CBSE পরীক্ষার্থীদের জন্য ১ ঘণ্টায় রিভিশনের ম্যাজিক প্ল্যান
CBSE বোর্ড পরীক্ষা ২০২৬-এর প্রস্তুতি নিচ্ছেন? পরীক্ষার আগে কম সময়ে কীভাবে পুরো চ্যাপ্টার রিভিশন দেবেন, তার জন্য রইল একটি দারুণ কার্যকরী প্ল্যান।
Lifestyle Feb 25 2026
Author: Parna Sengupta Image Credits:Getty
Bangla
রিভিশনের জন্য ১ ঘণ্টার স্মার্ট স্ট্র্যাটেজি
CBSE পরীক্ষা ২০২৬ চলছে। পরীক্ষার আগে রিভিশনের সময় সিলেবাস দেখে ভয় পাওয়া স্বাভাবিক। কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে মাত্র ১ ঘণ্টায় একটি চ্যাপ্টার রিভিশন দেওয়া সম্ভব। জেনে নিন কীভাবে।
Image credits: Getty
Bangla
প্রথম ১০ মিনিট: ঝটপট রিডিং দিন
রিভিশন শুরুর প্রথম ১০ মিনিট দ্রুত চ্যাপ্টারটি পড়ে নিন। শুধু হেডিং, সাব-হেডিং, বক্স আর হাইলাইট করা লাইনের উপর চোখ বোলান। এতে আপনার মস্তিষ্ক পুরো অধ্যায়ের একটি ম্যাপ তৈরি করে নেবে।
Image credits: Getty
Bangla
পরের ১৫ মিনিট: বানান শর্ট নোটস
এবার খাতায় শুধু কি-ওয়ার্ড এবং ফর্মুলাগুলো লিখুন। লম্বা বাক্য নয়, একেবারে ছোট ও কাজের কথা। পরীক্ষার শেষ মুহূর্তে এই নোটসই আপনার জীবন বাঁচাবে।
Image credits: Getty
Bangla
এবার ১৫ মিনিট দিন প্রশ্ন সমাধানে
এই ১৫ মিনিটে পুরনো বছরের প্রশ্ন বা বইয়ের শেষের অনুশীলনীর সমাধান করুন। এতে বুঝতে পারবেন, পরীক্ষায় কীভাবে প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয়। এখানেই আপনার আসল প্রস্তুতি হবে।
Image credits: Getty
Bangla
১০ মিনিট সময় দিন দুর্বল জায়গায়
প্রশ্ন সমাধান করতে গিয়ে যেখানে আটকে গেছেন, শুধু সেই অংশটুকু আবার পড়ুন। পুরো বই নয়, শুধু সেই নির্দিষ্ট টপিক। এতে আপনার সময়ও বাঁচবে এবং আত্মবিশ্বাসও বাড়বে।
Image credits: Getty
Bangla
৫ মিনিটে নিজেকে পরখ করুন
এবার বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন, এই চ্যাপ্টারের মূল পয়েন্ট কী? যদি উত্তরটা গুছিয়ে বলতে পারেন, তাহলে বুঝবেন আপনার প্রস্তুতি সঠিক পথে এগোচ্ছে।
Image credits: Getty
Bangla
শেষ ৫ মিনিট: ফাইনাল রিভিশন রাউন্ড
সবশেষে, আপনার তৈরি করা শর্ট নোটস আরও একবার দেখে নিন। এই ১ ঘণ্টার কৌশলে পুরো চ্যাপ্টার আপনার মাথায় গেঁথে যাবে। এইভাবে রিভিশন দিলে পরীক্ষার আগে প্রস্তুতিও পাকা হবে।