শুধু ব্যায়াম করলেই মাসল তৈরি হয় না। এর জন্য দরকার সঠিক খাবার। ডায়েটে রাখুন এই খাবারগুলি, যা পেশি গঠনে সাহায্য করবে।
চিকেন ব্রেস্টে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। কিন্তু ফ্যাট প্রায় থাকে না বললেই চলে। পেশির বিকাশের জন্য এটি অন্যতম সেরা খাবার।
ডিম প্রোটিনের একটি আদর্শ উৎস। এছাড়াও এতে ক্যালসিয়াম, আয়রন এবং জিঙ্ক রয়েছে। এই সব উপাদান মাসল তৈরিতে দারুণভাবে সাহায্য করে।
ওটস হলো ফাইবার, প্রোটিন, মিনারেল ও ভিটামিনে ভরপুর একটি খাবার। এটি শরীরের ফ্যাট কমাতে এবং মাসল তৈরি করতে সাহায্য করে।
পেশির বৃদ্ধি এবং শক্তি বাড়ানোর জন্য স্যামন মাছ খুব উপকারী। এতে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং পর্যাপ্ত প্রোটিন রয়েছে।
আমন্ডে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে। প্রতিদিন ১০টি আমন্ড খেলে দারুণ উপকার পাওয়া যায়।
পনিরে প্রচুর প্রোটিন থাকে। এটি ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘক্ষণ ধরে পেশিকে পুষ্টি জোগায়। নিরামিষাশীদের জন্য এটি একটি দারুণ বিকল্প।
ব্যায়াম করার সময় অলিভ অয়েল শরীরের শক্তি বাড়াতে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। এটি মনোআনস্যাচুরেটেড ফ্যাটের ভালো উৎস।
আম খেলে কি সত্যিই ওজন বাড়ে? জেনে নিন আসল সত্যিটা
Diet Tips: ডায়েটে এই খাবারগুলি রাখার উপকারিতা জানেন?
Eye Health: দৃষ্টিশক্তি বৃদ্ধিতে ডায়েট করুন এই ৭টি খাবারের সঙ্গে
Monsoon Diseases: বর্ষায় হানা দেয় এই ৭টি রোগ, জেনে নিন বাঁচার উপায়