MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • Saudi Arabia: হজের নামে 'অবৈধ' অনুপ্রবেশ, পাকিস্তান-বাংলাদেশকে নিষিদ্ধ ঘোষণা সৌদি প্রশাসনের!

Saudi Arabia: হজের নামে 'অবৈধ' অনুপ্রবেশ, পাকিস্তান-বাংলাদেশকে নিষিদ্ধ ঘোষণা সৌদি প্রশাসনের!

হজ ২০২৫-এর আগে বড় পদক্ষেপ, ভারত সহ ১৪টি দেশের জন্য ভিসা স্থগিত করলো সৌদি আরব। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…                                                                                                                                   

2 Min read
Author : Moumita Poddar
Published : Apr 07 2025, 04:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ভিসা নিয়ে কড়া পদক্ষেপ সৌদি আরবের
Image Credit : our own

ভিসা নিয়ে কড়া পদক্ষেপ সৌদি আরবের

আমেরিকার পর এবার সৌদি আরব ভিসা নীতি নিয়ে আরও কড়া মধ্যপ্রাচ্যের এই দেশ। পাসপোর্ট থাকলেই আর যাওয়া হচ্ছে না স্বপ্নের দেশ সৌদি আরবে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
বাতিল ১৪টি দেশের ভিসা
Image Credit : ANI

বাতিল ১৪টি দেশের ভিসা

১৪টি দেশের ভিসা সংক্রান্ত নীতি নিয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছে সৌদি প্রশাসন। জানা গিয়েছে, অস্থায়ীভাবে উমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসা প্রদান স্থগিত রাখা হয়েছে। জুনের মধ্যবর্তী সময় পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

Related Articles

Related image1
সৌদি আরবে মর্মান্তিক ঘটনা! ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয় নিহত, এগারো জন আহত
Related image2
Hajj: প্রবল গরমে নাকাল হজ যাত্রীরা, মক্কায় এখনও পর্যন্ত মৃত ১ হাজারের বেশি তীর্থযাত্রী
310
ভিসা বাতিল নিয়ে হঠাৎ কেন এই সিদ্ধান্ত?
Image Credit : ANI

ভিসা বাতিল নিয়ে হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

সৌদি প্রশাসনের ভিসা বাতিলের পিছনে অন্যতম কারণ হল, হজের জন্য যথাযথ পদ্ধতিতে নাম নথিভুক্ত না করিয়ে অবৈধ ভাবে তাতে অংশ নেওয়া আটকানো। কেননা এই অতিরিক্ত ভিড়ের ফলে নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেয়।

410
পাকিস্তানীদের প্রবেশে নিষেধাজ্ঞা!
Image Credit : ANI

পাকিস্তানীদের প্রবেশে নিষেধাজ্ঞা!

মুসলিম সম্প্রদায়ের সবথেকে বড় ধর্মীয় উৎসবে ‘হজ যাত্রায়’ এবার কাঁটা খোদ সৌদি সরকার। কারণ, ভিসা বাতিলের তালিকায় সবার আগেই রয়েছে পাকিস্তান। ফলে এবছর আর হজ করতে মক্কায় যাওয়া হচ্ছে না পাকিস্তানের নাগরিকদের। 

510
বাংলাদেশকেও বন্ধ ভিসা দেওয়া
Image Credit : ANI

বাংলাদেশকেও বন্ধ ভিসা দেওয়া

বাংলাদেশের নাগরিকদের জন্য এ বছর বন্ধ হজের দরজা। চাইলেই এবার আর মক্কা মদিনায় তীর্থ করতে যেতে পারবেন না সেদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। কারণ, অতিরিক্ত ভিড় এড়াতে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।। 

610
ভিসা বন্ধের তালিকায় আর কোন কোন দেশ?
Image Credit : ANI

ভিসা বন্ধের তালিকায় আর কোন কোন দেশ?

ভিসা স্থগিতাদেশের তালিকায় থাকা অন্যান্য দেশগুলি হল পাকিস্তান, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, মরক্কো এবং ইয়েমেন।

710
কতদিন পর্যন্ত বন্ধ ভিসা প্রদান পরিষেবা
Image Credit : ANI

কতদিন পর্যন্ত বন্ধ ভিসা প্রদান পরিষেবা

সৌদি আরব ভারত সহ ১৪টি দেশের জন্য সাময়িকভাবে ভিসা প্রদান স্থগিত করেছে। সূত্রের খবর, এই পদক্ষেপের ফলে ওমরাহ, ব্যবসা এবং পারিবারিক ভিসার বিভাগগুলি প্রভাবিত হবে এবং এটি মধ্য জুন মাস পর্যন্ত বহাল থাকবে

810
কোন কোন ভিসা মিলবে না?
Image Credit : ANI

কোন কোন ভিসা মিলবে না?

সৌদি প্রশাসন সূত্রে খবর, জুনের মাঝামাঝি সময় পর্যন্ত অস্থায়ীভাবে উমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসা প্রদান স্থগিত রাখা হয়েছে। তবে ঠিক কবে পরিষেবা স্বাভাবিক হবে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। 

910
বন্ধ ভ্রমণ ভিসাও
Image Credit : ANI

বন্ধ ভ্রমণ ভিসাও

হজ চলাকাললীন সময়ে মধ্য প্রাচ্যের এই দেশে ভ্রমণের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে এই সময় মিলবে না কোনও রকম পর্যটক ভিসাও। 

1010
সৌদিতে লঙ্ঘিত হচ্ছে ভিসা আইন!
Image Credit : ANI

সৌদিতে লঙ্ঘিত হচ্ছে ভিসা আইন!

হজের সময় সৌদি আরবে ভিসা আইন লঙ্ঘিত হচ্ছে বলে দাবি সৌদি প্রশাসনের। কারণ ২০২৪ সালে হজের সময় বিশৃঙ্খলার ঘটনায় প্রাণ হারান ১২০০ মানুষ। শুধু তাই নয়, হজের নাম করে বহু অবৈধ লোকজনও এই সময়ে সৌদি আরবে ঢুকে পড়েন। তা এই সব আটকাতে প্রশাসনের তরফে  এবার ভিসা বন্ধের সিদ্ধান্ত  নেওয়া হয়েছে। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nepal Floods: 'অনুদান নয়, ক্ষতিপূরণ দিক' বন্যার জন্য ভারত-সহ ৩ দেশকে দায়ী করল নেপাল
Recommended image2
Now Playing
Nepal Green House: নেপালে গিয়েই সেই অক্ষত 'রহস্যময়' সবুজ বাড়িতে সোনু সুদ! কী বললেন?
Recommended image3
Pakistan Temple: ১০০ বছরের পুরোনো হিন্দু মন্দির ভেঙে মাদ্রাসা তৈরির অভিযোগ, সরব VHP
Recommended image4
Bangladesh Child missing: ৭ মাসে বাংলাদেশে প্রায় ১৬ হাজার শিশু নিখোঁজ, কতজন ফেরেনি জানে না সরকার
Recommended image5
ইরানে রাতভর মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, বিয়েবাড়িতে নিহত ৫, আহত প্রায় ৫০
Related Stories
Recommended image1
সৌদি আরবে মর্মান্তিক ঘটনা! ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয় নিহত, এগারো জন আহত
Recommended image2
Hajj: প্রবল গরমে নাকাল হজ যাত্রীরা, মক্কায় এখনও পর্যন্ত মৃত ১ হাজারের বেশি তীর্থযাত্রী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved