গরমকালে তাপমাত্রা বেশি থাকায় দুধ খুব তাড়াতাড়ি টকে যায় বা ফেটে যায়। এটা একটা সাধারণ সমস্যা। এই সমস্যা এড়াতে কী করতে হবে, আসুন দেখে নেওয়া যাক।
দুধ কিনে আনার পরেই তা ফুটিয়ে নেওয়া সবচেয়ে ভালো।
দুধ পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই ফ্রিজে রাখুন। আর সবসময় পরিষ্কার ও ঢাকা দেওয়া পাত্রে দুধ রাখা উচিত।
দুধ ফোটানোর সময় এক চিমটে বা এক ছোট চামচ চিনি মিশিয়ে দিলে দুধ অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে।
এতে দুধের স্বাদে বিশেষ কোনও পরিবর্তন হবে না। কিন্তু গরমকালে দুধকে বেশিক্ষণ টাটকা রাখতে এই টোটকা দারুণ কাজে দেয়।
দুধ ফোটাতে দেওয়ার ঠিক পরেই বা হালকা গরম হলেই চিনি মেশাতে পারেন। খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, এক লিটার দুধে এক ছোট চামচ চিনিই যথেষ্ট।
ফোটানোর সময় যদি দুধ ফেটে যায়, বা দুধের স্বাদ অদ্ভুত বা টক লাগলে বুঝতে হবে দুধ নষ্ট হয়ে গিয়েছে।
নষ্ট হয়ে যাওয়া দুধ খেলে পেটে ব্যথা বা অন্য শারীরিক সমস্যা হতে পারে। তাই সামান্য সন্দেহ হলেও সেই দুধ ব্যবহার করবেন না।
Amla Benefits: দিনে ক'টা আমলকি খাওয়া উচিত? জানুন এর আশ্চর্য গুণ
Capsicum Benefits: ক্যাপসিকামের আশ্চর্য কিছু স্বাস্থ্যগুণ! চমকে যাবেন
Milk Tips: গরমে দুধ কেটে যাচ্ছে? এই একটা জিনিস মেশালে আর নষ্ট হবে না
Sunburn: প্রচণ্ড গরমে সানস্ট্রোক এড়াবেন কীভাবে? জেনে নিন সহজ উপায়