MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • যৌনকর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি, পেনশন, নতুন আইন চালু করল সরকার

যৌনকর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি, পেনশন, নতুন আইন চালু করল সরকার

সারা বিশ্বে বোধহয় এমন কোনও দেশ নেই যেখানে দেহব্যবসায়ী বা যৌনকর্মী নেই। অনেক দেশেই দেহব্যবসা বেআইনি। কিন্তু তা সত্ত্বেও এই ব্যবসা চলছে। কলকাতা-সহ ভারতের বিভিন্ন শহরেও চলছে দেহব্যবসা।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Dec 01 2024, 05:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
বিশ্বের প্রথম দেশ হিসেবে যৌনকর্মীদের সুযোগ সুবিধা দেওয়ার আইন আনল বেলজিয়াম সরকার
Image Credit : Getty

বিশ্বের প্রথম দেশ হিসেবে যৌনকর্মীদের সুযোগ-সুবিধা দেওয়ার আইন আনল বেলজিয়াম সরকার

বেলজিয়ামে এবার থেকে অন্য পেশার কর্মীদের মতোই সবরকম সুযোগ-সুবিধা পাবেন যৌনকর্মীরা। আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র, স্বাস্থ্যবিমা, পেনশন, মাতৃত্বকালীন ছুটি, অসুস্থতাজনিত ছুটি দেওয়া হবে। অন্য যে কোনও পেশার মতোই সম্মান ও সুযোগ-সুবিধা পাবেন যৌনকর্মীরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
২ বছর আগে দেহব্যবসাকে অপরাধ হিসেবে গণ্য না করার আইন চালু করেছে বেলজিয়াম
Image Credit : Getty

২ বছর আগে দেহব্যবসাকে অপরাধ হিসেবে গণ্য না করার আইন চালু করেছে বেলজিয়াম

২০২২ সালে বেলজিয়াম সরকার ঘোষণা করে, দেহব্যবসাকে অপরাধ হিসেবে ঘোষণা করা হবে না। এর ২ বছর পর যৌনকর্মীদের জন্য বিশেষ সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

310
ইউরোপের একাধিক দেশে দেহব্যবসা আইনসিদ্ধ হলেও, সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দিচ্ছে বেলজিয়াম
Image Credit : Getty

ইউরোপের একাধিক দেশে দেহব্যবসা আইনসিদ্ধ হলেও, সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দিচ্ছে বেলজিয়াম

জার্মানি, গ্রিস, দ্য নেদারল্যান্ডস, তুরস্কের মতো দেশগুলিতেও দেহব্যবসা অপরাধ হিসেবে গণ্য হয় না। তবে বেলজিয়াম যৌনকর্মীদের যে ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে, তা অন্য কোথাও নেই।

410
বেলজিয়াম সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন মানবাধিকার কর্মীরা
Image Credit : Getty

বেলজিয়াম সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন মানবাধিকার কর্মীরা

হিউম্যান রাইটস ওয়াচ সংস্থার গবষক আরিন কিলব্রাইড বেলজিয়াম সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এটা বৈপ্লবিক সিদ্ধান্ত। সারা বিশ্বে এটাই সেরা সিদ্ধান্ত। সব দেশেরই এই পথে চলা উচিত।’

510
করোনাভাইরাস অতিমারীর সময় প্রবল আর্থিক সমস্যায় পড়েছিলেন যৌনকর্মীরা, সেই সময় তাঁরা আন্দোলনে নামেন
Image Credit : Getty

করোনাভাইরাস অতিমারীর সময় প্রবল আর্থিক সমস্যায় পড়েছিলেন যৌনকর্মীরা, সেই সময় তাঁরা আন্দোলনে নামেন

করোনাভাইরাস অতিমারীর সময় বিশ্বের সব দেশেই যৌনকর্মীরা চরম আর্থিক সমস্যায় পড়েন। সরকার কোনওরকম সাহায্য করেনি। এর প্রতিবাদে আন্দোলন শুরু করেন বেলজিয়ামের যৌনকর্মীরা। এরপরেই দেহব্যবসা অপরাধ নয় বলে জানায় বেলজিয়াম সরকার।

610
বেলজিয়াম সরকার নতুন আইন জারি করায় তাঁদের অবস্থার উন্নতি হবে, আশায় যৌনকর্মীরা
Image Credit : Getty

বেলজিয়াম সরকার নতুন আইন জারি করায় তাঁদের অবস্থার উন্নতি হবে, আশায় যৌনকর্মীরা

বেলজিয়ামের বেশিরভাগ যৌনকর্মীর অভিযোগ, এতদিন তাঁদের দিয়ে জোর করে অনেক কাজ করিয়ে নেওয়া হয়েছে। এবার নতুন আইন জারি হওয়ার ফলে আর কেউ তাঁদের দিয়ে জোর করে কোনও কাজ করিয়ে নিতে পারবে না।

710
বেলজিয়ামের দেহব্যবসায়ীদের সংগঠনের আশা, এবার এই পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জীবনের মানের উন্নতি হবে
Image Credit : Getty

বেলজিয়ামের দেহব্যবসায়ীদের সংগঠনের আশা, এবার এই পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জীবনের মানের উন্নতি হবে

বেলজিয়ামের দেহব্যবসায়ীদের সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দাবি, তাঁরা সমাজের জন্য কাজ করেন। তাঁরা মানুষের একাকীত্ব কাটাতে সাহায্য করেন। এতদিন তাঁদের পেশায় নিরাপত্তা ছিল না। এবার তাঁরা নিরাপদে কাজ করতে পারবেন।

810
বেলজিয়ামের অনেক যৌনকর্মীই অবশ্য জানিয়েছেন, তাঁরা এই পেশা ছাড়তে চাইছেন
Image Credit : Getty

বেলজিয়ামের অনেক যৌনকর্মীই অবশ্য জানিয়েছেন, তাঁরা এই পেশা ছাড়তে চাইছেন

বেলজিয়াম সরকার নতুন আইন জারি করলেও, অনেক যৌনকর্মীই জানিয়েছেন, তাঁরা এই পেশা ছেড়ে অন্য কোনও সম্মানজনক কাজ করতে চাইছেন।

910
বেলজিয়াম সরকার এবং মানবাধিকার সংগঠনগুলি অবশ্য যৌনকর্মীদের পাশে থাকছে
Image Credit : Getty

বেলজিয়াম সরকার এবং মানবাধিকার সংগঠনগুলি অবশ্য যৌনকর্মীদের পাশে থাকছে

বেলজিয়াম সরকার জানিয়েছে, গুরুতর অপরাধের সঙ্গে জড়িত কেউ যৌনকর্মীদের নিয়োগ করতে পারবে না। সবাইকে নতুন আইন মেনে কাজ করতে হবে।

1010
বেলজিয়ামের যৌনকর্মীরা জানিয়েছেন, তাঁরা শুধু অর্থ রোজগারের জন্যই এই পেশায় আছেন
Image Credit : Getty

বেলজিয়ামের যৌনকর্মীরা জানিয়েছেন, তাঁরা শুধু অর্থ রোজগারের জন্যই এই পেশায় আছেন

বেলজিয়ামের অনেক যৌনকর্মীই জানিয়েছেন, তাঁরা অর্থ রোজগারের জন্য অসুস্থতা সত্ত্বেও কাজ করতে বাধ্য হয়েছেন। নতুন আইন তাঁদের এই সমস্যা দূর করতে পারবে না।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
India-China Talks: সীমান্ত নিয়ে বেজিংয়ে ২৫তম বৈঠক, মুখোমুখি ডোভাল ও ওয়াং ই
Recommended image2
US-Iran Deal: আমেরিকার প্রস্তাব নিয়ে তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান, পাল্টা একগুচ্ছ শর্ত চাপালো ইরানও
Recommended image3
Birth Rate: সন্তান হলেই সরকার দেবে ৮ লাখ! জনসংখ্যা বাড়াতে বিরাট ঘোষণা দেশের প্রধানমন্ত্রীর
Recommended image4
Now Playing
France Tornado: দশ বছরের সবচেয়ে বড় টর্নেডোয় লন্ডভন্ড ফরাসি গ্রাম! ক্ষয়ক্ষতি প্রায় ১,০০০ জন বাসিন্দার
Recommended image5
Now Playing
New York Flood: মুষলধারে বৃষ্টিতে জলের তলায় নিউইয়র্ক! রাস্তায় Flash Flood, Subway Platform-এ জল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved