দীর্ঘস্থায়ী উদ্বেগ বা অ্যাংজাইটি স্বাভাবিক উপায়ে কমাতে আপনার ডায়েটে যোগ করতে পারেন এই ৮টি খাবার।
স্যামন মাছে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। এটি শরীরের প্রদাহ কমায় এবং উদ্বেগ, মানসিক চাপ ও অবসাদের মতো সমস্যা মোকাবিলা করতে সাহায্য করে।
টক দইয়ে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে। প্রতিদিন ডায়েটে টক দই রাখলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়।
হলুদে কারকিউমিন নামক একটি উপাদান থাকে। খাবারে হলুদ যোগ করলে এটি মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে এবং উদ্বেগ কমাতেও সাহায্য করে।
ডার্ক চকোলেটে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড থাকে। এটি খেলে মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে অনেকটাই সাহায্য পাওয়া যায়।
গ্রিন টি-তে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। এটি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে।
আমন্ড বাদামে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। প্রতিদিন আমন্ড খেলে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত হয় এবং উদ্বেগ কমাতেও সাহায্য করে।
ব্লুবেরিতে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ভিটামিন সি ভরপুর পরিমাণে থাকে। এটি মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে এবং উদ্বেগ কমাতে সাহায্য করে।
ডিমে প্রচুর পরিমাণে ট্রিপটোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থাকে। প্রতিদিন ডিম খেলে মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য পাওয়া যায়।
Weight Control: ওজন নিয়ন্ত্রণে রাখতে সকালে পান করুন এই ৭টি পানীয়
Blood Sugar: ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে, এমন ৬টি খাবার
Pressure Cooker: প্রেসার কুকার থেকে জল বেরিয়ে আসছে? রইল সহজ সমাধান
Tan Removal: রোদে পোড়া দাগ দূর করুন ঘরোয়া উপায়ে, জেনে নিন সহজ ফেসপ্যাক