাষ্ট্রপতি বলেন তাঁর হাতে কোনও নথি এখনও পর্যন্ত নেই।

911
কপি নেই
Image Credit : Getty

কপি নেই

পরবর্তী কালে মন্ত্রিপরিষদের এক সচিব রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন হাসিনার পদত্যাগপত্রের কপি সংগ্রহের জন্য। তখনও রাষ্ট্রপতি ওই সচিবকে কোনও নথি দিতে পারেননি। রাষ্ট্রপতি সে সময় জানিয়েছিলেন, তিনিও খুঁজছেন।

1011
বাংলাদেশের নিয়ম
Image Credit : Asianet News

বাংলাদেশের নিয়ম

বাংলাদেশের সংবিধানের ৫৭(ক) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিতে হয়। যে মুহূর্তে ইস্তফা দেবেন, তখন থেকেই প্রধানমন্ত্রীর দফতর ফাঁকা হবে।

1111
সুপ্রিম কোর্টের মতামত
Image Credit : Getty

সুপ্রিম কোর্টের মতামত

এই বিষয়টি নিয়ে বিতর্কের কিছু নেই। প্রধানমন্ত্রী চলে গিয়েছিলেন, এটাই সত্য। যাতে এই বিষয়ে কখনও কোনও প্রশ্ন না ওঠে, সে জন্য সুপ্রিম কোর্টের মতামতও নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Bangladesh News (বাংলাদেশ নিউজ): Stay updates with the latest Bangladesh news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
Latest Videos
Recommended Stories
Recommended image1
নতুন চেয়ারম্যান ঘিরেই যত অশান্তি! ঢাকায় রণক্ষেত্র ইসলামী ব্যাংক, পুলিশ-গ্রাহক সংঘর্ষ
Recommended image2
Bangladeshi Arrested: ফের মালদা টাউন স্টেশনে ধৃত ৫ বাংলাদেশী, রাখা হল হোল্ডিং সেন্টারে
Recommended image3
Donald Trump: জবাই হওয়া থেকে বাঁচল ডোনাল্ড ট্রাম্প, ঠাঁই হতে চলেছে চিড়িয়াখানায়
Recommended image4
Donald Trump Buffalo: কুরবানি দেওয়া হবে বাংলাদেশের 'ডোনাল্ড ট্রাম্প'-কে, কত দামে বিক্রি হল?
Recommended image5
Viral News: কোরবানির হাটে শেষ পর্যন্ত বিক্রি হয়ে গেলেন 'ডোনাল্ড ট্রাম্প'! দর উঠেছিল ৩৮৫০০০ টাকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved