প্রতিদিন এক কাপ গ্রিন টি পান করাকে আপনার রুটিনের অংশ করে নিন। এর কারণগুলো জানলে আপনিও অবাক হবেন।
নিয়মিত গ্রিন টি পান করলে স্ট্রোক, হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের মতো গুরুতর রোগের ঝুঁকি অনেকটাই কমে যায়।
গ্রিন টি-তে ক্যাফেইন এবং ক্যাটেচিন নামক উপাদান থাকে। এই উপাদানগুলো মেটাবলিজম রেট বাড়িয়ে শরীরের অতিরিক্ত ফ্যাট ঝরাতে সাহায্য করে।
গ্রিন টি-তে উচ্চ মাত্রায় পলিফেনল এবং ক্যাটেচিন থাকে, যা বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
এতে থাকা ক্যাফেইন এবং এল-থিয়ানিন স্মৃতিশক্তি বাড়াতে এবং মানসিক উদ্বেগ কমাতে সাহায্য করে।
গবেষণা বলছে, গ্রিন টি অ্যালঝাইমার্স এবং পারকিনসনসের মতো নিউরোডিজেনারেটিভ রোগ থেকে সুরক্ষা দিতে পারে।
নিয়মিত গ্রিন টি পান করলে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে, যা হজমশক্তিকে আরও ভালো করে তোলে।
গ্রিন টি-র অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ দাঁতের প্লাক জমতে বাধা দেয় এবং মুখের দুর্গন্ধ দূর করে।
এক কাপ গ্রিন টি আপনার মানসিক চাপ এবং উদ্বেগ কমিয়ে মনকে শান্ত রাখতে সাহায্য করতে পারে।
মা-কে দিন সোনার উপহার, মাদার্স ডে-তে বানিয়ে দিন ২ গ্রামের কানের দুল
Fruit Peels: খোসা না ছাড়িয়েই খান এই ৫ ফল, শরীর পাবে ভরপুর পুষ্টি
Fatty Liver: কফি খেলেই কি ফ্যাটি লিভার সারে? কী বলছেন বিশেষজ্ঞরা?
Fatty Liver: কফি খেলেই কি কমবে ফ্যাটি লিভারের সমস্যা? জানুন সত্যতা